ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তার বেহাল চিত্র, সামনে এলো যেসব তথ্য
নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল ব্যাংকিংয়ের প্রসারের সঙ্গে বাড়ছে সাইবার হামলা ও অনলাইন জালিয়াতির ঝুঁকি। অথচ এসব ঝুঁকি মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি নেই দেশের অধিকাংশ ব্যাংকের। গ্রাহকসেবার অ্যাপে সাইবার হামলা বা বড় ধরনের নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা ঘটলে কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া হবে, সে বিষয়ে লিখিত ও নিয়মিত পরীক্ষিত পরিকল্পনা রয়েছে মাত্র ৩১ শতাংশ ব্যাংকের। অর্থাৎ ৬৯ শতাংশ ব্যাংকেরই এ ধরনের পরিকল্পনা নেই। পাশাপাশি মাত্র ৪৪ শতাংশ ব্যাংক তাদের ব্যাংকিং অ্যাপের লেনদেনের গতিবিধি তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) এক গবেষণায় উঠে এসেছে এ চিত্র।
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর মিরপুরে বিআইবিএম অডিটোরিয়ামে ‘বাংলাদেশে ব্যাংকিং অ্যাপের নিরাপত্তা: বর্তমান অবস্থা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। এতে নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, ব্যাংকার ও শিক্ষাবিদরা অংশ নেন।
গবেষণায় দেখা গেছে, অংশগ্রহণকারী ব্যাংকগুলোর ৮১ শতাংশ নিরাপত্তা-সংক্রান্ত তথ্য সংরক্ষণের ব্যবস্থা বা ইভেন্ট লগিং চালু রেখেছে। তবে তথ্য সংরক্ষণের তুলনায় তাৎক্ষণিক নজরদারিতে ব্যাংকগুলোর সক্ষমতা বেশ সীমিত। মাত্র ৪৪ শতাংশ ব্যাংক অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের (এপিআই) মাধ্যমে লেনদেনের তথ্য ও গতিবিধি তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করে। ফলে সন্দেহজনক লেনদেন বা নিরাপত্তাঝুঁকি দ্রুত শনাক্ত করার ক্ষেত্রে বড় একটি অংশের ব্যাংকের সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে।
আরও উদ্বেগজনক বিষয় হলো, মাত্র ৩১ শতাংশ ব্যাংকের গ্রাহকসেবার অ্যাপে সাইবার হামলা বা নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা মোকাবিলায় লিখিত পরিকল্পনা রয়েছে এবং সেটি নিয়মিত পরীক্ষা করা হয়। অর্থাৎ বড় ধরনের সাইবার হামলা বা অনলাইন জালিয়াতির ঘটনা ঘটলে অধিকাংশ ব্যাংক কীভাবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে, সে বিষয়ে তাদের প্রস্তুতি যথেষ্ট নয়।
ব্যাংকিং অ্যাপের নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে বড় হুমকি হিসেবে উঠে এসেছে ফিশিং ও সামাজিক প্রকৌশলভিত্তিক প্রতারণা। গবেষণায় অংশ নেওয়া ব্যাংকগুলোতে এ ধরনের প্রতারণার ঘটনা সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে। এর পর রয়েছে গ্রাহকের হিসাবের নিয়ন্ত্রণ দখল এবং পরিচয়সংক্রান্ত তথ্য বা পাসওয়ার্ড চুরির ঘটনা। অর্থাৎ প্রযুক্তিগত দুর্বলতার পাশাপাশি গ্রাহকের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া এবং সচেতনতার অভাবও ডিজিটাল ব্যাংকিংয়ের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে।
গ্রাহকের পরিচয় যাচাইয়ের ব্যবস্থাতেও ব্যাংকগুলোর মধ্যে ঘাটতি রয়েছে। গবেষণায় অংশ নেওয়া ব্যাংকগুলোর ৭৮ শতাংশ ডিভাইসের সঙ্গে গ্রাহকের হিসাব যুক্ত রাখা এবং পুনরায় পরিচয় যাচাইয়ের ব্যবস্থা থাকার কথা জানিয়েছে। তবে লেনদেন বা ব্যবহারের ঝুঁকির মাত্রা বিবেচনায় নিয়ে পরিচয় যাচাইয়ের পদ্ধতি পরিবর্তন করে মাত্র ১৬ শতাংশ ব্যাংক। এতে সন্দেহজনক বা অস্বাভাবিক কার্যক্রম শনাক্তের ক্ষেত্রে পরিচয় যাচাইয়ের ব্যবস্থাকে আরও কার্যকর করার প্রয়োজনীয়তা সামনে এসেছে।
তৃতীয় পক্ষের প্রযুক্তিগত সেবা ব্যবহারের ক্ষেত্রেও ঝুঁকি রয়েছে। গবেষণায় দেখা গেছে, ৭৮ শতাংশ ব্যাংক অন্তত একটি তৃতীয় পক্ষের তৈরি অ্যাপ ব্যবহার করে। কিন্তু এসব সেবাদাতার এপিআইয়ের নিরাপত্তাঝুঁকি নিয়মিত পর্যবেক্ষণ করে মাত্র ৩৪ শতাংশ ব্যাংক। ফলে ব্যাংকের নিজস্ব নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি বাইরের প্রযুক্তিগত সেবাদাতাদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও দুর্বলতা রয়েছে।
সাইবার নিরাপত্তা জোরদারে আর্থিক ও জনবলসংক্রান্ত সীমাবদ্ধতাও ব্যাংকগুলোর বড় চ্যালেঞ্জ। অংশগ্রহণকারী ব্যাংকগুলোর ৪৭ শতাংশ বাজেটের সীমাবদ্ধতাকে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছে। একই সংখ্যক ব্যাংক প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জামের অভাবের কথা জানিয়েছে। এ ছাড়া ৩৮ শতাংশ ব্যাংক দক্ষ সাইবার নিরাপত্তা জনবলের সংকটের কথা তুলে ধরেছে।
বিআইবিএমের এ প্রাথমিক জরিপে অংশ নেয় ৩৪টি ব্যাংক। বর্ণনামূলক জরিপ, দলীয় আলোচনা, প্রাসঙ্গিক নীতিমালা পর্যালোচনা এবং দেশি-বিদেশি অভিজ্ঞতা বিশ্লেষণের মাধ্যমে গবেষণাটি পরিচালিত হয়। তবে গবেষণার ফলাফল অংশগ্রহণকারী ব্যাংকগুলোর নিজস্বভাবে দেওয়া তথ্যের ভিত্তিতে তৈরি। তাই এটিকে পুরো ব্যাংকিং খাতের সামগ্রিক চিত্র কিংবা স্বাধীনভাবে নিরীক্ষিত ফলাফল হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইবিএম নির্বাহী কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য দেন বিআইবিএমের গবেষণা, উন্নয়ন ও পরামর্শ বিভাগের পরিচালক ও অধ্যাপক মো. শিহাব উদ্দিন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইবিএমের মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলাম।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইবিএমের প্রভাষক ফাহাদ আহমেদ। গবেষণা দলের অন্য সদস্য ছিলেন মো. শিহাব উদ্দিন খান এবং ইস্টার্ন ব্যাংক পিএলসির প্রধান তথ্য নিরাপত্তা কর্মকর্তা মুহাম্মদ আবুল কালাম আজাদ।
সমাপনী বক্তব্যে বিআইবিএমের মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলাম ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তা জোরদারে তিনটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেন। এগুলো হলো—ব্যাংকগুলোর মধ্যে যৌথ নিরাপত্তা মহড়ার আয়োজন, জালিয়াতি প্রতিরোধে সহজ অভিযোগ জানানোর ব্যবস্থা ও শক্তিশালী গ্রাহক পরিচয় যাচাই এবং তৃতীয় পক্ষের সেবাদাতাদের নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট জবাবদিহি প্রতিষ্ঠা।
তিনি বলেন, সাইবার নিরাপত্তা, জালিয়াতি প্রতিরোধ, ডিজিটাল ব্যাংকিং ও গ্রাহকসেবা বিভাগের মধ্যে সমন্বয় করে নিয়মিত যৌথ মহড়ার আয়োজন করতে হবে। এতে নিরাপত্তা-সংক্রান্ত কোনো ঘটনা ঘটলে কোন বিভাগ সিদ্ধান্ত নেবে, কীভাবে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং কখন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে, তা আগেই নির্ধারণ করা সম্ভব হবে।
ড. এজাজুল ইসলাম আরও বলেন, গ্রাহকদের সন্দেহজনক জালিয়াতির ঘটনা জানানোর প্রক্রিয়া সহজ করতে হবে। একই সঙ্গে লেনদেনের ঝুঁকির মাত্রা বিবেচনায় আরও শক্তিশালী পরিচয় যাচাই ব্যবস্থা চালু করা প্রয়োজন। অ্যাপের উন্নয়ন থেকে শুরু করে ব্যবহার ও রক্ষণাবেক্ষণের প্রতিটি পর্যায়ে তৃতীয় পক্ষের সেবাদাতাদের নিরাপত্তাসংক্রান্ত দায়িত্ব ও জবাবদিহি সুস্পষ্ট করতে হবে। এসব কার্যক্রম তদারকির জন্য ব্যাংকগুলোকে বিশেষায়িত দক্ষতা ও প্রয়োজনীয় জনবল গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, সাইবার নিরাপত্তা কার্যক্রমের অগ্রগতি পরিমাপ করতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সুনির্দিষ্ট সূচক নির্ধারণ করতে হবে। যেমন—গ্রাহকের অভিযোগ পাওয়ার পর কত দ্রুত সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নিরাপত্তা মহড়ায় শনাক্ত হওয়া দুর্বলতার কত শতাংশ নির্ধারিত সময়ের মধ্যে সমাধান করা হচ্ছে, তা নিয়মিত পর্যালোচনা করতে হবে। নিয়ন্ত্রক সংস্থার দৃষ্টিভঙ্গি ও সংশ্লিষ্ট পেশাজীবীদের বাস্তব অভিজ্ঞতা ব্যাংকগুলোকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে সহায়তা করতে পারে।
আলোচনায় নির্ধারিত আলোচক হিসেবে অংশ নেন বিআইবিএমের ফ্যাকাল্টি মেম্বার ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দেবদুলাল রায়; ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সোহরাব হোসেন এবং সিটি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান তথ্য কর্মকর্তা কাজী আজিজুর রহমান।
গবেষণার সামগ্রিক চিত্র বলছে, ব্যাংকিং অ্যাপের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু তথ্য সংরক্ষণ বা প্রযুক্তিগত সুরক্ষাব্যবস্থা চালু রাখলেই হবে না। সাইবার হামলা মোকাবিলায় লিখিত ও পরীক্ষিত পরিকল্পনা, নিয়মিত নিরাপত্তা পর্যবেক্ষণ, জালিয়াতি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা, তৃতীয় পক্ষের সেবাদাতাদের জবাবদিহি এবং দক্ষ জনবল নিশ্চিত করা জরুরি। এসব ক্ষেত্রে ঘাটতি থাকলে ডিজিটাল ব্যাংকিংয়ের প্রসারের সঙ্গে গ্রাহকের ব্যক্তিগত তথ্য ও অর্থের নিরাপত্তাঝুঁকিও বাড়তে পারে।
মুসআব/
পাঠকের মতামত:
- ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তার বেহাল চিত্র, সামনে এলো যেসব তথ্য
- শিক্ষার্থীদের অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুন, এরপর যা ঘটল
- শুধু চেহারার মিল, তাতেই বিপাকে তেহরানের দোকানি
- ফারইস্ট নিটিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইফাদ অটোসের প্রথম প্রান্তিক প্রকাশ
- তিতাসের প্রথম প্রান্তিক প্রকাশ
- রহিম টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- মালেক স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- মীর আকতারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ২৮ দিনের মধ্যে নামজারি, অনলাইনে আবেদন করবেন যেভাবে
- বীমা ব্যবসা স্থগিত করল বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স
- “গেম খেলতে খেলতেই ইসলাম গ্রহণ!”
- মিলছে টানা ছুটি, শিক্ষার্থীদের জন্য সুখবর
- কোণঠাসা ভারত: বাংলাদেশের সামনে অপার সুযোগ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার আজকের দাম একনজরে
- বৃহস্পতিবার ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- সাত রাজ্যের বিদ্যুৎ নিয়ে বাংলাদেশের নতুন সমীকরণ
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, পুড়ল পাঁচ কক্ষ
- ইসলামী ব্যাংকের মূলধন বাড়ছে পাঁচ গুণ, বাংলাদেশ ব্যাংকের ছাড়পত্র
- ফোন ছিনতাইয়ের পর সতর্কবার্তা দিলেন আসিফ নজরুল
- প্রতিমন্ত্রীর ঘুষ-উপহার বিতর্কে ইশরাকের স্পষ্ট বার্তা
- ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- দুলামিয়া কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেঙ্গল উইন্টসোর থার্মোপ্লাস্টিকসের প্রথম প্রান্তিক প্রকাশ
- অগ্নী সিস্টেমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- আলহাজ টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- এপেক্স ফুটওয়্যারের প্রথম প্রান্তিক প্রকাশ
- সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এস্কোয়ার নিট কম্পোজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- তিতাস গ্যাসের প্রথম প্রান্তিক প্রকাশ
- মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনিক হোটেলের প্রথম প্রান্তিক প্রকাশ
- কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিএসআরএ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
- লোকসান ও নেতিবাচক ইক্যুইটি সামলাতে ব্রোকাররা পেল বড় ছাড়
- রানার অটোর প্রথম প্রান্তিক প্রকাশ
- আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- মুন্নু সিরামিকের প্রথম প্রান্তিক প্রকাশ
- মেঘনা পেট্রোলিয়ামের প্রথম প্রান্তিক প্রকাশ
- তমিজউদ্দিন টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- মুন্নু এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ
- উত্তরা ব্যাংকের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের ভাড়া কেলেঙ্কারি
- ‘জেড ক্যাটাগরি’ এড়াতে শেয়ারবাজারের ৪৩ দুর্বল কোম্পানির অভিনব কৌশল
- আইসিবির প্রথম প্রান্তিক প্রকাশ
- ঢাবি-রাবিসহ ১২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত
- ‘আমরা তো চাই উৎসব হোক’—অভিযোগের জবাবে মন্ত্রীর মন্তব্য
- পরীক্ষায় বউ চেয়ে যা লিখলেন দ্বাদশ শ্রেণির ছাত্র
- ওয়ালটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো ন্যাশনাল টিউবস
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর প্রকাশ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- লাভেলো আইসক্রিমের ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
অর্থনীতি এর সর্বশেষ খবর
- ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তার বেহাল চিত্র, সামনে এলো যেসব তথ্য
- কোণঠাসা ভারত: বাংলাদেশের সামনে অপার সুযোগ
- ইসলামী ব্যাংকের মূলধন বাড়ছে পাঁচ গুণ, বাংলাদেশ ব্যাংকের ছাড়পত্র













