×
ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বীমা ব্যবসা স্থগিত করল বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স

২০২৬ নভেম্বর ১২ ১০:০৭:৫৫
বীমা ব্যবসা স্থগিত করল বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক: নতুন মেরিন কার্গো ইন্স্যুরেন্স পলিসি ইস্যু তিন মাসের জন্য স্থগিত করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্য অনুযায়ী, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নির্দেশনা মেনে ২০২৬ সালের ৬ নভেম্বর থেকে এ স্থগিতাদেশ কার্যকর হয়েছে।

কোম্পানি জানিয়েছে, তারা আইডিআরএর পর্যবেক্ষণগুলো পর্যালোচনা করছে এবং যথাযথ সংশোধনমূলক ব্যবস্থা নিচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আইডিআরএর কাছে ব্যাখ্যা ও প্রয়োজনীয় সহায়ক নথি জমা দেবে। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা মেনে চলা, পলিসিহোল্ডারদের স্বার্থ রক্ষা এবং কোম্পানির দীর্ঘদিনের ব্যবসায়িক কার্যক্রম বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে