×
ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

১১ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন

২০২৬ নভেম্বর ১১ ১৫:১৮:১৮
১১ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১১ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে সব মিলিয়ে বড় অঙ্কের লেনদেন সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সায়হাম টেক্সটাইল মিলস্‌-এর, যার পরিমাণ ১৭ কোটি ২৫ লাখ ৪ হাজার টাকা।

লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স, যার লেনদেনের পরিমাণ ৬ কোটি ২৬ লাখ ৯২ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রাইম ব্যাংক, যার ৫ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে পূবালী ব্যাংক ২ কোটি ৬৮ লাখ টাকা, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ ২ কোটি ১২ লাখ ৪৬ হাজার টাকা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে