বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকের নতুন সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক: প্রচলিত বাজারের পাশাপাশি নতুন ও অপ্রচলিত বাজারেও বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বাড়ছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এসব বাজারে পোশাক রপ্তানি থেকে আয় বেড়েছে ৯ দশমিক ৩০ শতাংশ। এ সময়ে মোট রপ্তানি আয় হয়েছে ২৩৭ কোটি মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২১৭ কোটি ডলার।
বিশেষ করে তুরস্ক, জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার বাজারে রপ্তানি প্রবৃদ্ধি দেশের পোশাকশিল্পের জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে। এর মধ্যে তুরস্কের বাজারে রপ্তানি বেড়েছে দ্বিগুণেরও বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ হালনাগাদ তথ্য থেকে এসব বিষয় জানা গেছে।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার প্রচলিত বাজারের পাশাপাশি নতুন ও অপ্রচলিত বাজারে বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণে কাজ করছে। বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে পরিণত করতে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন এবং সময়োপযোগী নীতি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের আগেই এ ধরনের সক্ষমতা ও কাঠামো গড়ে তুলতে সরকার থ্রি-আর কৌশল কাজে লাগাচ্ছে।
তিনি আরও বলেন, নতুন বাজার অনুসন্ধান, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর মাধ্যমে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে সরকারের।
ইপিবির তথ্য অনুযায়ী, অপ্রচলিত বাজারগুলোর মধ্যে তুরস্কে বাংলাদেশের পোশাক রপ্তানি সবচেয়ে বেশি বেড়েছে। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত দেশটিতে ২০ কোটি ৬৫ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে। গত অর্থবছরের একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল ৯ কোটি ৯৭ লাখ ডলার। সে হিসাবে প্রবৃদ্ধি হয়েছে ১০৭ দশমিক ০৫ শতাংশ।
তুরস্কের বাজারে রপ্তানি বেড়েছে ১০ কোটি ৬৮ লাখ ডলার, যা নতুন বাজারগুলোতে মোট রপ্তানি বৃদ্ধির প্রায় ৫৩ শতাংশ। অপ্রচলিত বাজারে বাংলাদেশের মোট পোশাক রপ্তানিতে তুরস্কের অংশীদারত্বও বেড়েছে। গত বছরের একই সময়ে দেশটির অংশ ছিল ৪ দশমিক ৬০ শতাংশ, যা এবার বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৭১ শতাংশে।
অপ্রচলিত বাজারগুলোর মধ্যে জাপান এখনো বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য। আলোচ্য চার মাসে দেশটিতে ৪৩ কোটি ৭৩ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৪০ শতাংশ বেশি। অপ্রচলিত বাজারে মোট রপ্তানির ১৮ দশমিক ৪৪ শতাংশ এসেছে জাপান থেকে।
এ ছাড়া অস্ট্রেলিয়ায় পোশাক রপ্তানি ৩ দশমিক ০১ শতাংশ বেড়ে ২৬ কোটি ৪০ লাখ ডলারে এবং দক্ষিণ কোরিয়ায় ৫ দশমিক ৮২ শতাংশ বেড়ে ১৫ কোটি ১৩ লাখ ডলারে দাঁড়িয়েছে। তবে ভারতের বাজারে রপ্তানি কমেছে ৫ দশমিক ৩৮ শতাংশ। দেশটিতে রপ্তানি আয় হয়েছে ২৫ কোটি ৯ লাখ ডলার।
শীর্ষ পাঁচ বাজারের বাইরের দেশগুলোতেও বাংলাদেশের পোশাক রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। এসব বাজারে রপ্তানি বেড়েছে ৮ দশমিক ৪৮ শতাংশ। এ সময়ে রপ্তানি আয় হয়েছে ১০৬ কোটি ডলার, যা অপ্রচলিত বাজারে মোট রপ্তানির ৪৪ দশমিক ৭৬ শতাংশ।
শুধু অক্টোবর মাসের হিসাবেও নতুন বাজারে রপ্তানির ইতিবাচক ধারা অব্যাহত ছিল। এ মাসে অপ্রচলিত বাজারগুলোতে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৮ দশমিক ৯৯ শতাংশ। রপ্তানি আয় দাঁড়িয়েছে ৫৫ কোটি ৯৭ লাখ ডলারে।
অক্টোবরে তুরস্কে পোশাক রপ্তানি বেড়েছে ৭৫ দশমিক ৯৬ শতাংশ। এ মাসে দেশটিতে ৫ কোটি ৯৮ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে। মাসভিত্তিক রপ্তানির হিসাবে জাপানের পরই রয়েছে তুরস্ক। অক্টোবরে জাপানে ৯ কোটি ৩৭ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা গত বছরের একই মাসের তুলনায় ১ দশমিক ৬৪ শতাংশ বেশি।
একই সময়ে অস্ট্রেলিয়ায় পোশাক রপ্তানি ১১ দশমিক ৩২ শতাংশ বেড়ে ৫ কোটি ৫০ লাখ ডলারে পৌঁছেছে। অন্যদিকে ভারতে রপ্তানি ৫ দশমিক ৪১ শতাংশ কমে ৪ কোটি ৫৯ লাখ ডলার এবং দক্ষিণ কোরিয়ায় ৪ দশমিক ৬০ শতাংশ কমে ৩ কোটি ৪ লাখ ডলারে দাঁড়িয়েছে।
সংশ্লিষ্টদের মতে, নতুন বাজারে পোশাক রপ্তানি সম্প্রসারণ বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের দীর্ঘমেয়াদি প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জাপান ও তুরস্কের মতো বড় বাজারে রপ্তানি বাড়ার পাশাপাশি অন্যান্য দেশেও প্রবৃদ্ধি অব্যাহত থাকলে প্রচলিত কয়েকটি বাজারের ওপর নির্ভরতা কমবে। একই সঙ্গে এলডিসি উত্তরণের পর আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা ধরে রাখতেও বাজার বহুমুখীকরণ সহায়ক হবে।
মুসআব/
পাঠকের মতামত:
- বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকের নতুন সম্ভাবনা
- সব জল্পনার অবসান, বিয়ের খবর প্রকাশ্যে আনলেন আসাদ নূর
- ৯ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- পাসপোর্ট না প্রত্যর্পণ: হাসিনা ইস্যুতে আসলে কী চলছে?
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- ১০০ কোটি টাকা বিনিয়োগ করবে এনআরবিসি ব্যাংক
- এক নজরে দেখে নিন ২০২৭ সালের স্কুলের ছুটির তালিকা
- ডিভিডেন্ট নিয়ে বাড়তি তথ্য দিয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল
- সারাদেশের আবহাওয়ায় পরিবর্তনের আভাস
- ৬ দেশে মার্কিন নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা
- ফতুল্লায় মাদরাসায় আগুনের ঘটনায় হাসপাতালে ৪৮ শিক্ষার্থী
- পদ্মা ব্যাংকের দায় মেটাতে নতুন উদ্যোগ, এজিএমের তারিখও পরিবর্তন
- ১৭ লাখ ৫০ হাজার শেয়ার কেনার ঘোষণা
- শিগগিরই ‘বি’ ক্যাটাগরিতে ফিরছে আমরা নেটওয়ার্কস
- ৩৬ বিমা কোম্পানির কাছে আটকা পড়েছে ৪ হাজার কোটি টাকা
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- কল রিসিভ করলেই সর্বনাশ, জেনে নিন বাঁচার উপায়
- মোদির প্রচারে যুক্তরাষ্ট্রে বিপুল অর্থ ব্যয়, সামনে এলো নথি
- স্থবির শেয়ারবাজারে আশার আলো ছড়াচ্ছে কোন কোন খাত?
- বিবিএস ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বড় পতন সামলে উর্ধ্বমুখী প্রযুক্তি খাতের শেয়ার
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিষয়ে যা জানা গেল
- ঘরে বসেই ই-পাসপোর্টের আবেদন, জেনে নিন পুরো নিয়ম
- ২০২৭ সালে আর্জেন্টিনায় ফিরছেন মেসি
- বিপাকে অনন্ত জলিল, সামনে এলো ২২৬ কোটি টাকার হিসাব
- শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আসিফ নজরুলের বার্তা
- নতুন বেতন কাঠামো: সর্বনিম্ন ৩২, সর্বোচ্চ ৪৮ হাজার
- এক নবজাতক, দুই পিতা দাবি! বরিশালের হাসপাতালে চাঞ্চল্য
- হাসিনাকে ডিসেম্বরে দেশে ফেরানোর শপথ, ভিডিও ভাইরাল
- ডিভিডেন্ড মৌসুমেও দরপতনের চাপ, বিএসইসি কমিশন পরিবর্তনের দাবি
- হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ৯ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৯ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৯ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৯ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- মূলধন পুনর্গঠন ও ব্যয় ব্যবস্থাপনায় সুফল, রেনাটার আর্থিক সূচকে উন্নতি
- স্বর্ণের বাজারে বড় পরিবর্তন, ২১ ও ২২ ক্যারেটের নতুন দাম
- সাদ্দামের বক্তব্য নিয়ে যা লিখলেন ছাত্রদল নেতা
- বাংলাদেশিদের নিয়ে ফের বিতর্কিত মন্তব্য শুভেন্দু অধিকারীর
- দেশে ফেরার তারিখ ঘোষণার আগে নতুন পদক্ষেপ শেখ হাসিনার
- কানাডা যাওয়ার বিশাল সুযোগ, আবেদন করবেন যেভাবে
- একদিনেই বন্ধ ৪০ পোশাক কারখানা
- হাসিনাকে ফেরাতে ব্রিটিশ রাজনীতিকদের দ্বারস্থ আ.লীগ
- অশালীন অঙ্গভঙ্গি করে মঞ্চ ছাড়লেন পরীমনি
- এক দিন ছুটি নিলেই টানা ৪ দিন অবকাশ, সুযোগ থাকছে যাদের
- আবহাওয়ায় পরিবর্তনের আভাস, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- টানা তিন দিনের ছুটি, তবে বাদ পড়ছে যেসব প্রতিষ্ঠান
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর প্রকাশ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- দীর্ঘ বিরতির পর আইপিওতে ফিরছে প্রাণ, বড় অঙ্কের মূলধন সংগ্রহের উদ্যোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেয়ার কারসাজিতে ২১ কোটি টাকার বেশি মুনাফা, এবার অর্থের উৎস খুঁজছে বিএসইসি
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ইকবাল সোবহান চৌধুরী আটক: যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- লাভেলো আইসক্রিমের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারে আসছে নতুন পণ্য, খুলছে বিনিয়োগের নতুন দুয়ার
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা













