×
ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের

এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার

২০২৬ নভেম্বর ০৯ ১৯:১৪:০৮
এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলামের গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদকে অবহিত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো চিঠির ভিত্তিতে সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী স্পিকার অধিবেশন চলাকালে বিষয়টি সংসদ সদস্যদের সামনে পড়ে শোনান।

সংসদের কার্যপ্রণালী বিধির ১৭২ বিধির আলোকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। পরে ১৭৬ বিধি অনুযায়ী স্পিকার তা অধিবেশনে পড়ে শোনান। বিধি অনুযায়ী, কোনো সংসদ সদস্য গ্রেপ্তার হলে সে বিষয়ে জাতীয় সংসদকে অবহিত করার বাধ্যবাধকতা রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির বরাত দিয়ে জানানো হয়, গত ২০ সেপ্টেম্বর শেরেবাংলা নগর থানাধীন মানিক মিয়া অ্যাভিনিউয়ের ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর বাসা থেকে জি এম নজরুল ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল, যার নম্বর ১৬৯৫।

পরবর্তী সময়ে সাতক্ষীরার শ্যামনগর থানায় দায়ের করা দণ্ডবিধির ৩০৬ ধারার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখায় পুলিশ। মামলাটির নম্বর ১৬ এবং জিআর নম্বর ১৯৭। সংশ্লিষ্ট ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২১ সেপ্টেম্বর শেরেবাংলা নগর থানা পুলিশ তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখায়।

গ্রেপ্তারের পর তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

সংসদ সদস্যদের জি এম নজরুল ইসলামের গ্রেপ্তার ও কারাগারে থাকার তথ্য জানানোর পর মাগরিবের নামাজের জন্য সংসদের বৈঠক ৩০ মিনিটের জন্য মুলতবি ঘোষণা করা হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে