×
ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬

আট বছরের সংসার, হঠাৎ নিখোঁজ স্ত্রী; খোঁজ দিতে পুরস্কার ঘোষণা

২০২৬ নভেম্বর ০১ ১৪:৪৬:৪৩
আট বছরের সংসার, হঠাৎ নিখোঁজ স্ত্রী; খোঁজ দিতে পুরস্কার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহে স্বর্ণালংকার ও ব্যবসার নগদ তিন লাখ টাকা নিয়ে দ্বিতীয় স্ত্রী মোছা. রেখা আক্তার নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করেছেন ৬০ বছর বয়সী মো. আব্দুল বাছেদ। এ ঘটনায় তিনি কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। একই সঙ্গে নিখোঁজ স্ত্রী ও খোয়া যাওয়া মালামালের সন্ধান পেতে কার্যকর তথ্য প্রদানকারীকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

আব্দুল বাছেদ ময়মনসিংহ নগরের কোতোয়ালি থানাধীন বেগুনবাড়ী এলাকার বাসিন্দা। তাঁর অভিযোগ, প্রায় আট বছর আগে পারিবারিকভাবে ইসলামী শরিয়ত অনুযায়ী রেজিস্ট্রি কাবিনের মাধ্যমে মোছা. রেখা আক্তারের সঙ্গে তাঁর বিয়ে হয়।

অভিযোগে আব্দুল বাছেদ উল্লেখ করেন, গত ৮ আগস্ট রাত আনুমানিক আড়াইটার দিকে তাঁর বসতবাড়ি থেকে প্রায় তিন ভরি স্বর্ণালংকার ও ব্যবসার নগদ তিন লাখ টাকা নিয়ে চলে যান রেখা আক্তার। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় হাসিনা নামে এক নারীর সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছেন আব্দুল বাছেদ। ওই নারী মেহেদীর মা হিসেবে পরিচিত বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আব্দুল বাছেদের দাবি, ওই নারী বিভিন্ন সময়ে রেখা আক্তারকে পরামর্শ দিয়ে এ ঘটনা ঘটাতে প্ররোচিত করেছেন। তবে এ অভিযোগের বিষয়ে হাসিনা নামের ওই নারীর বক্তব্য পাওয়া যায়নি।

আব্দুল বাছেদের ধারণা, খোয়া যাওয়া স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল কুমিল্লার বড় জনতা বাজার এলাকায় রেখা আক্তারের আত্মীয়স্বজনের কাছে থাকতে পারে। এ বিষয়ে খোঁজখবর নিয়ে মালামাল উদ্ধারে দেশের বিভিন্ন এলাকার মানুষের সহযোগিতা চেয়েছেন তিনি।

তিনি ঘোষণা দিয়েছেন, নিখোঁজ স্ত্রী এবং স্বর্ণালংকারসহ খোয়া যাওয়া মালামালের সন্ধান দিতে কার্যকর তথ্য প্রদানকারীকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।পুলিশের তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা এবং নিখোঁজ হওয়ার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে