×
ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

কাঁটা চামচ বিতর্কে এবার মুখ খুললেন মানসুরা আলম

২০২৬ অক্টোবর ৩০ ১৯:২৮:৫০
কাঁটা চামচ বিতর্কে এবার মুখ খুললেন মানসুরা আলম

নিজস্ব প্রতিবেদক: জাপান সফরে কাঁটা চামচ ব্যবহারের দক্ষতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও ট্রলের মুখে পড়েছেন আম জনতা দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান। এ ঘটনায় তাঁর পক্ষ নিয়ে কথা বলেছেন বিএনপি নেত্রী ও সংসদ সদস্য মানসুরা আলম। তাঁর মতে, কাঁটা চামচ ব্যবহার করতে না জানলেও তারেক রহমান একজন ‘জেনুইন মানুষ’।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মানসুরা আলম বলেন, কাঁটা চামচ ব্যবহার করতে না পারাকে তারেক রহমান লজ্জার বিষয় হিসেবে দেখেননি। বরং রাষ্ট্রীয় দায়িত্ব পালনের প্রয়োজনে আনুষ্ঠানিক শিষ্টাচার শিখে নেওয়ার বিষয়টিকে ইতিবাচকভাবে নিয়েছেন তিনি। এতে ভবিষ্যতে কোনো আনুষ্ঠানিক আয়োজনে বিব্রতকর পরিস্থিতি এড়ানো সম্ভব হবে বলেও মনে করেন মানসুরা।

তারেক রহমানের কাঁটা চামচ ব্যবহার নিয়ে যারা সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল করছেন, তাঁদেরও সমালোচনা করেন মানসুরা আলম। সমালোচকদের নিজেদের সামাজিক ও শিক্ষাগত পটভূমি বিবেচনা করার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে তাঁদের জীবনযাপন, শিক্ষা ও সুযোগ-সুবিধা নিয়েও প্রশ্ন তোলেন।

নিজের পোস্টে ‘সাব-অলটার্নের ক্ষমতায়ন’ ধারণার প্রসঙ্গ টেনে সমালোচকদের বক্তব্যের বিরোধিতা করেন এই সংসদ সদস্য।

পোস্টের শেষাংশে মানসুরা আলম লেখেন, ‘তারেক সাহেব জেনুইন মানুষ। কাঁটা চামচ ব্যবহার না জানলে তিনি হাত দিয়ে নুডুলস খাবেন দরকার পড়লে। নিজেকে সাব অল্টার্ন ক্ষমতাবাদী দাবি করা রাজমিস্ত্রির ছেলেরা কি পারবে এই জেনুইনিটি ধারণ করতে?’

তারেক রহমানের কাঁটা চামচ ব্যবহার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার মধ্যেই মানসুরা আলমের এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। একদিকে তারেক রহমানের আচরণ নিয়ে কটাক্ষ, অন্যদিকে তাঁর পক্ষ নিয়ে মানসুরার মন্তব্য—সব মিলিয়ে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় রয়েছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে