×
ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬

সোনা ও রুপার দাম কমাল বাজুস, নতুন দর জেনে নিন

২০২৬ নভেম্বর ০১ ১০:৫৮:৫৮
সোনা ও রুপার দাম কমাল বাজুস, নতুন দর জেনে নিন

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা দুই দফায় কমানো হয়েছে সোনার গহনার দাম। মাত্র দুই দিনের ব্যবধানে প্রতি ভরিতে সোনার দাম কমেছে ৭ হাজার ১১৪ টাকা। এর মধ্যে শুক্রবার (৩০ অক্টোবর) কমানো হয় ১ হাজার ৬৩৩ টাকা এবং শনিবার (৩১ অক্টোবর) কমানো হয়েছে আরও ৫ হাজার ৪৮১ টাকা।

দুই দফায় দাম কমানোর পর বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। শনিবার নতুন এ দাম ঘোষণা করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম শনিবার থেকেই কার্যকর হয়েছে।

বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা।

অন্যদিকে, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।

সোনার পাশাপাশি শনিবার রুপার গহনার দামও কমিয়েছে বাজুস। নতুন নির্ধারিত দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা কমিয়ে ৩ হাজার ৪৯৯ টাকা করা হয়েছে।

এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১১৬ টাকা কমিয়ে ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১১৭ টাকা কমিয়ে ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ৫৮ টাকা কমিয়ে ২ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।টানা দুই দফায় সোনা ও রুপার দাম কমানোর ফলে দেশের বাজারে গহনা কিনতে ক্রেতাদের আগের তুলনায় কিছুটা কম অর্থ ব্যয় করতে হবে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে