রাজস্থানের ইউটিউবারকে কেন্দ্র করে ট্রোলের মুখে পিনাকী
নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখ লাখ ফলোয়ার আর ডিজিটাল জনপ্রিয়তা থাকলেই কি ভোটের মাঠে বিজয় নিশ্চিত? ভারতের রাজস্থানের এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের চরম ভরাডুবি এই পুরোনো প্রশ্নটিকে আবারও সামনে এনেছে। আর সেই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন, বিশেষ করে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা ও ট্রল। এই ঘটনার সূত্রে অনলাইন ইনফ্লুয়েন্সার পিনাকী ভট্টাচার্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর অনলাইন উপস্থিতির সঙ্গে মাঠের ভোটের পার্থক্যের প্রসঙ্গ টেনে আনছেন নেটিজেনরা।
সম্প্রতি ভারতের রাজস্থানের যোধপুর জেলার ওসিয়ান তহসিলের একটি গ্রাম পঞ্চায়েত নির্বাচনে সরপঞ্চ পদে প্রার্থী হয়েছিলেন ওম প্রকাশ বিষ্ণোই। নিজেকে একজন জ্যোতিষী ও ইউটিউবার হিসেবে পরিচয় দেওয়া এই ব্যক্তির ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব মিলিয়ে ২১ লাখেরও বেশি অনুসারী রয়েছে।তবে বাস্তব ভোটের ফলাফল দেখে হতবাক সবাই। ওই গ্রামের ১ হাজার ৬০০টি ভোটের মধ্যে ওম প্রকাশ পেয়েছেন মাত্র ৩৩টি ভোট! আকাশচুম্বী ভার্চুয়াল জনপ্রিয়তার বিপরীতে মাঠের এমন চরম ব্যর্থতা প্রকাশ্যে আসতেই বিষয়টি বিশ্বজুড়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। নিজের পরাজয় মেনে নিয়ে ওম প্রকাশ নিজেও স্বীকার করেছেন যে, ভার্চুয়াল দুনিয়া আর মাঠের বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ আলাদা; তার পাওয়া ৩৩টি ভোটের বড় অংশই এসেছে নিজের পরিবার ও ঘনিষ্ঠজনদের কাছ থেকে।
রাজস্থানের এই খবরটি ছড়িয়ে পড়ার পর বাংলাদেশি নেটিজেনরা এটিকে দেশের বর্তমান ভার্চুয়াল রাজনীতির সাথে তুলনা করতে শুরু করেছেন। অনেকেই সামাজিক মাধ্যমে এই খবর শেয়ার করে প্রবাসী রাজনৈতিক বিশ্লেষক ও আলোচিত ইনফ্লুয়েন্সার পিনাকী ভট্টাচার্যকে ইঙ্গিত করে টিপ্পনী কাটছেন। অনেকে মন্তব্য করেছেন, "দাদা (পিনাকী) ঠিক এই কারণেই বোধহয় দেশে আসেন না!"নেটিজেনদের একাংশের মতে, ইউটিউব বা ফেসবুকে লাখ লাখ ভিউ আর মিলিয়ন ফলোয়ার থাকলেই মাঠের রাজনীতি বা জনসমর্থনে তার প্রতিফলন ঘটবে—এমন ভাবা চরম ভুল। রাজস্থানের ঘটনাটি সেটাই প্রমাণ করেছে।
একই সাথে সংবাদটির মন্তব্যের ঘরে অনেকেই বিষয়টিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অনলাইন অ্যাক্টিভিটি ও প্রচারণার সাথে তুলনা করেছেন। নেটিজেনদের একাংশের দাবি, অনলাইনে যেকোনো জনমত জরিপ বা সোশ্যাল মিডিয়া ভোটিংয়ে জামায়াত বা তাদের সমর্থকরা প্রায় ৯০ শতাংশ ভোট পেয়ে সবসময় এগিয়ে থাকে। কিন্তু সাধারণ নির্বাচনের ময়দানে ব্যালট বাক্সে এর সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা যায়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কম্পিউটার বা মুঠোফোনের স্ক্রিনে ‘লাইক-কমেন্ট’ করা আর লাইনে দাঁড়িয়ে ব্যালট বাক্সে সিল মারা এক বিষয় নয়। রাজস্থানের এই ঘটনাটি শুধু একজন ব্যক্তির ব্যর্থতা নয়, বরং এটি ডিজিটাল প্রোপাগান্ডা ও ভার্চুয়াল পপুলিজমের এক নির্মম বাস্তবতা। সোশ্যাল মিডিয়ার কৃত্রিম হাইপ মাঠের বাস্তব রাজনীতিতে এসে প্রায়শই যে মুখ থুবড়ে পড়ে, এটি তারই এক বড় উদাহরণ।
জাহিদ/
পাঠকের মতামত:
- রাজস্থানের ইউটিউবারকে কেন্দ্র করে ট্রোলের মুখে পিনাকী
- ৪০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে আইপিডিসি ফাইন্যান্স
- কনফিডেন্স ব্যাটারিজের সব শেয়ার বিক্রি করবে কনফিডেন্স সিমেন্ট
- পিলখানা হত্যাকাণ্ডের তদন্তে নতুন পদক্ষেপ, গ্রেপ্তার সাবেক মেজর
- রেকিট বেনকিজারের তিন দেশের প্রতিষ্ঠানের সঙ্গে নতুন চুক্তি
- ফেসবুক লাইভে পত্রিকা ছেঁড়ার ঘটনায় বিতর্ক
- এনআরবি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এনআরবি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- হাক্কানি পাল্পের ডিভিডেন্ড ঘোষণা
- এশিয়াটিক ল্যাবরেটরিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসি চেয়ারম্যানের আশ্বাসে মিউচুয়াল ফান্ড খাতে স্বস্তি, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত
- এইচএসসিতে অকৃতকার্যদের নতুন পরীক্ষা, ফরম পূরণ নিয়ে যা জানা গেল
- শেয়ারবাজারের মুনাফায় ২০৩০ সাল পর্যন্ত কর অব্যাহতি চায় ডিবিএ
- উত্তাল আশুলিয়া, ২০ পোশাক কারখানায় ছুটি
- বাড়তি টাকা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা !
- চাকরি হারালেন আলোচিত ডিবি হারুন
- বিশাল লোকসানে ধুঁকছে শেয়ারবাজারের বড় দুই ব্যাংক
- চলতি সপ্তাহে ৪ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১২০ কোটি টাকার এফডিআর নিয়ে শঙ্কা!
- চলতি সপ্তাহে আসছে ১২ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পতনের বাজারেও জেড ক্যাটাগরির দাপট, দরবৃদ্ধির শীর্ষ ১০-এ ৮ কোম্পানি
- শেয়ারবাজারে খাতভিত্তিক পালাবদল, বিনিয়োগকারীদের আগ্রহের ভরসা কোথায়?
- লেনদেনের সিকিভাগই ব্যাংকখাতের: শেয়ারবাজারে কী পালাবদলের বার্তা?
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- গত বছর ছিল ২০২, এবার ২৯৩! এইচএসসির ফলাফলে নতুন উদ্বেগ
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- এইচএসসিতে ফেল করাদের জন্য বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর প্রকাশ
- নিজের চাচা শ্বশুরকে যা বললেন ফাহাম আব্দুস সালাম
- ৭ বছর মেয়াদি বন্ড, মূলধন সংগ্রহ ৪০০ কোটি টাকা
- এইচএসসি ও সমমানের ফল প্রকাশ
- পুলিশ কর্মকর্তাদের সম্পদের উপর গোয়েন্দাদের চোখ
- নম্বরপ্লেট লাগানোর নতুন সময়সীমা জানাল বিআরটিএ
- কাঁটা চামচ বিতর্কে এবার মুখ খুললেন মানসুরা আলম
- তাহসিফের মৃত্যুতে মামলা না করার বিষয়ে যা বললেন বাবা
- ভারতের ওপর চাপ বাড়াচ্ছে বাংলাদেশ, সাড়া দিচ্ছে না দিল্লি
- ফোনে থাকা ৫টি অ্যাপেই খালি হতে পারে ব্যাংক একাউন্ট
- ক্যাশিয়ার থেকে এসআই, একযোগে ক্লোজড ২৮ পুলিশ সদস্য!
- ড্যাফোডিল কম্পিউটার্সের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভি লটারি নিয়ে আদালতের নতুন সিদ্ধান্ত
- মাঝ আকাশে হেলিকপ্টার বিধ্বস্ত, এরপর যা জানা গেল
- গরু জবাই নিয়ে কড়া বার্তা শুভেন্দুর, বাংলাদেশিদের নিয়েও হুঁশিয়ারি
- মালিক-চালকদের জন্য বড় খবর, আসছে যেসব পরিবর্তন
- হু হু করে বাড়ছে ডলারের দাম, এক সপ্তাহে বড় পরিবর্তন
- স্বামীকে ‘আম তারেক’ বলায় যা বললেন তারেকের স্ত্রী
- তাহসিফের রহস্যজনক মৃত্যু, দারোয়ানের বক্তব্যে তদন্তে নতুন তথ্য
- ‘ট্রান্সজেন্ডার’ শব্দ ব্যবহার নিয়ে ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী
- তাহসিফের মৃত্যু নিয়ে বাবার প্রশ্ন, ‘কেন তাকে ধাওয়া করবে?’
- এইচএসসি-সমমানের ফল প্রকাশ কাল, রোল নম্বর দিয়ে জানবেন যেভাবে
- মানচিত্রে নতুন দেশ, হাসিনার কথাই কি সত্যি
- দেশে ফেরা নিয়ে ভক্তদের ফাইনাল তথ্য দিলেন পিনাকী ভট্টাচার্য
- কর্ণফুলি র্গাডেন সিটির সাথে সাবের হোসেন চৌধুরী সর্ম্পক
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- স্বামীকে ‘আম তারেক’ বলায় যা বললেন তারেকের স্ত্রী
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- সোনালী পেপারের ডিভিডেন্ড ঘোষণা
- ৩২ কোম্পানির ডিভিডেন্ড এক নজরে
- ৬ লাইফ ইন্সুরেন্সে লালবাতি, বিপদে লাখ লাখ গ্রাহক
জাতীয় এর সর্বশেষ খবর
- রাজস্থানের ইউটিউবারকে কেন্দ্র করে ট্রোলের মুখে পিনাকী
- পিলখানা হত্যাকাণ্ডের তদন্তে নতুন পদক্ষেপ, গ্রেপ্তার সাবেক মেজর
- ফেসবুক লাইভে পত্রিকা ছেঁড়ার ঘটনায় বিতর্ক













