পোশাক শিল্প রক্ষায় টেকসই সবুজ অর্থায়নের জরুরি আহ্বান
নিজস্ব প্রতিবেদক: তৈরি পোশাক (আরএমজি) খাতের দীর্ঘমেয়াদি বিকাশ ধরে রাখা এবং বিশ্ববাজারে দেশের অবস্থান আরও শক্তিশালী করতে পরিবেশবান্ধব কারখানার বিস্তার, পরিবেশবান্ধব বিনিয়োগ বাড়ানো ও ক্ষুদ্র-মাঝারি উদ্যোক্তাদের ঋণ সুবিধা সুগম করার আহ্বান জানিয়েছেন বিষেজ্ঞরা।
সম্মেলনে বক্তারা উল্লেখ করেন, ২০২৫ থেকে ২০২৯ মেয়াদে পোশাক শিল্পের পরিবেশবান্ধব রূপান্তর ঘটাতে প্রায় ৬.৬ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণের বিনিয়োগ দরকার।
আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশের আরএমজি খাতে সবুজ অর্থায়নের পথ উন্মোচন’ শীর্ষক উচ্চপর্যায়ের এক গোলটেবিল আলোচনায় বিশিষ্ট আলোচকরা এই মতামত দেন। লাইটক্যাসল পার্টনার্স এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ যৌথভাবে এই বিশেষ সভার আয়োজন করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসান খালেদ ফয়সাল বক্তব্য রাখেন। তিনি তৈরি পোশাক শিল্পকে পরিবেশবান্ধব ও টেকসই করতে সরকারি ও বেসরকারি সমন্বিত অংশীদারিত্ব এবং সহজ অর্থায়ন ব্যবস্থার ওপর গুরুত্ব প্রকাশ করেন।
বিশেষজ্ঞ আলোচকরা তাদের বক্তব্যে অর্থ ছাড়ের শর্তাবলী সহজীকরণ, সরকারি সহায়তায় বিশেষ ঋণ নিশ্চয়তা ব্যবস্থা প্রবর্তন এবং সরকারি-বেসরকারি ও বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক মেলবন্ধন জোরদারের তাগিদ দেন।
একই সঙ্গে পরিবেশবান্ধব প্রযুক্তি ও উৎপাদন পদ্ধতি চালুর ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহায়তা নিশ্চিতের বিষয়েও জোর দেওয়া হয়।
বক্তারা মনে করেন, পরিবেশবান্ধব উৎপাদন ও জ্বালানি দক্ষতায় পর্যাপ্ত অর্থসংস্থান করা গেলে পোশাক খাত সহজেই বাড়তি বিদ্যুৎ-জ্বালানি ব্যয় সামলে নিতে পারবে, গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাবে এবং বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের টিকিয়ে রাখতে পারবে।
তারা আরও বলেন, এই টেকসই রূপান্তর নিশ্চিত করার পাশাপাশি নারী শ্রমিকদের কল্যাণ, জীবিকার নিরাপত্তা নিশ্চিত করা এবং ছোট-বড় সব ধরনের কারখানার জন্য সবুজ তহবিলের সমান সুযোগ উন্মুক্ত করা অত্যন্ত জরুরি।
আলোচনা অনুষ্ঠানে লাইটক্যাসল পার্টনার্সের মূল বিজনেস কনসালট্যান্ট শৌমিক শাহরিয়ার এক উপস্থাপনায় এই খাতের সবুজ অর্থায়নের ঘাটতি, ঋণ প্রাপ্তির নানাবিধ বাধা এবং নতুন নতুন বিনিয়োগের নানামুখী সুযোগ তুলে ধরেন।
এছাড়াও আলোচনায় অংশ নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন জালো নিটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরিয়া লোপেজ, সিটি ব্যাংক পিএলসির মোল্লা করিমুল ইসলাম তুহিন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) প্রধান বিনিয়োগ কর্মকর্তা নাজমুল হক, শাশা ডেনিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামস মাহমুদ, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের তাইফ হোসেন এবং ব্র্যাক ব্যাংক পিএলসির তাশমীম মুনতাজির চৌধুরী।
উল্লেখ্য, ‘অপরাজিতা ফেজ-২: আরএমজি ইকোসিস্টেমে নারীদের জন্য ন্যায্য রূপান্তর’ কর্মসূচির অংশ হিসেবে গোলটেবিল বৈঠকটি আয়োজিত হয়। এইচ অ্যান্ড এম ফাউন্ডেশন ও সিওএসের অর্থায়ন ও সহায়তায় পরিচালিত এবং এশিয়া ফাউন্ডেশনের মূল সমন্বয়ে লাইটক্যাসল পার্টনার্স ‘বুনন ২০৩০’ উদ্যোগটি বাস্তবায়ন করছে, যার লক্ষ্য এই খাতের অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা।
মামুন/.
পাঠকের মতামত:
- পোশাক শিল্প রক্ষায় টেকসই সবুজ অর্থায়নের জরুরি আহ্বান
- আইপিডিসি ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নতুন পে-স্কেলে বেতন বাড়লেও ইনক্রিমেন্ট মিলবে না যাদের
- এবি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১৬৯ কেন্দ্রের ফলে এগিয়ে ফয়সল, ভোটের ব্যবধান বিশাল
- রেকিট বেনকিজারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১২ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ
- এলপিজি ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
- নম্বরপ্লেট নিয়ে সুখবর, বাড়তে পারে সময়সীমা
- পিপলস ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কর্ণফুলী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সিটি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রিমিয়ার লিজিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- লিগ্যাসি ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- ৩ মাস পরপর মুনাফা পেতে চাইলে জেনে নিন এই সঞ্চয়পত্রের নিয়ম
- ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসবিএসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সাউরির চাকরি হারানো ও হাসিনার ভিডিও—দুই বিষয়ে যা জানা গেল
- সব সম্পত্তির বিনিময়ে হলেও মুক্তি চান মাদ্রাসাশিক্ষক
- নাভানা সিএনজির ডিভিডেন্ড ঘোষণা
- কনসার্টে যত টাকা নেয় দেশের জনপ্রিয় ব্যান্ড গুলো
- তাহসিফের নিখোঁজ হওয়া রাতের বর্ণনা দিলেন সেই জুনিয়র বন্ধু
- বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলার
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো শাইনপুকুর সিরামিকস
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নতুন দায়িত্বে শিবা শানু
- ৭৭ হাজার কোটি টাকা নিয়ে বাংলাদেশে ঢুকছে জাপান
- সিকদার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কনফিডেন্স সিমেন্টের ডিভিডেন্ড ঘোষণা
- সাউথইস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আলোচিত তাহসিফ সাউরির পরিচয়
- লিগ্যাসি ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কহিনুর কেমিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- মেসিকে হারিয়ে ‘সর্বকালের সেরা’ রোনালদো
- তাহসিফের সঙ্গে হাসিনার ভিডিওর যোগসূত্র, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কর্ণফুলি র্গাডেন সিটির সাথে সাবের হোসেন চৌধুরী সর্ম্পক
- জনতা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান মাহমুদুল হক
- দরপতনের নেপথ্যে কারা, তদন্ত ও কার্যকর ব্যবস্থা চান বাজার সংশ্লিষ্টরা
- জাপানের টাকায় ভারতের কোম্পানি ঢাকায়
- তাহসিফের মরদেহ উদ্ধার নিয়ে যা জানাল পরিবার
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- এনআরবিসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আমরা নেটওয়ার্কসের ডিভিডেন্ড ঘোষণা
- দেশ জেনারেল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- রিপাবলিক ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো রহিমা ফুড
- এসিআই ফর্মুলেশন্সের তথ্য হালনাগাদের অনুরোধ
- দুই কোম্পানির ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- সোনালী পেপারের ডিভিডেন্ড ঘোষণা
- ৬ লাইফ ইন্সুরেন্সে লালবাতি, বিপদে লাখ লাখ গ্রাহক
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- পোশাক শিল্প রক্ষায় টেকসই সবুজ অর্থায়নের জরুরি আহ্বান
- আইপিডিসি ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এবি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- রেকিট বেনকিজারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১২ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ





.jpg&w=50&h=35)


.jpg&w=50&h=35)


