×
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

চীনে পাচারের উদ্দেশ্যে ১২ পাহাড়ি নারী

২০২৬ অক্টোবর ২৮ ২০:২৯:১৯
চীনে পাচারের উদ্দেশ্যে ১২ পাহাড়ি নারী

নিজস্ব প্রতিবেদক: চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীর ভাটারা ও উত্তরা পশ্চিম থানা এলাকায় আটকে রাখা পার্বত্য অঞ্চলের ১২ নারীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। উচ্চ বেতনে চাকরি ও নানা সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে তাঁদের বিদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১-এর অধিনায়ক নেয়ামুল হালিম খান।

তিনি বলেন, পার্বত্য অঞ্চলের নারীদের সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাঁদের চীনে পাচারের চেষ্টা করছিল একটি চক্র। চক্রটির মূল হোতাকে শনাক্ত করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এসআরবি-১ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া নারীরা জানিয়েছেন, তাঁদের চীনে নিয়ে যাওয়ার কথা বলে উচ্চ বেতনে চাকরি ও বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখানো হয়েছিল। পরে বৈধ ভ্রমণসংক্রান্ত কাগজপত্র ও পাসপোর্ট ছাড়াই বিদেশে পাচারের উদ্দেশ্যে তাঁদের একটি বাসায় আটকে রাখা হয়।

প্রাথমিকভাবে তাঁদের শারীরিক ও মানসিক নির্যাতন করা এবং বিভিন্ন অনৈতিক কাজে জড়ানোর প্রলোভন দেখানোর তথ্যও পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি।

অভিযান শেষে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে উদ্ধার হওয়া ১২ নারীকে তাঁদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে মামলার কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে এসআরবি-১।

সংস্থাটি আরও জানিয়েছে, মানব পাচার প্রতিরোধ এবং ভুক্তভোগীদের উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, পৃথক অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী ও গুলশান এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১।সংস্থাটির তথ্য অনুযায়ী, অভিযানে ৫ লাখ ১০ হাজার পিস ইয়াবা, ৪৩০ লিটার বিদেশি মদ এবং ১৫৫ লিটার বিয়ার জব্দ করা হয়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে