আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর সাড়ে ১১ কোটি (১১ কোটি ২০ লাখ) শেয়ার কেনার ঘোষণা দিয়েছে ব্যাংকটির চেয়ারম্যান শরীফ জহিরের সঙ্গে সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংক শেয়ার ধারণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু আইনি বাধ্যবাধকতা শিথিল করার পর পরই এই সিদ্ধান্ত সামনে এলো।
স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া তথ্য অনুযায়ী, চেয়ারম্যান শরীফ জহিরের সঙ্গে যুক্ত জেড অ্যান্ড জেড ইনটিমেটস লিমিটেড ৩ কোটি এবং অনন্তা ডেনিম টেকনোলজি লিমিটেড ৮ কোটি ২০ লাখ শেয়ার কেনার পরিকল্পনা প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসইর) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পাবলিক অথবা ব্লক মার্কেটের মাধ্যমে এই সাধারণ শেয়ারগুলো কেনা হবে।
উভয় প্রতিষ্ঠানের প্রস্তাবিত এই শেয়ারের পরিমাণ ইউসিবি ব্যাংকের মোট পরিশোধিত মূলধনের প্রায় ৪.৮১ শতাংশ। বর্তমানে ব্যাংকটির স্পন্সর ও পরিচালকদের হাতে যৌথভাবে মাত্র ১০.২৭ শতাংশ শেয়ার রয়েছে, যা নিয়ম অনুযায়ী বাধ্যতামূলক ৩০ শতাংশ পরিচালক-শেয়ার ধারণের শর্তের চেয়ে অনেক কম।
এই বড় ঘোষণার পরদিনই শেয়ারবাজারে ইউসিবির শেয়ারের দর ৯.৫২ শতাংশ লাফিয়ে প্রতি শেয়ার ৯ টাকা ২০ পয়সায় উন্নীত হয়েছে। বাজারদর অনুযায়ী, ১১ কোটি ২০ লাখ শেয়ার কিনতে প্রতিষ্ঠান দুটির খরচ হবে প্রায় ১০৩ কোটি ৪ লাখ টাকা।
এর আগে গত ২৬ অক্টোবর ব্যাংক কোম্পানি আইনের মূল কিছু বাধ্যবাধকতা থেকে ইউসিবিকে বিশেষ ছাড় দিয়ে সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এই প্রজ্ঞাপনের ফলে পরিচালক-স্পন্সরদের যৌথভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণের বাধ্যবাধকতা থেকে ছাড় পায় ইউসিবি। পাশাপাশি কোনো একক ব্যক্তি, পরিবার বা প্রতিষ্ঠান সর্বোচ্চ ১০ শতাংশের বেশি শেয়ার ধারণ করতে পারবে না—ব্যাংক কোম্পানি আইনের ১৪এ(১) ধারার এই নিয়মটিতেও ইউসিবির জন্য শিথিলতা আনা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যাংকটির সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তাঁর পরিবারের বিরুদ্ধে বড় ধরনের আর্থিক অনিয়মের অভিযোগ প্রকাশ পায়। পরবর্তীতে তাঁর পরিবার দেশ ছেড়ে পালালে কেন্দ্রীয় ব্যাংক ইউসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেয় এবং সাবেক চেয়ারম্যান ও তাঁর স্বজনদের শেয়ার বাজেয়াপ্ত করা হয়। এতে স্পন্সর-পরিচালকদের শেয়ার ধারণের পরিমাণ আইনি সীমার (৩০%) নিচে নেমে যায়, যার ফলে নতুন শেয়ার ইস্যু বা কৌশলগত বিনিয়োগকারী যুক্ত করার ক্ষেত্রে আইনি জটিলতার মুখে পড়ে ইউসিবি।
এই সংকট কাটিয়ে উঠতে এবং ব্যাংকের আর্থিক ভিত্তি মজবুত করতে আইনগত ছাড় চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন জানিয়েছিল ইউসিবি কর্তৃপক্ষ। বাংলাদেশ ব্যাংকের এই বিশেষ অনুমোদনের ফলে এখন ইউসিবি দেশি-বিদেশি প্রাতিষ্ঠানিক বা কৌশলগত বিনিয়োগকারীদের কাছে ১০ শতাংশ সীমার ঊর্ধ্বে শেয়ার ইস্যু করার আইনগত সুযোগ পেল।
ইউসিবি পরিচালনা পর্ষদ জানিয়েছে, ব্যাংকটিকে একটি স্বচ্ছ ও সুসংগঠিত প্রতিষ্ঠানে রূপ দিতে ব্যাংকের মূলধন ভিত্তি শক্তিশালী করাই এখন তাঁদের মূল লক্ষ্য। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ইউসিবি ইতোমধ্যেই ৭৭৫ কোটি টাকার রাইটস শেয়ার এবং ৮০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর উদ্যোগ নিয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের মতে, কেন্দ্রীয় ব্যাংকের এই ছাড়ের ফলে তাদের ব্যালেন্স শিট পুনর্গঠনে বড় অঙ্কের কৌশলগত বিনিয়োগ নিশ্চিত করার পথ আরও সহজ হলো।
মামুন/
পাঠকের মতামত:
- চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে পোশাক রপ্তানিতে সুসংবাদ
- ইসলামী ব্যাংক থেকে কোটি কোটি টাকা আত্মসাতের চাঞ্চল্যকর মামলা
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- প্রত্যাশার আলো জ্বালিয়ে হতাশায় ডুবাচ্ছে কমিশন, বাজারের স্থিতিশলতায় যে পদক্ষেপ জরুরি
- সালাউদ্দিন কাদের চৌধুরীর আত্মীয়-স্বজনেরা
- যে কারণে পিনাকী ভট্টাচার্যের বাবাকে ডেকেছিলেন জিয়াউর রহমান
- ২৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আমান ফিডের ডিভিডেন্ড ঘোষণা
- আমান কটনের ডিভিডেন্ড ঘোষণা
- কয়েক দিনের অনুসন্ধানে মিলল বিরল স্বর্ণখণ্ড
- শবে কদর, ঈদুল ফিতর ও ঈদুল আজহা—২০২৭ সালের পঞ্জিকা প্রকাশ
- পারিবারিক বিতর্কে নীরব তাশরীফ দিলেন বিশেষ বার্তা
- নারী পাশে থাকলে পুরুষের ব্যথা কমে, গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য
- দেশের বাজারে সোনার দাম কত, জানুন সর্বশেষ দর
- বাংলাদেশিদের নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে যা বলা হলো
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদে যাওয়ার পথে এলিজা জামান
- শাশা ডেনিমসের ডিভিডেন্ড ঘোষণা
- ন্যাশনাল পলিমারের ডিভিডেন্ড ঘোষণা
- আলহাজ টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- এশিয়া ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সামিট পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
- ইভিন্স টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- এমজেএল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- ইফাদ অটোসের ডিভিডেন্ড ঘোষণা
- ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- মার্কেন্টাইল ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- জিএসপি ফাইন্যান্সের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- আইডিএলসি ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- Price Sensitive Information of Mercantile Bank PLC
- স্বর্ণের ভরি ছাড়াতে পারে ৩ লাখ ২৩ হাজার টাকা
- ওরিজা এগ্রোর ডিভিডেন্ড ঘোষণা
- সেন্টমার্টিনে ভ্রমণ ও রাতযাপনে নতুন নিয়ম, যাওয়ার আগে জেনে নিন
- উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরির ডিভিডেন্ড ঘোষণা
- আইএসএনের ডিভিডেন্ড ঘোষণা
- পেনিনসুলা চিটাগংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ২৫০ কোটি টাকা তুলতে সিঙ্গারের নতুন পরিকল্পনা
- জেএমআই হসপিটালের ডিভিডেন্ড ঘোষণা
- শ্যামপুর সুগারের ডিভিডেন্ড ঘোষণা
- শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও দুই স্ত্রীকে গ্রামছাড়া
- শেয়ারবাজারে অ্যানথ্রপিকের সিস্টেমে প্রবেশ! আইপিওর আগে নতুন উদ্বেগ
- বিতর্কের মধ্যে নতুন অভিযোগ, এবার মুখ খুললেন তাশরীফের মা
- আনোয়ার গালভানাইজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- তমিজউদ্দিন টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- সোনার দামে স্বস্তি, ২২ ক্যারেটের নতুন দর প্রকাশ
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- গ্রাহকদের টাকা দিতে ন্যাশনাল ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের ১১ শর্ত
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- নতুন কোম্পানির শেয়ারে প্রথম দিনেই বড় মুনাফার সুযোগ
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- নতুন পে-স্কেলে বেতন কবে থেকে, জানাল অর্থ মন্ত্রণালয়
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে পোশাক রপ্তানিতে সুসংবাদ
- ইসলামী ব্যাংক থেকে কোটি কোটি টাকা আত্মসাতের চাঞ্চল্যকর মামলা
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- প্রত্যাশার আলো জ্বালিয়ে হতাশায় ডুবাচ্ছে কমিশন, বাজারের স্থিতিশলতায় যে পদক্ষেপ জরুরি
- ২৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন










