×
ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ

২০২৬ অক্টোবর ২৭ ১৯:৪৮:৩৬
প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৪ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৮৫ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুনুয়ারি-সেপ্টেম্বর’২৬) কোম্পানিটির ইপিএস ৩ টাকা ৩ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২ টাকা ৪৪ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ৩১ টাকা ১৫ পয়সা।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে