×
ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা

২০২৬ অক্টোবর ২৪ ১২:১৫:৩২
স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। সর্বশেষ মূল্য সমন্বয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। সেই হিসাবে শনিবার (২৪ অক্টোবর) দেশের বাজারে একই দামে বিক্রি হচ্ছে স্বর্ণ।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) এই মানের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে প্রতি ভরিতে দাম কমেছে ২ হাজার ১৫৮ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা। অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে কমেছে রুপার দামও। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৮৪৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৬৭৩ টাকায়।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৩৯১ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয় শুক্রবার সকাল ৯টায় অনুষ্ঠিত মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে। পরে নতুন দাম কার্যকরের ঘোষণা দেওয়া হয়। এক ভরি স্বর্ণের ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে