×
ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

টানা তৃতীয় দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

২০২৬ অক্টোবর ২৪ ১১:২১:৫১
টানা তৃতীয় দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

নিজস্ব প্রতিবেদক: বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তা সতর্কতার পর টানা তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা এবং ওয়েবসাইটের সুরক্ষা নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এটি বন্ধ রাখা হয়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সংযোগ ও কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছিল না। ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে রক্ষণাবেক্ষণসংক্রান্ত একটি বার্তা দেখা যায়। এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বৈশ্বিক সাইবার নিরাপত্তা সতর্কতা পাওয়ার পর ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট চালু করা হয়নি। তবে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোর সংযোগ স্বাভাবিকভাবে কাজ করছে। ফলে ওয়েবসাইট বন্ধ থাকলেও ব্যাংকগুলোর সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমে কোনো বিঘ্নের কথা জানানো হয়নি।

তিনি আরও জানান, বাংলাদেশ ব্যাংকের তথ্য-প্রযুক্তি বিভাগ ওয়েবসাইটের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কাজ করছে। তবে ওয়েবসাইটটি পুনরায় চালুর বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।

বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার বিষয়টি নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ তৈরি হয়েছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যালিফ ও উইজ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে এসব ত্রুটি শনাক্ত করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই পরিস্থিতিতে সরকারও বৈশ্বিক সাইবার নিরাপত্তা দুর্বলতা নিয়ে সতর্কতা জারি করেছে।

সাইবার নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট বন্ধ রেখে প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে। তবে ওয়েবসাইটটি সরাসরি কোনো সাইবার হামলার শিকার হয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে