×
ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

শনিবার সরকারি অফিস, ব্যাংক ও শেয়ারবাজার খোলা

২০২৬ অক্টোবর ১৬ ২০:৪৮:১৪
শনিবার সরকারি অফিস, ব্যাংক ও শেয়ারবাজার খোলা

নিজস্ব প্রতিবেদক: দুর্গাপূজা উপলক্ষে ছুটি সমন্বয়ের অংশ হিসেবে আগামীকাল শনিবার (১৭ অক্টোবর) সরকারি দপ্তর, ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে। সাপ্তাহিক ছুটির দিন হলেও এদিন সাধারণ কর্মদিবসের মতো অফিস খোলা রাখা এবং ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন ছুটি থাকবে। এর পরের দুই দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংক গত রোববার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে ২২ অক্টোবরের ছুটির পরিবর্তে ১৭ অক্টোবর শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়।

এর আগে গত ৭ অক্টোবর দুর্গাপূজার ছুটি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজার নবমী উপলক্ষে ২০ অক্টোবর মঙ্গলবার নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত রয়েছে। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি। এ ছাড়া ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।

এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচ দিন ছুটি ভোগ করবেন।

তবে এই ছুটির সমন্বয় করতে ২২ অক্টোবরের পরিবর্তে আগামীকাল শনিবার, ১৭ অক্টোবর, সরকারি দপ্তর খোলা থাকবে। একই সঙ্গে ব্যাংক ও শেয়ারবাজারেও স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হবে।

এসউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে