×
ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি

২০২৬ অক্টোবর ১৬ ২০:৪৪:৫১
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (১১-১৫ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে রেনউইক জ্জনেশ্বরের। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ১৯.০১ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ৭০৮ টাকা ১০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৮৪২ টাকা ৭০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ১৩৪ টাকা ৬০ পয়সা। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আনলিমা ইয়ার্ন। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ২৫ টাকা ৬০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩০ টাকা ৩০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ৭০ পয়সা বা ১৮.৩৬ শতাংশ। দর বৃদ্ধির তালিকার তৃতীয় স্থানে রয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৩ টাকা ৩০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩ টাকা ৯০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ৬০ পয়সা বা ১৮.১৮ শতাংশ। এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে আজিজ পাইপসের ১৫.৭৬ শতাংশ (৮৬ টাকা ৩০ পয়সা থেকে ৯৯ টাকা ৯০ পয়সা), প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের ১৪.০৭ শতাংশ (২৭ টাকা থেকে ৩০ টাকা ৮০ পয়সা), বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির ১৩.৩৩ শতাংশ (৩ টাকা থেকে ৩ টাকা ৪০ পয়সা), জিএসপি ফাইন্যান্সের ১৩.৩৩ শতাংশ (৩ টাকা থেকে ৩ টাকা ৪০ পয়সা), বারাকা পতেঙ্গা পাওয়ারের ১১.৪৩ শতাংশ (১৭ টাকা ৫০ পয়সা থেকে ১৯ টাকা ৫০ পয়সা), ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইংয়ের ১১.৩৫ শতাংশ (১৮ টাকা ৫০ পয়সা থেকে ২০ টাকা ৬০ পয়সা) এবং ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের ১১.০৭ শতাংশ (২৬ টাকা ২০ পয়সা থেকে ২৯ টাকা ১০ পয়সা)।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে