×
ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি

২০২৬ অক্টোবর ১৬ ২০:৩৯:২৪
সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (১১-১৫ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে শার্প ইন্ডাস্ট্রিজের। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর কমেছে ১৫.৯৫ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ১৬ টাকা ৩০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৩ টাকা ৭০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ২ টাকা ৬০ পয়সা। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইভেন্স টেক্সটাইল। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ১৬ টাকা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৪ টাকা ১০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১ টাকা ৯০ পয়সা বা ১১.৮৮ শতাংশ।

পতনের তালিকার তৃতীয় স্থানে রয়েছে অ্যাপেক্স ট্যানারি। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৮৬ টাকা ৫০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৭৬ টাকা ৭০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ৯ টাকা ৮০ পয়সা বা ১১.৩৩ শতাংশ। এছাড়া, সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর কমেছে এইচআর টেক্সটাইলের ১০.৯১ শতাংশ (১১ টাকা থেকে ৯ টাকা ৮০ পয়সা), আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ১০.০০ শতাংশ (৫ টাকা থেকে ৪ টাকা ৫০ পয়সা), সমতা লেদার কমপ্লেক্সের ৮.৬৫ শতাংশ (১০৫ টাকা ২০ পয়সা থেকে ৯৬ টাকা ১০ পয়সা), ইস্টার্ন ক্যাবলসের ৮.২৫ শতাংশ (১৩২ টাকা ২০ পয়সা থেকে ১২১ টাকা ৩০ পয়সা), বাংলাদেশ ল্যাম্পসের ৮.০৯ শতাংশ (২৬৭ টাকা ১০ পয়সা থেকে ২৪৫ টাকা ৫০ পয়সা), রহিম টেক্সটাইলের ৭.৯৬ শতাংশ (১৮৯ টাকা ৭০ পয়সা থেকে ১৭৪ টাকা ৬০ পয়সা) এবং ডেসকোর ৭.৯১ শতাংশ (২৫ টাকা ৩০ পয়সা থেকে ২৩ টাকা ৩০ পয়সা)।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে