ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি ২০২৫-২৬ অর্থবছরের জন্য ডিভিডেন্ডঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো জিকিউ বলপেন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ও ডরিন পাওয়ার জেনারেশন। তবে ডিভিডেন্ডের খবর আসার পর কোম্পানিগুলোর শেয়ারদরে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। এর মধ্যে জিকিউ বলপেন ও ডরিন পাওয়ারের শেয়ারদর বেড়েছে। বিপরীতে কমেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারদর। রোববার (১১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
চার কোম্পানির মধ্যে সর্বোচ্চ ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। এ ছাড়া ডরিন পাওয়ার সাধারণ শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ, জিকিউ বলপেন ১২ দশমিক ৫০ শতাংশ এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজ সাধারণ শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে। সিমটেক্সের উদ্যোক্তা ও পরিচালকদের জন্য ডিভিডেন্ডের হার ৭ শতাংশ।
ডিভিডেন্ড ঘোষণার দিন সবচেয়ে বেশি বেড়েছে জিকিউ বলপেনের শেয়ারদর। কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৩৮ টাকা বা ৬ দশমিক ৬৫ শতাংশ বেড়ে ৬০৯ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে। অন্যদিকে, ডরিন পাওয়ারের শেয়ারদর ৩০ পয়সা বা শূন্য দশমিক ৯৬ শতাংশ বেড়ে হয়েছে ৩১ টাকা ৭০ পয়সা।
অন্যদিকে, সর্বোচ্চ ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করলেও অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ারদর কমেছে। কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ২ টাকা ১০ পয়সা বা ১ দশমিক ৪৭ শতাংশ কমে ১৪১ টাকায় নেমেছে। একইভাবে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারদর ২০ পয়সা কমে ২৪ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১০ টাকা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৬৯ টাকা ৩৫ পয়সা। ঘোষিত ডিভিডেন্ডসহ অন্যান্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ৩০ নভেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ নভেম্বর।
জিকিউ বলপেনের ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১২ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ১৪৩ টাকা ৬০ পয়সা। ডিভিডেন্ডও অন্যান্য বিষয় অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভাও আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ নভেম্বর।
সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ২৫ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ২২ টাকা ৭২ পয়সা। সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ এবং উদ্যোক্তা ও পরিচালকদের জন্য ৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি। আগামী ১৭ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ নভেম্বর।
ডরিন পাওয়ার জেনারেশনের ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৫ টাকা ৩ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ৫৭ টাকা ১২ পয়সা। সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি। আগামী ২৪ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর।
চার কোম্পানির শেয়ারদরের এই ওঠানামায় দেখা যাচ্ছে, ডিভিডেন্ড ঘোষণার দিন সব কোম্পানির শেয়ারে একই ধরনের প্রতিক্রিয়া দেখা যায়নি। জিকিউ বলপেনের দর উল্লেখযোগ্য হারে বাড়লেও সর্বোচ্চ ডিভিডেন্ড ঘোষণা করা অলিম্পিক ইন্ডাস্ট্রিজের দর কমেছে। তবে শুধু এক দিনের দর পরিবর্তন দিয়ে ডিভিডেন্ড ঘোষণার প্রভাব বা বিনিয়োগকারীদের সামগ্রিক মনোভাব নিশ্চিতভাবে নির্ধারণ করা যায় না।
মামুন/
পাঠকের মতামত:
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার










