×
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?

২০২৬ অক্টোবর ১০ ০৮:০৪:০৮
বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?

ডেস্ক রিপোর্ট: গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রকাশিত সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের পরা স্যুটটি বাংলাদেশ অথবা চীনে তৈরি হয়ে থাকতে পারে। যুক্তরাষ্ট্রের উৎপাদনশিল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি দেওয়া প্রেসিডেন্টের পোশাকের সম্ভাব্য উৎপত্তিস্থল নিয়ে এ কারণে আলোচনা তৈরি হয়েছে। প্রতিবেদনে বিষয়টিকে তাঁর ঘোষিত নীতির সঙ্গে সম্ভাব্য অসামঞ্জস্যের দৃষ্টিকোণ থেকে তুলে ধরা হয়।

তবে স্যুটটি বাংলাদেশে তৈরি হয়েছে বলে দাবি করেছেন নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে অবস্থিত ইউনিভার্সাল মেনসওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরীফ জহির।

শরীফ জহির বলেন, একজন ধনকুবের প্রেসিডেন্ট যখন গর্বের সঙ্গে বাংলাদেশে তৈরি সাশ্রয়ী মূল্যের স্যুট পরেন, তখন তা বাংলাদেশের কারিগরি দক্ষতা ও প্রতিযোগিতামূলক উৎপাদন সক্ষমতার পরিচয় তুলে ধরে।

তিনি আরও বলেন, “এটি আমাদের দক্ষ কর্মীদের জন্য গর্বের মুহূর্ত। একই সঙ্গে এটি আমাদের গড়ে তোলা বিশ্বমানের পোশাকশিল্পের সাফল্যেরও প্রতিফলন।”

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ইউনিভার্সাল মেনসওয়্যার লিমিটেড পুরুষদের স্যুট, জ্যাকেট, ওভারকোট ও ট্রাউজারসহ বিভিন্ন ধরনের পোশাক উৎপাদন করে। প্রতিষ্ঠানটি নিজেকে পূর্ণাঙ্গ সেবাপ্রদানকারী পোশাক প্রস্তুতকারক হিসেবে পরিচয় দিয়েছে।

ওয়েবসাইটে প্রতিষ্ঠানটির আরও দাবি, পাঁচ লাখ বর্গফুট আয়তনের কারখানাটি বিশ্বের এ ধরনের বৃহত্তম ও অত্যাধুনিক উৎপাদনকেন্দ্রগুলোর অন্যতম।

উৎপাদনপ্রক্রিয়ায় কারখানাটিতে স্বয়ংক্রিয় কাটিং প্রযুক্তির পাশাপাশি বিশেষায়িত সেলাই ও প্রেসিং মেশিন ব্যবহার করা হয়। এ ছাড়া কারখানার উৎপাদন ও সংরক্ষণ এলাকায় পণ্য পরিবহনের জন্য কনভেয়ারভিত্তিক ব্যবস্থাও রয়েছে বলে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।

প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, পোশাকশিল্পে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ও বৈচিত্র্যময় একটি দল তাদের কার্যক্রম পরিচালনা করে। উদ্ভাবনী নকশা, উন্নতমানের উপকরণ এবং উচ্চ উৎপাদনমানের সমন্বয়ে গ্রাহকদের জন্য মানসম্মত পোশাক তৈরিতে গুরুত্ব দেয় প্রতিষ্ঠানটি।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে