×
ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি 

২০২৬ অক্টোবর ০৯ ১০:০১:০৮
মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি 

নিজস্ব প্রতিবেদক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে 'ভোট চুরির' অভিযোগ তুলে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক অস্থিরতা। বিশেষ করে বেঙ্গালুরুতে 'ককরোচ জনতা পার্টি' (সিজিপি) নামক একটি সংগঠনের উদ্যোগে মোদী-বিরোধী বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভের মূল কারণ হিসেবে সিজিপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ অভিযোগ করেছেন যে, ভোটার তালিকা সংশোধনের নামে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিপুল সংখ্যক মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছেন। এরই প্রতিবাদে এবং জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সাধারণ মানুষ রাজপথে নেমে এসেছে।

এই বিক্ষোভে যোগ দিয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ধ্রুব রাঠী। তিনি এই সমাবেশে অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং পুরো নির্বাচন কমিশনের কাছে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন:

১. কেন পশ্চিমবঙ্গের ৭০ হাজার ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে?

২. উত্তর প্রদেশে যে ১৪ লক্ষ ভোটারের নাম নতুন করে যোগ করা হয়েছে, তাদের নাম কেন জনসমক্ষে প্রকাশ করা হয়নি?

৩. গোয়াতে সফটওয়্যার সমস্যার দোহাই দিয়ে কেন ভোটার তালিকা পরিবর্তনের প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণভাবে সম্পন্ন করা হয়েছে?

এদিকে, দিল্লির 'জন্তর মন্তর'-এ কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট 'ইন্ডিয়া' বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। অন্যদিকে, সরকারও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নির্বাচন কমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং প্রধান নির্বাচন কমিশনারের আবাসন ও কার্যালয়ের বাইরে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করেছে।

আন্দোলনকারীদের দাবি, সিজিপি-র বিশেষ 'সংশোধন' বা এসআইআর (SIR) প্রক্রিয়া বাতিল করতে হবে এবং স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। যতদিন না সরকার তাদের দাবি মানছে, ততদিন এই বিক্ষোভ ও আন্দোলন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে