×
ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম

২০২৬ অক্টোবর ০৯ ০৯:৫৩:০৪
সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সোনা ও রুপার গহনার দাম জানতে ক্রেতাদের আগ্রহ থাকে সব সময়। শুক্রবার (৯ অক্টোবর) নতুন করে দাম নির্ধারণ না হওয়ায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ নির্ধারিত দরেই বিক্রি হচ্ছে সোনা ও রুপার গহনা।

বাজুসের তথ্য অনুযায়ী, সর্বশেষ গত সোমবার (৫ অক্টোবর) সোনার গহনার দাম কমিয়ে নতুন দর নির্ধারণ করা হয়। ওই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়। নতুন করে দাম পরিবর্তনের ঘোষণা না আসা পর্যন্ত এই দরেই গহনা বিক্রি করার কথা জানিয়েছে সংগঠনটি।

৫ অক্টোবর ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরিতে ১ হাজার ৩৪১ টাকা কমানো হয়।

বাজুস নির্ধারিত দর অনুযায়ী, বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি সোনার গহনার দাম—

২২ ক্যারেট: ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা

২১ ক্যারেট: ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা

১৮ ক্যারেট: ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা

এখানে প্রতি ভরি বলতে ১১ দশমিক ৬৬৪ গ্রাম সোনা বোঝানো হয়েছে।

সোনার দাম কমানো হলেও সর্বশেষ নির্ধারণে রুপার গহনার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ভ্যাটসহ প্রতি ভরি রুপার দাম—

২২ ক্যারেট: ৪ হাজার ৩১৬ টাকা

২১ ক্যারেট: ৪ হাজার ১৪১ টাকা

১৮ ক্যারেট: ৩ হাজার ৫৫৮ টাকা

সনাতন পদ্ধতি: ২ হাজার ৬৮৩ টাকা

সোনা বা রুপার গহনা কেনার আগে ক্রেতাদের বাজুসের সর্বশেষ মূল্যতালিকা যাচাই করে নেওয়া উচিত। উল্লেখিত দাম গহনার নির্ধারিত দর; গহনার নকশা, মজুরি ও প্রযোজ্য অন্যান্য খরচের কারণে চূড়ান্ত মূল্য ভিন্ন হতে পারে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে