বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় ধরনের পরিবর্তন ও পুনর্বিন্যাস করা হয়েছে। নতুন আদেশে কয়েকজন কর্মকর্তার দায়িত্ব কমানো হয়েছে, আবার কয়েকজনের ওপর নতুন ডিভিশনের দায়িত্বও দেওয়া হয়েছে। এর ফলে বিএসইসির গুরুত্বপূর্ণ কয়েকটি ডিভিশনের নেতৃত্বে পরিবর্তন এসেছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিএসইসির প্রশাসন ও অর্থ ডিভিশন থেকে জারি করা এক অফিস আদেশে এসব দায়িত্ব পুনর্বণ্টনের কথা জানানো হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম এতদিন মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স ডিভিশন এবং মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের দায়িত্বে ছিলেন। নতুন দায়িত্ব বণ্টনে তার কাছ থেকে মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স ডিভিশনের দায়িত্ব প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে তিনি শুধু মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের দায়িত্ব পালন করবেন।
নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আজম আগের মতোই ফাইন্যান্সিয়াল লিটারেসি ডিভিশন এবং গভর্ন্যান্স পারফরম্যান্স মনিটরিং সিস্টেমের (জিপিএমএস) দায়িত্বে থাকছেন।
এ ছাড়া নির্বাহী পরিচালক (লিগ্যাল সার্ভিস) মো. মাহবুবুর রহমান চৌধুরী আইন ডিভিশনের দায়িত্বে অপরিবর্তিত থাকছেন। একইভাবে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা কামরুল এনাম খান আগের মতো চিফ অ্যাকাউন্ট্যান্ট ডিভিশনের পাশাপাশি অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন ডিভিশনের দায়িত্ব পালন করবেন।
জাহাঙ্গীর আলমের দায়িত্ব কমেছে
নির্বাহী পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এতদিন গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) ডিভিশন এবং করপোরেট ফাইন্যান্স ডিভিশনের দায়িত্বে ছিলেন। নতুন আদেশে তাকে করপোরেট ফাইন্যান্স ডিভিশনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন তিনি শুধু গবেষণা ও উন্নয়ন ডিভিশনের দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে রিপন কুমার দেবনাথ এনফোর্সমেন্ট ডিভিশন এবং মীর মোশাররফ হোসেন চৌধুরী ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স ডিভিশনের দায়িত্বে থাকছেন।
আবুল কালামের দায়িত্ব বাড়ল
নতুন দায়িত্ব বণ্টনে নির্বাহী পরিচালক মো. আবুল কালামের দায়িত্ব আরও বেড়েছে। এতদিন তিনি ডেরিভেটিভস ডিভিশনের পাশাপাশি বিএসইসির মুখপাত্রের দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন করে তার ওপর করপোরেট ফাইন্যান্স ডিভিশনের দায়িত্বও দেওয়া হয়েছে। ফলে এখন তিনি বিএসইসির তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন।
এদিকে নির্বাহী পরিচালক মোহাম্মদ মাহমুদুল হক আগের মতো ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ডিভিশনের দায়িত্বে থাকছেন। নির্বাহী পরিচালক রাজীব আহমেদ আইসিটি ডিভিশন এবং নির্বাহী পরিচালক মো. মনসুর রহমান প্রশাসন ও অর্থ ডিভিশনের দায়িত্বে বহাল থাকছেন।
মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্সের দায়িত্বে শেখ মাহবুব
নতুন করে নির্বাহী পরিচালক শেখ মাহবুব উর রহমানকে মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে এই ডিভিশনের দায়িত্বে ছিলেন মো. আনোয়ারুল ইসলাম। নতুন পুনর্বিন্যাসের ফলে আনোয়ারুল ইসলামের কাছ থেকে দায়িত্ব সরিয়ে শেখ মাহবুব উর রহমানের ওপর তা ন্যস্ত করা হলো।
এর আগে বুধবার শেখ মাহবুব উর রহমানকে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হয়। এর আগে তিনি বিএসইসিতে ১৫ বছরেরও বেশি সময় পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘদিন পর নির্বাহী পরিচালকের সব পদ পূর্ণ
বিএসইসিতে নির্বাহী পরিচালকের মোট ১২টি পদ রয়েছে। বর্তমানে এই ১২টি পদেই কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। এর আগে এক বছরেরও বেশি সময় ধরে বিএসইসির নির্বাহী পরিচালকের কয়েকটি পদ শূন্য ছিল। নতুন নিয়োগ ও পদোন্নতির মাধ্যমে বর্তমানে নির্বাহী পরিচালকের সবগুলো পদেই কর্মকর্তা দায়িত্বে রয়েছেন।
সর্বশেষ দায়িত্ব পুনর্বণ্টনের ফলে বিএসইসির গুরুত্বপূর্ণ কয়েকটি ডিভিশনের নেতৃত্বেও পরিবর্তন এসেছে। বিশেষ করে মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স, করপোরেট ফাইন্যান্স, মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন এবং গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) ডিভিশনের দায়িত্বে নতুন বিন্যাস করা হয়েছে।
নতুন এই দায়িত্ব বণ্টনের মাধ্যমে একদিকে কয়েকজন নির্বাহী পরিচালকের দায়িত্বের পরিধি কমেছে, অন্যদিকে কয়েকজনের ওপর অতিরিক্ত ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে। এর ফলে বিএসইসির বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনায় দায়িত্ব কাঠামোয় পরিবর্তন এসেছে।
এসএ খান/
পাঠকের মতামত:
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- সোনালী-জনতা-অগ্রণীসহ ৬ ব্যাংকের কর্মীদের জন্য নতুন নির্দেশ
- ইতালিতে ১ লাখ ৬৫ হাজার কর্মীর সুযোগ, আবেদন যেভাবে
- আকাশ দেখা গেলেই সংযোগ, বাংলালিংকের নতুন সেবা
- শেয়ারবাজারে নতুন কোম্পানি আনতে তাগিদ, আসছে একাধিক সুযোগ
- প্রেমিক-প্রেমিকা খুঁজে দেবে সরকার, মিলবে ডেটিংয়ের খরচের টাকাও
- সেন্ট্রাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়





.jpg&w=50&h=35)

.jpg&w=50&h=35)



