ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে কতগুলো জেলা ঘোরা হয়েছে—এক নজরেই সেই হিসাব দেখার সুযোগ তৈরি করেছে ‘আনসিন বাংলাদেশ’ নামের একটি ওয়েব প্ল্যাটফর্ম। গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের নানা রঙের মানচিত্রের ছবি ছড়িয়ে পড়ার পর প্ল্যাটফর্মটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। কারও ম্যাপে দেশের বেশির ভাগ জেলা রঙিন, আবার কারও ম্যাপে এখনো অনেক জেলা ফাঁকা—এভাবেই নিজেদের ভ্রমণের হিসাব তুলে ধরছেন ব্যবহারকারীরা।
‘আনসিন বাংলাদেশ’-এ বাংলাদেশের ৬৪ জেলার একটি ইন্টার্যাকটিভ ম্যাপ রয়েছে। ব্যবহারকারী যেসব জেলা ভ্রমণ করেছেন, সেগুলো ম্যাপে নির্বাচন করলেই আলাদাভাবে চিহ্নিত হয়ে যায়। এরপর নিজের নাম, ছবি ও পছন্দের থিম যুক্ত করে ব্যক্তিগত ভ্রমণ ম্যাপ তৈরি করা যায়। তৈরি করা ম্যাপ পিএনজি, জেপিজি বা পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করা যায়।
তবে শুধু ভ্রমণ করা জেলার সংখ্যা হিসাব রাখাই প্ল্যাটফর্মটির একমাত্র সুবিধা নয়। ভ্রমণ পরিকল্পনা তৈরি, বিভিন্ন পর্যটনস্থলের তথ্য খোঁজা, কম পরিচিত জায়গা সম্পর্কে জানা, কুইজ এবং বাংলাদেশ ম্যাপ পাজলের মতো আরও বেশ কিছু সুবিধা রয়েছে এতে।
পরের ভ্রমণের গন্তব্যও বেছে নেওয়ার সুযোগ
কোনো একটি জেলা নির্বাচন করলে সেখানে থাকা জনপ্রিয় দর্শনীয় স্থানগুলোর পাশাপাশি তুলনামূলক কম পরিচিত পর্যটনস্থলের তথ্যও পাওয়া যায়। কোথায় যাওয়া যায়, কীভাবে সেখানে পৌঁছানো সম্ভব, আনুমানিক খরচ কত হতে পারে এবং কোথায় থাকা যেতে পারে—এ ধরনের তথ্যও দেওয়া হয়েছে প্ল্যাটফর্মটিতে।
তবে ভাড়া, যাতায়াত খরচ ও হোটেলসংক্রান্ত তথ্য সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে বলে জানিয়েছে ওয়েবসাইট কর্তৃপক্ষ। তাই ভ্রমণে যাওয়ার আগে সংশ্লিষ্ট তথ্য সর্বশেষ অবস্থার সঙ্গে মিলিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ভ্রমণ পরিকল্পনার জন্য রয়েছে ‘ট্রিপ প্ল্যানার’ সুবিধা। ব্যবহারকারী কোথা থেকে যাত্রা শুরু করবেন, কোন কোন জেলা ঘুরতে চান, কত দিনের জন্য ভ্রমণ করবেন এবং বাজেট কত—এসব তথ্য দিলে সম্ভাব্য রুট ও ভ্রমণ পরিকল্পনা সাজাতে এই ফিচার সহায়তা করতে পারে।
বাংলাদেশের ‘লুকানো রত্ন’ খুঁজে পাওয়ার সুযোগ
বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এমন অনেক সুন্দর স্থান রয়েছে, যেগুলো এখনো পর্যটকদের কাছে ব্যাপকভাবে পরিচিত নয়। ‘আনসিন বাংলাদেশ’-এ এসব কম পরিচিত জায়গার তথ্য যুক্ত করার সুযোগ রাখা হয়েছে।
ব্যবহারকারীরা কোনো স্থানের নাম, অবস্থান, বিস্তারিত বিবরণ, সেখানে যাওয়ার পথ, ভ্রমণের উপযুক্ত সময়, আনুমানিক খরচ, থাকার ব্যবস্থা এবং নিরাপত্তাসংক্রান্ত তথ্য জমা দিতে পারবেন। চাইলে নিজের তোলা ছবিও যুক্ত করা যাবে।
ওয়েবসাইট কর্তৃপক্ষের যাচাই শেষে অনুমোদিত স্থানগুলো প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে। কোনো স্থান সম্পর্কে তথ্য যুক্ত করার জন্য অবদানকারীদের পয়েন্ট দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।
৬৪ জেলা পেরিয়ে বিশ্বভ্রমণের হিসাবও
শুধু বাংলাদেশের জেলা নয়, ব্যবহারকারীরা চাইলে নিজেদের বিশ্বভ্রমণের হিসাবও রাখতে পারবেন। ‘ওয়ার্ল্ড ট্রাভেল ম্যাপ’ ফিচারের মাধ্যমে বিশ্বের ১৯৪টি দেশ ও ছয়টি মহাদেশের মধ্যে কোন কোন দেশে ভ্রমণ করা হয়েছে, তা ম্যাপে চিহ্নিত করা যাবে।
সেখানেও নিজের নাম ও ছবি যুক্ত করে ব্যক্তিগত ভ্রমণ ম্যাপ তৈরি করা যাবে। পরে সেটি ডাউনলোড করে সংরক্ষণ কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা সম্ভব।
ভ্রমণের সঙ্গে থাকছে কুইজ ও ম্যাপ পাজল
ভ্রমণসংক্রান্ত তথ্যের পাশাপাশি ব্যবহারকারীদের বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন কুইজ ও বাংলাদেশ ম্যাপ পাজল। কুইজে বাংলাদেশের খাবার, দর্শনীয় স্থান, ইতিহাস, বিভিন্ন জেলার পরিচিতি এবং সাধারণ জ্ঞানভিত্তিক প্রশ্ন রাখা হয়েছে।
অন্যদিকে ম্যাপ পাজলে বাংলাদেশের বিভিন্ন জেলা সঠিক অবস্থানে বসাতে হয়। প্ল্যাটফর্মটিতে নিয়মিত নতুন প্রশ্ন ও খেলার সুযোগ যুক্ত করার ব্যবস্থাও রয়েছে।
যেভাবে তৈরি করবেন নিজের ভ্রমণ ম্যাপ
‘আনসিন বাংলাদেশ’-এ প্রবেশ করে ৬৪ জেলার ম্যাপ থেকে আগে ভ্রমণ করা জেলাগুলো নির্বাচন করতে হবে। চাইলে জেলার তালিকা থেকে অথবা সরাসরি ম্যাপে ক্লিক করেও জেলা নির্বাচন করা যাবে। জেলা নির্বাচন শেষ হলে মোট কতটি জেলা ভ্রমণ করা হয়েছে, তার হিসাব দেখা যাবে।
এরপর পছন্দের থিম বেছে নিয়ে নিজের নাম ও ছবি যুক্ত করে ভ্রমণ ম্যাপ তৈরি করা যাবে। তৈরি করা ম্যাপ ডাউনলোড করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করা সম্ভব।
প্ল্যাটফর্মটির নির্মাতা মো. সাব্বির হোসেন রবিন জানান, ভ্রমণের প্রতি নিজের আগ্রহ থেকেই প্রথমে ঘোরার হিসাব রাখার জন্য এমন একটি ম্যাপ তৈরির চিন্তা আসে। পরে সেই ধারণা ধীরে ধীরে বিস্তৃত হয়ে ভ্রমণসংক্রান্ত তথ্য, ট্রিপ পরিকল্পনা এবং দেশের স্থানীয় ও কম পরিচিত পর্যটনস্থল তুলে ধরার একটি পূর্ণাঙ্গ প্ল্যাটফর্মে রূপ নেয়।
মুয়াজ/
পাঠকের মতামত:
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- সোনালী-জনতা-অগ্রণীসহ ৬ ব্যাংকের কর্মীদের জন্য নতুন নির্দেশ
- ইতালিতে ১ লাখ ৬৫ হাজার কর্মীর সুযোগ, আবেদন যেভাবে
- আকাশ দেখা গেলেই সংযোগ, বাংলালিংকের নতুন সেবা
- শেয়ারবাজারে নতুন কোম্পানি আনতে তাগিদ, আসছে একাধিক সুযোগ
- প্রেমিক-প্রেমিকা খুঁজে দেবে সরকার, মিলবে ডেটিংয়ের খরচের টাকাও
- সেন্ট্রাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- পুলিশের গ্রেনেডে উড়ে গেল শিক্ষার্থীর হাত
- ঘর ভাঙার গল্প জানালেন অভিনেত্রী মোনালিসা
- রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও সংস্থায় নতুন বেতন স্কেল চালুর তোড়জোড়
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
- হাইকোর্টের আদেশ স্থগিত, সারের ডিলারশিপে বহাল নতুন নিয়ম
- প্রবাসীদের জন্য সুখবর, সৌদির নতুন সুবিধায় যা জানা গেল
- ‘ফাটাকেষ্ট’ নওশাদ খান কোথায়? নিজেই দিলেন আসল তথ্য
- আপসনামা দাখিলের পর আদালতের বড় সিদ্ধান্ত গাজী নজরুলের বিষয়ে
- বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের মধ্যে কী ঘটেছিল?
- টানা ৫ দিনের ছুটি পাবেন না যারা, জানাল সরকার
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- বাজারে একই প্রবণতার পুনরাবৃত্তি, নিয়ন্ত্রকের নজরদারি নিয়ে প্রশ্ন
- বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিলে বড় পরিবর্তন চায় ডিবিএ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ৭ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৭ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৭ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৭ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পেটে টিউমারের সন্দেহে পরীক্ষা, কিশোরীকে নিয়ে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- কোল্ড ড্রিংকের ভেতরের অন্ধকার সত্যটা
- ড. ইউনুসের সরকারে যে কারণে যোগ দেননি শায়খ আহমাদুল্লাহ
- অপরিচিত আইডি থেকে এমন ছবি এলে ভুলেও যে কাজ করবেন না
- সরকারি টাকায় এক বাড়ির সামনে সেতু, ৪১ লাখ ব্যয় ঘিরে নতুন বিতর্ক
- গ্রামীণ ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা
- ভারতের রাজনীতি নিয়ে বেনজির ভুট্টোর ভবিষ্যদ্বানী ফলে যাচ্ছে
- ইতালিতে কর্মী নেওয়ার ঘোষণা, বাংলাদেশিরা যেভাবে আবেদন করবেন
- ‘আই হ্যাভ আ প্ল্যান’ গান নিয়ে তাসরিফের বিস্ফোরক দাবি
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- মেসিকে হলুদ-লাল কার্ড! বিদায়ী ম্যাচে ঘটল অবাক করা ঘটনা
- মুজিব বর্ষ পালন করে তোপের মুখে জামায়াতের এমপি
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর
- টেকনো ড্রাগসের ঋণ খেলাপি সংক্রান্ত প্রতিবেদনে কোম্পানির ব্যাখ্যা
- সবাইকে কাঁদিয়ে হাসলেন মেসি, বিদায়ী বক্তব্যে বললেন যে কথা
- নজরদারি আরও গতিশীল করতে বিএসইসির নতুন সিদ্ধান্ত ঘোষণা
- শেয়ারবাজারে অনিয়ম ঠেকাতে আপসহীন হওয়ার আহ্বান
- শেয়ারবাজারের কারসাজি থামাতে দুর্বল কোম্পানিতে বাড়তি নজরদারির তাগিদ
- সূচকের টানা পতনে বাড়ছে লোকসান, নিয়ন্ত্রকের উদ্যোগ নিয়ে প্রশ্ন
- ৬ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- ৩০ ব্যাংকের সেবা বন্ধ, কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক
- সোনা-রুপার গহনার নতুন দাম নির্ধারণ
- দুই ভাই-বোনের হাতে ডুবছে শেয়ারবাজারের ব্যাংকসহ দুই ব্যাংক
জাতীয় এর সর্বশেষ খবর
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- ইতালিতে ১ লাখ ৬৫ হাজার কর্মীর সুযোগ, আবেদন যেভাবে
- হাইকোর্টের আদেশ স্থগিত, সারের ডিলারশিপে বহাল নতুন নিয়ম
- ‘ফাটাকেষ্ট’ নওশাদ খান কোথায়? নিজেই দিলেন আসল তথ্য
- আপসনামা দাখিলের পর আদালতের বড় সিদ্ধান্ত গাজী নজরুলের বিষয়ে













