মুনাফার ইতিবাচক ধারাবাহিকতার পর সুখবর নিয়ে আাসছে প্রকৌশল খাতের যে কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিএসআরএম স্টিলের আর্থিক সূচকে চলতি অর্থবছরে ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিক পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস), নগদ পরিচালন প্রবাহ এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। একই সঙ্গে কোম্পানিটিকে দীর্ঘমেয়াদে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ ঋণমান নির্ধারণ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (ক্রিসল)। জুন ক্লোজিং হওয়ার পর এবার বিনিয়োগকারীদেরকে সুখবর দিতে বোর্ড সভার তারিখ নির্ধারণ করেছ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএস) সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ১৪ অক্টোবর, বিকাল ৪টায় কোম্পানিটির বোর্ডসভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হবে। আগের বছল অর্থাৎ এছাড়া ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। যেহেতু ৩য় প্রান্তিক পর্যন্ত কোম্পানিটির ধারাবাহিক মুনাফা হয়েছে তাই এবার কোম্পানিটির ডিভিডেন্ডের পরিমাণ আরও বাড়তে পারে।
প্রথম প্রান্তিকে ইপিএস বেড়েছে
২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জুলাই-সেপ্টেম্বর সময়ে বিএসআরএম স্টিলের শেয়ারপ্রতি আয় হয়েছে ২ টাকা ৬০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এই আয় ছিল ২ টাকা ২৬ পয়সা।
তবে এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ পরিচালন প্রবাহ দাঁড়িয়েছে ৩ টাকা ৫৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫ টাকা ১৩ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় নগদ পরিচালন প্রবাহ কমেছে।
৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৯৩ টাকা ৭৪ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে যা ছিল ৯০ টাকা ৫২ পয়সা।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, আগের বছরের একই সময়ের তুলনায় নগদ পরিচালন প্রবাহ কমার প্রধান কারণ হলো সরবরাহকারীদের অর্থ পরিশোধ বেড়ে যাওয়া এবং ওই সময়ে বাকিতে বিক্রয় বা ঋণ বিক্রয় বৃদ্ধি পাওয়া।
দ্বিতীয় প্রান্তিকেও ইপিএসে প্রবৃদ্ধি
২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে, অর্থাৎ অক্টোবর-ডিসেম্বর সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২ টাকা ৫৪ পয়সা। ২০২৪ সালের একই সময়ে এই আয় ছিল ২ টাকা ৪১ পয়সা।
অর্থবছরের প্রথম ছয় মাসে অর্থাৎ জুলাই-ডিসেম্বর ২০২৫ সময়ে বিএসআরএম স্টিলের শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ৫ টাকা ১৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৬৭ পয়সা।
তবে প্রথম ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ পরিচালন প্রবাহ কমেছে। জুলাই-ডিসেম্বর ২০২৫ সময়ে এ প্রবাহ দাঁড়িয়েছে ১০ টাকা ৭১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৫ টাকা ৬১ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য হয়েছে ৯০ টাকা ৪৮ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে এ মূল্য ছিল ৯০ টাকা ৫২ পয়সা।
কোম্পানিটি জানিয়েছে, সরবরাহকারীদের বেশি অর্থ পরিশোধ এবং ওই সময়ে বাকিতে বিক্রয় বাড়ার কারণে নগদ পরিচালন প্রবাহ কমেছে।
তৃতীয় প্রান্তিকে মুনাফায় বড় উল্লম্ফন
২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে, অর্থাৎ জানুয়ারি-মার্চ ২০২৬ সময়ে বিএসআরএম স্টিলের শেয়ারপ্রতি আয় হয়েছে ৬ টাকা ৩৫ পয়সা। ২০২৫ সালের একই সময়ে এ আয় ছিল ৪ টাকা ৪৫ পয়সা।
অর্থবছরের প্রথম নয় মাসে অর্থাৎ জুলাই ২০২৫ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ১১ টাকা ৪৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৯ টাকা ১২ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ পরিচালন প্রবাহও বেড়েছে। প্রথম নয় মাসে এটি দাঁড়িয়েছে ২৮ টাকা ৮৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৩ টাকা ৭৫ পয়সা।
৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বেড়ে দাঁড়িয়েছে ৯৭ টাকা ৩৬ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে এ মূল্য ছিল ৯০ টাকা ৫২ পয়সা।
ক্রেডিট রেটিং ‘এএএ’, দৃষ্টিভঙ্গি স্থিতিশীল
বিএসআরএম স্টিলের ঋণমান নির্ধারণ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (ক্রিসল)। কোম্পানিটিকে দীর্ঘমেয়াদে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং দেওয়া হয়েছে। একই সঙ্গে কোম্পানিটির ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি বা অবস্থান ‘স্থিতিশীল’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক তথ্য এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য পর্যালোচনা করে এ রেটিং নির্ধারণ করা হয়েছে।
কোম্পানিটির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে ইপিএস ও নগদ পরিচালন প্রবাহে উন্নতি এবং মার্চ ২০২৬ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বৃদ্ধির পাশাপাশি কোম্পানিটির ঋণমানও সর্বোচ্চ পর্যায়ের ‘এএএ’ নির্ধারণ করা হয়েছে। তাই বিনিয়োগকাীরাও ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা করছেন।
এসএ খান/
পাঠকের মতামত:
- মুনাফার ইতিবাচক ধারাবাহিকতার পর সুখবর নিয়ে আাসছে প্রকৌশল খাতের যে কোম্পানি
- ব্যাগ দেখতে চাইতেই রেগে গেলেন নারী, বেরিয়ে এলো চমক
- এক লাফে কমল স্বর্ণের দাম, আজকের বাজারদর জানুন
- কন্টিনেন্টাল ইনস্যুরেন্সে নতুন কোম্পানি সচিব নিয়োগ
- ২০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা
- ভিসা বন্ধের পর সরকারের সতর্কতা, পাসপোর্ট জমা দিলেই বিপদ!
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- উত্তরা ফাইন্যান্সে সহযোগী প্রশাসক নিয়োগ
- ৩০ ব্যাংকের সেবা বন্ধ, কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক
- আইফোন চেয়ে বসলেন যুবক, মন্ত্রীর প্রতিক্রিয়ায় হাসির রোল
- অনুমতি ছাড়া শেয়ার বিক্রি ঠেকাতে শেয়ারবাজারে আসছে নতুন অ্যাপস
- বিএসইসির নিয়ম ভাঙায় শেয়ারবাজারের প্রতিষ্ঠানকে জরিমানা
- আর্থিক বাজারকে ‘সিলো’ থেকে বের করে সমন্বিত ব্যবস্থার তাগিদ তানভীর গনির
- উদ্যোক্তাদের শেয়ারবাজারভীতি কাটাতে হবে: মাসুদ খান
- সরকারি ছুটির তালিকায় নতুন সংযোজন
- সৎ মেয়েকে ধর্ষণ করতেন বাবা,‘ফায়দা’ লুটতেন আরেক আত্মীয়ও
- ২২ ব্যাংকের লোকসান আড়াই লাখ কোটি টাকা, বাড়ছে সংকট
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- পিচ্চি রাজার ‘পালানোর’ ঘটনা সাজানো! তদন্তে বেরিয়ে এলো আসল রহস্য
- ১০ বছর পথচলার পর ভেঙে গেল প্রীতম-শাহতাজের সংসার
- শুধু জামায়াতকে ঠেকানোর জন্যই বিএনপি-হেফাজতের ত্যাগ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- ওয়াসার জমি দখল করা সেই ব্যক্তিই হলেন চেয়ারম্যান!
- শেয়ারবাজারে সরাসরি তালিকাভুক্তির বাধা সরাল সরকার, খুলল নতুন পথ
- ভারতে শেখ হাসিনার কর্মকাণ্ড নিয়ে মুখ খুললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- জিয়াউর রহমানের প্রশংসা করে, তারেক রহমানকে যা বললেন পিনাকী
- বাতাসের মান নিয়ে ঢাকার জন্য বড় সতর্কবার্তা
- অসম নিয়ম নীতিতে ডানা ভাঙছে নন-ব্যাংক আর্থিক খাতের
- ব্যাংকিং খাতে উদ্বৃত্ত তারল্য ৪ লাখ কোটি টাকা অতিক্রম, তবুও কাটেনি সংকট
- মিউচুয়াল ফান্ডের ইউনিটের দামে অস্বাভাবিক ব্যবধান, বিনিয়োগকারীদের সতর্কতা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- পরিবর্তনের বার্তা আছে, পতন ঠেকানোর উদ্যোগ নেই
- ৫ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৫ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৫ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৫ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংক ও প্রথম আলোর বাণিজ্যিক সম্পর্ক নিয়ে তোলপাড় করা প্রতিবেদন
- বাংলা কিউআরের ব্যবহার বাড়াতে বাজারে গিয়ে নতুন বার্তা দিলেন গভর্নর
- ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের নতুন করিডোর
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিদেশে ব্যবসা সম্প্রসারণে রেনেটার ধারাবাহিক উন্নতি, শিগগিরই আসছে সুখবর
- ‘এটি পঞ্চমবার’—নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে নাহিদের দাবি
- এপেক্স গ্রুপের দুই কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- সীমান্তে মিয়ানমারের হামলা এখন কি করবে বাংলাদেশ
- যেসব কারণে অতীতে বিএনপির ৭ জন মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল
- ১৫ লাখ ১৫ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- অ্যাপেক্স ফুডসের ইপিএস-এনএভিতে বড় উত্থান, তবুও ডিভিডেন্ড অপরিবর্তিত
- শেয়ার হস্তান্তর শেষে ডোমিনেজ স্টিলের পর্ষদে বড় পরিবর্তন
- আয় বৃদ্ধি সত্বেও ডিভিডেন্ড বাড়েনি তালিকাভুক্ত কোম্পানির
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- মুনাফার ইতিবাচক ধারাবাহিকতার পর সুখবর নিয়ে আাসছে প্রকৌশল খাতের যে কোম্পানি
- কন্টিনেন্টাল ইনস্যুরেন্সে নতুন কোম্পানি সচিব নিয়োগ
- ২০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা
- উত্তরা ফাইন্যান্সে সহযোগী প্রশাসক নিয়োগ
- অনুমতি ছাড়া শেয়ার বিক্রি ঠেকাতে শেয়ারবাজারে আসছে নতুন অ্যাপস









.jpg&w=50&h=35)

