×
ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

১৫ লাখ ১৫ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা

২০২৬ অক্টোবর ০৫ ১০:৩২:৩৩
১৫ লাখ ১৫ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক পিএলসির শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছে ব্যাংকটির করপোরেট পরিচালক ইউনিগ্লোরি সাইকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটি ব্যাংকটির ১৫ লাখ ১৫ হাজার ৬৬০টি শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইউনিগ্লোরি সাইকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির মাধ্যমে ব্লক মার্কেটে প্রচলিত বাজারদরে এসব শেয়ার কিনবে।

শেয়ার কেনার এ কার্যক্রম আগামী ২৯ অক্টোবর ২০২৬-এর মধ্যে সম্পন্ন করার কথা জানিয়েছে করপোরেট পরিচালক প্রতিষ্ঠানটি।

অর্থাৎ প্রাইম ব্যাংকের করপোরেট পরিচালক ইউনিগ্লোরি সাইকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ব্লক মার্কেটের মাধ্যমে নির্ধারিত সময়সীমার মধ্যে ব্যাংকটির ১৫ লাখ ১৫ হাজার ৬৬০টি শেয়ার বর্তমান বাজারদরে ক্রয় করবে।

বর্তমানে শেয়ার দর ২৮ টাকা ২০ পয়সা হিসেবে মোট বাজারমূল্য দাঁড়ায় ৪ কোটি ২৭ লাখ ৪১ হাজার ৬১২ টাকা।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে