×
ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬

ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি

২০২৬ অক্টোবর ০৪ ১৬:২৪:৩৯
ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে। এজন্য কোম্পানি ৪টি বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ৪টি হলো-এপেক্স ট্যানারি, আইটিসি, জিকিউ বলপেন এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স।

কোম্পানিগুলোর মধ্যে এপেক্স ট্যানারি, আইটিসি এবং জিকিউ বলপেন ৩০ জুন, ২০২৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। আর সেন্ট্রাল ইন্স্যুরেন্স ৩০ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

আগামী ৭ অক্টোবর বিকাল ৩টায় সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ৮ অক্টোবর বিকাল ৪টায় জিকিউ বলপেন, ১১ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় আইটিসি এবং ১২ অক্টোবর বিকাল ৪টায় এপেক্স ট্যানারির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে