×
ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

৩০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর অনুমোদন

২০২৬ সেপ্টেম্বর ২৯ ০৯:৩৬:২৫
৩০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: ব্যাংকের টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করতে ৩০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে এনআরবি ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে ‘এনআরবি ব্যাংক ১ম সাবঅর্ডিনেটেড বন্ড’ ইস্যুর অনুমোদন দিয়েছে ব্যাংকটির পরিচালনা বোর্ড ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা বোর্ড ২২৯তম সভায় বন্ড ইস্যুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রস্তাবিত বন্ডটির আকার হবে ৩০০ কোটি টাকা। এর মেয়াদ নির্ধারণ করা হয়েছে সাত বছর। বন্ডটি হবে আনসিকিউরড বা জামানতবিহীন এবং নন-কনভার্টিবল, অর্থাৎ এটি শেয়ারে রূপান্তর করা যাবে না। একই সঙ্গে বন্ডটি সম্পূর্ণ রিডিমেবল হবে এবং এর সুদহার ফ্লোটিং রেটের ভিত্তিতে নির্ধারিত হবে।

এনআরবি ব্যাংক জানিয়েছে, বন্ডটি কুপন-বিয়ারিং অর্থাৎ নির্ধারিত শর্ত অনুযায়ী সুদ প্রদানকারী হবে। এটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করার পরিকল্পনা রয়েছে। বন্ড থেকে সংগৃহীত অর্থ ব্যাংকের টায়ার-২ মূলধন শক্তিশালী করতে ব্যবহার করা হবে।

ব্যাংকিং খাতে টায়ার-২ মূলধন একটি ব্যাংকের মূলধন কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ। মূলধন ভিত্তি শক্তিশালী করার মাধ্যমে ব্যাংকের আর্থিক সক্ষমতা ও নিয়ন্ত্রক মূলধনের প্রয়োজনীয়তা পূরণে সহায়তা করার লক্ষ্যেই এ ধরনের বন্ড ইস্যু করা হয়।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে