×
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সালমানের স্টুডিওতে হামলার পর মুখ খুললেন রাফসান দ্য ছোটভাই

২০২৬ সেপ্টেম্বর ২৮ ০৮:৫৩:২৬
সালমানের স্টুডিওতে হামলার পর মুখ খুললেন রাফসান দ্য ছোটভাই

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে শনিবার রাতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন আরেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ইফরতেখার রাফসান।

শনিবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্টুডিওর ধ্বংসাবশেষের একটি ভিডিও শেয়ার করেছেন সালমান মুক্তাদির। ভিডিওতে দেখা যায়, তার স্টুডিওর ভেতরে চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাবপত্র ও সরঞ্জামাদি ভাঙচুর করা হয়েছে। সালমান নিজেই ভিডিওতে ভাঙচুরের চিহ্নগুলো তুলে ধরেছেন এবং এই ঘটনার পেছনে জড়িতদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

সালমানের বিপদে পাশে দাঁড়িয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর ইফরতেখার রাফসান। তিনি নিজের ফেসবুক পেজে সালমানকে নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। রাফসান লিখেছেন, “বেড়ে ওঠার সময় থেকে আমি সবসময় সালমান ভাইকে অনুসরণ করেছি। তার প্রথম ৫০ হাজার সাবস্ক্রাইবারের সময় থেকেই আমি তার ভক্ত। আমি দেখেছি তিনি কীভাবে নিজের শ্রম, ঘাম ও ভালোবাসা দিয়ে এই স্টুডিওটি গড়ে তুলেছেন এবং একে দেশের অন্যতম সেরা স্টুডিওতে পরিণত করেছেন।”

রাফসান আরও লিখেছেন, “ভাইয়া, এটা কিছুই না। যারা এসব করেছে তারা সালমান মুক্তাদিরকে চেনে না। আপনি ইনশাআল্লাহ আরও অনেক বড় হবেন এবং কেউ আপনাকে থামাতে পারবে না।”

সালমান মুক্তাদিরের স্টুডিওতে এমন ন্যাক্কারজনক ভাঙচুরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই এই হামলাকে বাকস্বাধীনতার ওপর আঘাত এবং সংস্কৃতিমনা তরুণদের নিরুৎসাহিত করার একটি অপচেষ্টা হিসেবে দেখছেন। সালমান নিজেও ঘটনার পর এক ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “যেই বা যারা এই ভাঙচুরের সাথে জড়িত, তারা আসলে আমাদের বাংলাদেশের কালচারকে নষ্ট করতে চাইছে।”

এই হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সালমান মুক্তাদিরের ভক্ত ও অনুসারীরা। বর্তমানে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও নিন্দার ঝড় বইছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর

উ
প
রে