ইউটিউবের নতুন শর্তে বিপাকে কনটেন্ট নির্মাতারা
নিজস্ব প্রতিবেদক: ভিডিও ও কনটেন্ট নির্মাতাদের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম ইউটিউব। নিয়মিত ভিডিও প্রকাশের মাধ্যমে দর্শক ও সাবস্ক্রাইবার বাড়ানোর পাশাপাশি বিজ্ঞাপন থেকেও আয় করেন লাখো নির্মাতা। তবে নতুন কনটেন্ট নির্মাতাদের জন্য ইউটিউব থেকে বিজ্ঞাপন আয় শুরু করার পথ আরও কঠিন হতে যাচ্ছে। বিজ্ঞাপন আয়ের অংশ পেতে ওয়াচ আওয়ার ও ‘শর্টস’ ভিউয়ের যোগ্যতার সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্ল্যাটফর্মটি।
ইউটিউব পার্টনার প্রোগ্রাম (ওয়াইপিপি)-এর আওতায় বিজ্ঞাপন থেকে আয় করার ক্ষেত্রে নতুন নির্মাতাদের জন্য যোগ্যতার শর্ত বাড়ানো হচ্ছে। নিউজ১৮-এর প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, নতুন নিয়ম ২০২৭ সালের ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
নতুন নিয়ম কার্যকর হলে ইউটিউব থেকে বিজ্ঞাপনের আয় পেতে একজন নির্মাতাকে নির্দিষ্ট সময়ের মধ্যে তিনটি প্রধান শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে—শেষ ৩৬৫ দিনে অন্তত ৮ হাজার ঘণ্টা ওয়াচ আওয়ার, শেষ ৯০ দিনে কমপক্ষে ২ কোটি (২০ মিলিয়ন) ‘শর্টস’ ভিউ এবং অন্তত ১ হাজার সাবস্ক্রাইবার।
বর্তমানে বিজ্ঞাপন আয়ের অংশ পাওয়ার জন্য একজন নির্মাতার গত ১২ মাসে কমপক্ষে ৪ হাজার ঘণ্টা ওয়াচ আওয়ার অথবা শেষ ৯০ দিনে ১ কোটি (১০ মিলিয়ন) ‘শর্টস’ ভিউ এবং অন্তত ১ হাজার সাবস্ক্রাইবার থাকার শর্ত রয়েছে। অর্থাৎ নতুন নিয়ম কার্যকর হলে ওয়াচ আওয়ার ও ‘শর্টস’ ভিউ—দুই ক্ষেত্রেই নির্ধারিত সীমা দ্বিগুণ হয়ে যাবে।
নতুন শর্তের সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে যারা ইউটিউবে নতুন করে কনটেন্ট তৈরি শুরু করছেন তাদের ওপর। ইতোমধ্যে ইউটিউব পার্টনার প্রোগ্রামের আওতায় থাকা নির্মাতাদের ক্ষেত্রে এই পরিবর্তনের সরাসরি প্রভাব পড়বে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে যারা ২০২৭ সাল থেকে ইউটিউবকে আয়ের অন্যতম মাধ্যম হিসেবে বেছে নিয়ে কনটেন্ট তৈরির পরিকল্পনা করছেন, তাদের জন্য নির্ধারিত যোগ্যতা অর্জন তুলনামূলক কঠিন হতে পারে। বিশেষ করে নতুন চ্যানেলের ক্ষেত্রে দ্রুত বড় দর্শকগোষ্ঠী তৈরি করা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে বিপুল পরিমাণ ওয়াচ আওয়ার বা ‘শর্টস’ ভিউ অর্জন করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
নতুন নির্মাতাদের ক্ষেত্রে শুধু নিয়মিত ভিডিও প্রকাশ করাই যথেষ্ট হবে না। দর্শকদের ধরে রাখা, ভিডিওর দেখার সময় বাড়ানো এবং ‘শর্টস’ কনটেন্টে বড় পরিসরে ভিউ পাওয়ার বিষয়েও তাদের বেশি গুরুত্ব দিতে হবে।
যোগ্যতার সীমা বাড়ানোর বিষয়ে ইউটিউবের পক্ষ থেকে স্পষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে নতুন নিয়ম কার্যকর হলে বিজ্ঞাপন আয়ের অংশ পাওয়ার আগে একজন নির্মাতাকে আগের তুলনায় বড় দর্শকগোষ্ঠী তৈরি করতে হবে।
এর ফলে কনটেন্ট নির্মাতাদের নিয়মিত ও দর্শকনির্ভর কনটেন্ট তৈরির পাশাপাশি চ্যানেলের দর্শকসংখ্যা এবং ওয়াচ আওয়ার বাড়ানোর দিকে আরও বেশি মনোযোগ দিতে হতে পারে। একই সঙ্গে নতুন নির্মাতাদের ইউটিউব থেকে আয় শুরু করতে আগের তুলনায় বেশি সময় লাগতে পারে।
ইউটিউব থেকে বিজ্ঞাপন আয়ের যোগ্যতা অর্জনের শর্ত কঠিন হলে নতুন নির্মাতাদের কেউ কেউ বিকল্প প্ল্যাটফর্মেও কনটেন্ট প্রকাশের দিকে ঝুঁকতে পারেন। ইউটিউবের পাশাপাশি মেটার মালিকানাধীন ইনস্টাগ্রামসহ অন্যান্য ভিডিও ও সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শক তৈরির চেষ্টা বাড়তে পারে।
তবে নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে ইউটিউবের চূড়ান্ত নীতিমালা ও শর্তগুলো প্রকাশিত হলে নির্মাতাদের জন্য বিষয়টি আরও স্পষ্ট হবে। তাই ইউটিউবে নতুন করে কাজ শুরু করতে আগ্রহীদের নিয়মিতভাবে প্ল্যাটফর্মটির অফিসিয়াল নীতিমালা ও আপডেট অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
মুয়াজ/
পাঠকের মতামত:
- ইউটিউবের নতুন শর্তে বিপাকে কনটেন্ট নির্মাতারা
- ব্র্যাক ব্যাংকের বোর্ডে নতুন স্বতন্ত্র পরিচালক ড. আবদুর রাজ্জাক
- বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেয়ে নতুন পথে আইপিডিসি
- শেয়ারবাজারে নতুন কোম্পানি, র্যানকন মোটরসের বড় উদ্যোগ
- মেটলাইফের সঙ্গে এনআরবি ব্যাংকের নতুন চুক্তি
- সোনার দাম কমল, আজকের নতুন দর জানুন
- স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে সালমান মুক্তাদির ভিডিও বার্তা
- বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি পেতে যাচ্ছে হাসিনা!
- উৎপাদনে অ্যাপেক্স ট্যানারি, বাস্তবায়ন হচ্ছে ইটিপি প্রকল্প
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ওবায়দুল কাদেরের জবাব দিলেন ডোনাল্ড ট্রাম্প
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, যা জানাল অধিদপ্তর
- সালমানের স্টুডিও হামলা নিয়ে ফেসবুকে পাটওয়ারীর বিস্ফোরক মন্তব্য
- হামলায় শেষ হয়ে গেল স্বপ্নের স্টুডিও, যা জানালেন সালমান মুক্তাদির
- শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ নিয়ে মুখ খুললেন আহমাদুল্লাহ
- ডিভিডেন্ড ঘোষণাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এপেক্স ফুটওয়্যার
- ‘জয় বাংলা’ স্লোগান, জাসদ অফিস থেকে আটক ২৬০
- রেকর্ড পতন কাটিয়ে আস্থায় ফিরছে দুই কোম্পানির শেয়ার
- শেয়ারবাজারে আসছে বাংলাদেশে সুজুকির নির্মাতা প্রতিষ্ঠান
- কেন্দ্রীয় ব্যাংকের নীতিসুদের সিদ্ধান্তের পরই শেয়ারবাজারে হতাশা
- দুই প্রতিষ্ঠানের দামে হঠাৎ ঝড়, কারণ জানে না কর্তৃপক্ষ-ডিএসই
- সরকারি চাকরির নিয়োগে নতুন নিয়ম নিয়ে পাটওয়ারীর যে প্রশ্ন
- ইউটিউবারের বাড়িতে বড় চুরি, খোয়া গেল ৮০ ভরি সোনা
- সূচক ও লেনদেন বাড়লেও ডিএসইতে কমল বাজার মূলধন
- পাকিস্তানি সাংবাদিকের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় পররাষ্ট্রমন্ত্রীর
- শেখ হাসিনার রাজনীতিতে ফেরা নিয়ে অবস্থান জানালো যুক্তরাষ্ট্র
- ১৪০০ বছরেও বদলায়নি কাবা শরীফের চাবির মালিকানা
- বাংলাদেশের আকাশসীমায় ভারতের চাঞ্চল্যকর নজরদারি প্রকাশ
- সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
- বেদখল জমি নিয়ে ভুক্তভোগীদের জন্য স্বস্তির খবর
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড
- সূচক ও লেনদেন বাড়লেও সপ্তাহে বাজার মূলধন কমেছে
- যুক্তরাষ্ট্রে গিয়ে ভুল করলেই নিষেধাজ্ঞা, সতর্ক করল মার্কিন দূতাবাস
- পোশাক নিয়ে সাদিক কায়েমকে নিয়ে এবার মুখ খুললেন মাদানী
- ‘১০ তলায় উঠতে ভয় লাগে, তাই না খেয়েই থাকি’
- কূটনীতির বাইরে ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন বাস্তবতা
- শয়তান ও গভীর সমুদ্রের মাঝে আটকা পড়েছে সৌদি আরব!
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আজকের পূর্বাভাস, জেনে নিন বিস্তারিত
- সোনার দামে বড় অঙ্ক, শনিবারের বাজারদর জানুন
- ২০১৪ সালের ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, নিজের অবস্থান জানালেন হামিম
- ট্রাম্পের নৈশভোজে শি, টেবিলে ছিল যেসব চমকপ্রদ খাবার
- জাতিসংঘে জাইমা রহমানের কাজ, বেতন নিয়ে যা জানা গেল
- আম্বানির ছেলের অধ্যাপক পদ নিয়ে বিতর্ক, মুখ খুললেন ইউনিভার্সিটি
- এক কাঠামোয় পুলিশে আসছে নতুন ‘বিশেষ ইউনিট’
- ঢাকার মেগা প্রজেক্টে চীন আউট, জাপান ইন
- জাতিসংঘে অংশ নেননি কিম-পুতিন-মোদীসহ ৫০ বিশ্বনেতা, নেপথ্যে
- ২০২৭-এ বিদেশে পড়তে যাওয়ার বাজেট গাইডলাইন
- আমেরিকায় বাংলাদেশের ক্ষমতা টের পেল ভারত
- ‘সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো চাকরি হবে না’
- বাবা-দাদার নামে কোথায় কতটুক জমি আছে দেখুন মোবাইল দিয়ে
- উমামা ফাতেমা বিমানবন্দরে আটক, যা জানা গেল
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের বাজারদর একনজরে
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত জেনে নিন
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- আমেরিকায় বাংলাদেশের ক্ষমতা টের পেল ভারত
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- মসজিদের ভেতর চেয়ার-সোফা, আয়নুল হকের সভা নিয়ে যা জানা গেল
- আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা, জানা গেল বিশেষ কারণ
- বাংলাদেশে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক
- বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড
- ডেট লাইন ৩০ সেপ্টেম্বর, সুখবর পাচ্ছে বিনিয়োগকারীরা













