এক কাঠামোয় পুলিশে আসছে নতুন ‘বিশেষ ইউনিট’
নিজস্ব প্রতিবেদক: সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের জন্য গঠন হতে যাচ্ছে স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’। প্রাথমিকভাবে পুলিশের বিদ্যমান জনবল ও সরঞ্জাম ব্যবহার করেই নতুন এই ইউনিটের কার্যক্রম শুরু করার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের (অতিরিক্ত আইজিপি) নেতৃত্বে ইউনিটটি পরিচালিত হওয়ার কথা রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে গত ২১ সেপ্টেম্বর পুলিশ মহাপরিদর্শকের কাছে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। মন্ত্রণালয়ের উপসচিব তানভীর-আল-নাসীফ স্বাক্ষরিত ওই চিঠিতে বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোয় বিশেষায়িত ও স্বতন্ত্র সাইবার পুলিশ ইউনিট গঠনের নীতিগত অনুমোদনের কথা জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, পুলিশের বর্তমান জনবল ও সরঞ্জাম ব্যবহার করে অতিরিক্ত আইজিপির নেতৃত্বে সাইবার পুলিশ ইউনিটের কার্যক্রম শুরু করা হবে। তবে নতুন ইউনিটের পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো এখনো চূড়ান্ত হয়নি।
নতুন ইউনিটে কতটি পদ থাকবে, কী ধরনের যানবাহন ও অন্যান্য লজিস্টিক সুবিধা প্রয়োজন হবে—এসব বিষয়ও পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে। এজন্য প্রয়োজনীয় পদ সৃষ্টি, যানবাহনসহ অন্যান্য সরঞ্জাম টিওঅ্যান্ডইভুক্তকরণ এবং পূর্ণাঙ্গ সাংগঠনিক প্রস্তাব তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তাব তিন কার্যদিবসের মধ্যে পাঠানোর কথা।
বর্তমানে সাইবার অপরাধ তদন্ত, ডিজিটাল প্রমাণ সংগ্রহ, তথ্য বিশ্লেষণ ও ডিজিটাল ফরেনসিকের কাজ পুলিশের একাধিক ইউনিটের মাধ্যমে পরিচালিত হচ্ছে। অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ইউনিট এবং পুলিশের অন্যান্য সংশ্লিষ্ট শাখায় এসব কার্যক্রম রয়েছে।
নতুন ইউনিট গঠনের অন্যতম লক্ষ্য হলো এসব সক্ষমতাকে একটি স্বতন্ত্র ও সমন্বিত কাঠামোর আওতায় আনা। পুলিশের সংশ্লিষ্ট সূত্রের মতে, প্রযুক্তিনির্ভর অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে তদন্ত সক্ষমতা বাড়াতে বিশেষায়িত জনবল ও সমন্বিত কাঠামোর প্রয়োজন রয়েছে।
পুলিশ সদর দপ্তরের সূত্রের বরাতে জানা গেছে, বিভিন্ন ইউনিটে বর্তমানে দায়িত্ব পালন করা সাইবার অপরাধ ও ডিজিটাল ফরেনসিকে দক্ষ কর্মকর্তাদের নতুন ইউনিটে যুক্ত করা হতে পারে।
এর ফলে একদিকে বিদ্যমান দক্ষ জনবলকে কাজে লাগানো সম্ভব হবে, অন্যদিকে শুরুতেই বড় ধরনের নতুন নিয়োগের প্রয়োজন নাও হতে পারে। পরবর্তী সাংগঠনিক কাঠামো চূড়ান্ত হলে নতুন পদ ও প্রয়োজনীয় জনবলের বিষয়টিও নির্ধারিত হতে পারে।
বর্তমানে সিআইডির অধীনে সাইবার পুলিশ সেন্টার ও ফরেনসিক বিভাগ রয়েছে। পুলিশের সাংগঠনিক কাঠামোতে সাইবার পুলিশ সেন্টারের জন্য ডিআইজি পদও রয়েছে। একইভাবে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) কাঠামোর মধ্যেও সাইবার অপরাধ সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন।
তাই নতুন সাইবার পুলিশ ইউনিট চালু হলে বিদ্যমান ইউনিটগুলোর সঙ্গে দায়িত্ব ও এখতিয়ারের সমন্বয় কীভাবে হবে, সেটি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কোন ধরনের সাইবার মামলা নতুন ইউনিট তদন্ত করবে, কোন মামলায় সিআইডি বা ডিএমপির সংশ্লিষ্ট ইউনিট দায়িত্ব পালন করবে এবং স্থানীয় থানা বা জেলা পুলিশের ভূমিকা কী থাকবে—এসব বিষয় পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো ও দায়িত্ব বণ্টনের মাধ্যমে স্পষ্ট হওয়ার কথা।
২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে মূলত ইউনিট গঠনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এতে নতুন ইউনিটের পূর্ণাঙ্গ জনবল কাঠামো, দায়িত্বের বিস্তারিত বণ্টন কিংবা সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে এখতিয়ার ভাগাভাগির বিষয়ে বিস্তারিত নির্দেশনা নেই।
ফলে পরবর্তী সাংগঠনিক প্রস্তাব অনুমোদনের পরই সাইবার পুলিশ ইউনিটের পূর্ণাঙ্গ কাঠামো, জনবল, সরঞ্জাম, যানবাহন ও দায়িত্বের পরিধি স্পষ্ট হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তানভীর-আল-নাসীফ জানিয়েছেন, সাইবার পুলিশ ইউনিট গঠনের প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলছে। প্রাথমিকভাবে পুলিশের বিদ্যমান জনবল ও অবকাঠামো ব্যবহার করেই কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। পুলিশের প্রস্তাবিত কাঠামো প্রয়োজন অনুযায়ী সংশোধন করে দ্রুত মন্ত্রণালয়ে পাঠানোর কাজ চলছে।
সাইবার অপরাধের বিস্তার ও প্রযুক্তিনির্ভর অপরাধ তদন্তের প্রয়োজনীয়তা বিবেচনায় পুলিশের এই নতুন ইউনিট ভবিষ্যতে ডিজিটাল অপরাধ তদন্ত, ডিজিটাল ফরেনসিক ও সাইবার অপরাধ দমনে আরও সমন্বিত সক্ষমতা তৈরিতে ভূমিকা রাখতে পারে। তবে এর কার্যকর ভূমিকা কতটা হবে, তা নির্ভর করবে চূড়ান্ত সাংগঠনিক কাঠামো, জনবল, প্রযুক্তিগত সক্ষমতা এবং বিদ্যমান ইউনিটগুলোর সঙ্গে দায়িত্ব বণ্টনের ওপর।
মুয়াজ/
পাঠকের মতামত:
- এক কাঠামোয় পুলিশে আসছে নতুন ‘বিশেষ ইউনিট’
- ঢাকার মেগা প্রজেক্টে চীন আউট, জাপান ইন
- জাতিসংঘে অংশ নেননি কিম-পুতিন-মোদীসহ ৫০ বিশ্বনেতা, নেপথ্যে
- ২০২৭-এ বিদেশে পড়তে যাওয়ার বাজেট গাইডলাইন
- আমেরিকায় বাংলাদেশের ক্ষমতা টের পেল ভারত
- ‘সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো চাকরি হবে না’
- দুর্গাপূজার ছুটি নিয়ে বড় সুখবর সরকারি চাকরিজীবীদের
- ‘বিয়ে হয়নি’ বলেই বিমানবন্দরে ৩ তরুণীকে আটকের অভিযোগ
- আজ শুক্রবার ও শনিবার যেসব ব্যাংক শাখা খোলা
- বাংলাদেশের সাথে চুক্তি নিয়ে উচ্ছ্বসিত ট্রাম্পের বিশেষ পোস্ট
- আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম জানালেন স্কালোনি
- অবশেষে নেইমারের ১০ নম্বর জার্সি পেলেন যিনি
- বাণিজ্য সহজীকরণে বড় উদ্যোগ, ডব্লিউটিওর শর্ত দ্রুত বাস্তবায়নের তাগিদ
- ‘ডিলিট ফর এভরিওয়ান’ করা মেসেজ পড়ার উপায়
- অগ্রণী ব্যাংকের এজেন্ট আউটলেটে কোটি টাকার প্রতারণার অভিযোগ
- সরকারি চাকরিজীবীদের জন্য টানা ৭ দিনের ছুটির সুযোগ
- অস্ট্রেলিয়ার ভিসায় সাত খাতে অগ্রাধিকার, জানুন বিস্তারিত
- সোনা-রুপা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের দাম
- বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রীর ২১ মিনিটের ভাষণে উঠে এলো যেসব বিষয়
- ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক না দিলেই বাতিল হবে ১৪ হাজার আবেদন
- রাত ২টার ঘটনা, গৃহবধূর চিৎকারে ছুটে এসে যা দেখলেন স্বজনরা
- নেতানিয়াহুর কড়া বক্তব্যের পর মুখ খুললেন মামদানি
- ঋণ, আমানত ও সম্পদের হিসাবে বড় অসংগতি, নিরীক্ষায় যা বেরিয়ে এলো
- অতিরিক্ত ক্রয়ক্ষমতা দেখিয়ে সুবিধা দেওয়ার অভিযোগ, তদন্তে বিএসইসি
- চার আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের বড় সুখবর
- জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা প্রধানমন্ত্রীর
- ভালোবাসায় বয়সের হিসাব মানেননি বলিউডের ৭ নায়িকা
- তারেক রহমানের 'আই হ্যাভ আ প্ল্যান'-এর ম্যাজিক
- ইরানের আকাশে নেমে এলো অদৃশ্য অবরোধ!
- অনিয়মের পাহাড়ে থাকা ব্যাংকের পর্ষদ ভাঙছে বাংলাদেশ ব্যাংক
- নতুন পে স্কেলে কারা বেতন পাবেন, কারা পাবেন না—জেনে নিন
- বাংলাদেশে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক
- ২০২২ সালের পর ভারতের সাথে বাংলাদেশের বড় চুক্তি
- মুনাফা কমতেই ডিভিডেন্ডে কাটছাঁট তালিকাভুক্ত সিমেন্ট কোম্পানির
- মক্কাসহ সৌদির ৫ এলাকায় হঠাৎ সতর্কতা
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত জেনে নিন
- ধর্ষণের অভিযোগে সাময়িক নিষিদ্ধ বাংলাদেশি ক্রিকেটার
- মরিয়মের মৃত্যু নিয়ে রিমান্ডে যা বললেন গাজী নজরুল
- হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা
- সরকারের বিশেষ অনুদান পেতে নতুন সুযোগ, যেভাবে আবেদন করবেন
- গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টির শঙ্কা
- সাকিবের ঘাটতি পূরণে নতুন অলরাউন্ডার খুঁজছে বাংলাদেশ
- ট্রাম্পের সিদ্ধান্তের উপর আদালতের চপেটাঘাত
- গ্রাহকদের শেয়ার কেনার টাকা আত্মসাত, ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে মামলা
- বারিধারার আলোচিত গাড়িচাপার ঘটনায় নতুন মোড়
- বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ
- প্রচলিত বাজারের বাইরে পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড বাংলাদেশের
- আবহাওয়ার বড় পরিবর্তন, ২৪ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- এমপির নম্বর থেকেই টাকা চাওয়া, এরপর যা করলেন তিনি
- বিনিয়োগকারীদের প্রত্যাশায় ছেদ, পতনে সপ্তাহ শেষ শেয়ারবাজারের
- বাবা-দাদার নামে কোথায় কতটুক জমি আছে দেখুন মোবাইল দিয়ে
- উমামা ফাতেমা বিমানবন্দরে আটক, যা জানা গেল
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের বাজারদর একনজরে
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত জেনে নিন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- মসজিদের ভেতর চেয়ার-সোফা, আয়নুল হকের সভা নিয়ে যা জানা গেল
- আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা, জানা গেল বিশেষ কারণ
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই
- ডেট লাইন ৩০ সেপ্টেম্বর, সুখবর পাচ্ছে বিনিয়োগকারীরা
- বাংলাদেশে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক
জাতীয় এর সর্বশেষ খবর
- এক কাঠামোয় পুলিশে আসছে নতুন ‘বিশেষ ইউনিট’
- ২০২৭-এ বিদেশে পড়তে যাওয়ার বাজেট গাইডলাইন
- আমেরিকায় বাংলাদেশের ক্ষমতা টের পেল ভারত
- ‘সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো চাকরি হবে না’
- দুর্গাপূজার ছুটি নিয়ে বড় সুখবর সরকারি চাকরিজীবীদের













