×
ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনা-রুপা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের দাম

২০২৬ সেপ্টেম্বর ২৫ ০৯:৪৪:১৪
সোনা-রুপা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সোনা ও রুপার গহনার দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ গত ১৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর করা হয়। নতুন করে দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দরেই দেশের বাজারে সোনা ও রুপার গহনা বিক্রি হবে।

বাজুসের নির্ধারিত বর্তমান দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকায়। একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকায়। আর সনাতন পদ্ধতিতে তৈরি এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।

অন্যদিকে, রুপার গহনার ক্ষেত্রেও ক্যারেটভেদে ভিন্ন দাম নির্ধারণ করা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনা বিক্রি হচ্ছে ৫ হাজার ১৩২ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৯৫৭ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনা ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনা ৩ হাজার ২০৮ টাকায় বিক্রি হচ্ছে।

অর্থাৎ, বর্তমানে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা কিনতে ভ্যাটসহ ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা গুনতে হচ্ছে। একই সময়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৫ হাজার ১৩২ টাকা।

বাজুসের নতুন দর ঘোষণা না হওয়া পর্যন্ত এসব দামেই দেশের বাজারে সোনা ও রুপার গহনা বিক্রি হবে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে