চার আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: অবসায়নের প্রক্রিয়ায় থাকা চারটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) ব্যক্তি আমানতকারীদের অর্থ ফেরত দিতে নতুন স্কিম অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিকভাবে প্রতিটি ব্যক্তি আমানতকারী সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত মূল আমানত ফেরত পাবেন। তবে ৫০ লাখ টাকার বেশি আমানত থাকলে পুরো অর্থ ফেরত না দিয়ে নির্ধারিত হারে অতিরিক্ত অংশের অর্থ ফেরত দেওয়া হবে।
অবসায়নের প্রক্রিয়ায় থাকা প্রতিষ্ঠান চারটি হলো—আভিভা ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স এবং ইন্টারন্যাশনাল লিজিং।
এর আগে এসব প্রতিষ্ঠানের ব্যক্তি আমানতকারীদের সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল। তবে নতুন স্কিমের মাধ্যমে সেই সীমা বাড়িয়ে ৫০ লাখ টাকা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভায় আমানত ফেরতের নতুন স্কিমের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।
বাংলাদেশ ব্যাংকের একজন নির্বাহী পরিচালক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, চার প্রতিষ্ঠানের ব্যক্তি আমানতকারীদের ৫০ লাখ টাকা পর্যন্ত মূল আমানত ফেরত দেওয়া হবে। যাদের আমানতের পরিমাণ এর বেশি, তাদের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম অনুযায়ী অতিরিক্ত অংশ থেকে একটি নির্দিষ্ট হারে অর্থ কেটে রেখে বাকি টাকা ফেরত দেওয়া হবে।
নতুন স্কিমে আমানতের পরিমাণ অনুযায়ী ফেরতের হার ধাপে ধাপে নির্ধারণ করা হয়েছে। ৫০ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত আমানত: আমানতকারী সর্বোচ্চ ৮০ লাখ টাকা ফেরত পাবেন।
১ কোটি থেকে ১ কোটি ৫০ লাখ টাকা পর্যন্ত: প্রথম ১ কোটি টাকার জন্য ৮০ লাখ টাকা ফেরত দেওয়া হবে। এর অতিরিক্ত যে অংশ থাকবে, তার ৫০ শতাংশ ফেরত পাবেন আমানতকারী।
১ কোটি ৫০ লাখ থেকে ২ কোটি টাকা পর্যন্ত: প্রথম দেড় কোটি টাকার বিপরীতে ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দেওয়া হবে। দেড় কোটি টাকার বেশি যে অংশ থাকবে, তার ৪০ শতাংশ ফেরত দেওয়া হবে।
২ কোটি টাকা বা তার বেশি আমানত: প্রথম ২ কোটি টাকার বিপরীতে ১ কোটি ২৫ লাখ টাকা ফেরত দেওয়া হবে। এর অতিরিক্ত অংশের ৩০ শতাংশ ফেরত পাবেন আমানতকারী।অর্থাৎ, আমানতের পরিমাণ যত বেশি হবে, নির্ধারিত সীমার অতিরিক্ত অংশে ফেরতের হার তত কমবে।
চলতি বছরের ৯ আগস্ট আভিভা ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদ শূন্য ঘোষণা করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
প্রতিটি প্রতিষ্ঠানের প্রশাসকের কাজের সহায়তার জন্য বাংলাদেশ ব্যাংকের আরও দুজন করে কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, অবসায়নের প্রক্রিয়ায় থাকা এই চার প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার ৯৩ শতাংশ থেকে প্রায় ১০০ শতাংশে পৌঁছেছে। উচ্চ খেলাপি ঋণ ও আর্থিক দুর্বলতার কারণে প্রতিষ্ঠানগুলো গুটিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
চার প্রতিষ্ঠানে বর্তমানে মোট আমানতের পরিমাণ ১২ হাজার ৪৮৩ কোটি টাকা। এর মধ্যে আভিভা ফাইন্যান্সে ৫ হাজার ৩৬৮ কোটি, ইন্টারন্যাশনাল লিজিংয়ে ৩ হাজার ১২ কোটি, এফএএস ফাইন্যান্সে ১ হাজার ২৪৬ কোটি এবং ফারইস্ট ফাইন্যান্সে ৪৪৯ কোটি টাকা আমানত রয়েছে।এদিকে দুর্বল অবস্থায় থাকা আরও কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গত বছরের মে মাসে গ্রাহকের আমানত ফেরত দিতে ব্যর্থ হওয়ায় ২০টি এনবিএফআইয়ের লাইসেন্স বা নিবন্ধন সনদ কেন বাতিল করা হবে না—তা জানতে চেয়ে নোটিশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। প্রতিষ্ঠানগুলোর জবাব সন্তোষজনক না হওয়ায় প্রথম ধাপে ৯টি প্রতিষ্ঠানকে বন্ধের জন্য বিবেচনা করা হয়।
পরবর্তী সময়ে চূড়ান্তভাবে পাঁচটি প্রতিষ্ঠান বন্ধের উদ্যোগ নেওয়া হয়। তবে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসকে ঘিরে আইনি ও মামলা-সংক্রান্ত জটিলতা থাকায় প্রতিষ্ঠানটির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
অন্যদিকে, চারটি প্রতিষ্ঠানকে ঘুরে দাঁড়ানোর জন্য তিন মাস সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবসায়িক ও আর্থিক পরিস্থিতির উন্নতি করতে না পারলে এসব প্রতিষ্ঠানকেও বন্ধের আওতায় আনার কথা রয়েছে।
এই চার প্রতিষ্ঠান হলো—প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসি) এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড।
বাংলাদেশ ব্যাংকের নতুন স্কিমের ফলে অবসায়নের প্রক্রিয়ায় থাকা চার প্রতিষ্ঠানের ব্যক্তি আমানতকারীদের একটি নির্দিষ্ট অংশের অর্থ ফেরতের সুযোগ তৈরি হলো। তবে বড় অঙ্কের আমানতকারীদের ক্ষেত্রে পুরো অর্থ ফেরত না দিয়ে নির্ধারিত হারে অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
মুয়াজ/
পাঠকের মতামত:
- চার আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের বড় সুখবর
- জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা প্রধানমন্ত্রীর
- ভালোবাসায় বয়সের হিসাব মানেননি বলিউডের ৭ নায়িকা
- তারেক রহমানের 'আই হ্যাভ আ প্ল্যান'-এর ম্যাজিক
- ইরানের আকাশে নেমে এলো অদৃশ্য অবরোধ!
- অনিয়মের পাহাড়ে থাকা ব্যাংকের পর্ষদ ভাঙছে বাংলাদেশ ব্যাংক
- নতুন পে স্কেলে কারা বেতন পাবেন, কারা পাবেন না—জেনে নিন
- বাংলাদেশে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক
- ২০২২ সালের পর ভারতের সাথে বাংলাদেশের বড় চুক্তি
- মুনাফা কমতেই ডিভিডেন্ডে কাটছাঁট তালিকাভুক্ত সিমেন্ট কোম্পানির
- মক্কাসহ সৌদির ৫ এলাকায় হঠাৎ সতর্কতা
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত জেনে নিন
- ধর্ষণের অভিযোগে সাময়িক নিষিদ্ধ বাংলাদেশি ক্রিকেটার
- মরিয়মের মৃত্যু নিয়ে রিমান্ডে যা বললেন গাজী নজরুল
- হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা
- সরকারের বিশেষ অনুদান পেতে নতুন সুযোগ, যেভাবে আবেদন করবেন
- গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টির শঙ্কা
- সাকিবের ঘাটতি পূরণে নতুন অলরাউন্ডার খুঁজছে বাংলাদেশ
- ট্রাম্পের সিদ্ধান্তের উপর আদালতের চপেটাঘাত
- গ্রাহকদের শেয়ার কেনার টাকা আত্মসাত, ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে মামলা
- বারিধারার আলোচিত গাড়িচাপার ঘটনায় নতুন মোড়
- বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ
- প্রচলিত বাজারের বাইরে পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড বাংলাদেশের
- আবহাওয়ার বড় পরিবর্তন, ২৪ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- এমপির নম্বর থেকেই টাকা চাওয়া, এরপর যা করলেন তিনি
- বিনিয়োগকারীদের প্রত্যাশায় ছেদ, পতনে সপ্তাহ শেষ শেয়ারবাজারের
- ২৪ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৪ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- তেলের দাম বাড়ায় চাপে বীমা খাত, বাড়ছে ব্যবস্থাপনা ব্যয়ের ঝুঁকি
- চীন-পাকিস্তান সীমান্ত চুক্তিতে দিশেহারা দিল্লি!
- থানার দরজা ভেঙে পালাল ১৭ কিশোর, কুমিল্লায় চাঞ্চল্য
- খেলাপি ঋণের ভারে দুর্বল এনবিএফআই, বাড়ছে তারল্য সংকট
- ‘চুড়ান্ত হলো’ হাসিনার ফেরার তারিখ!
- বাসে যে কাজ করলেই গুনতে হবে ৪৩ হাজার টাকা
- তালিকাভুক্ত কোম্পানির নারী পরিচালক নিয়োগে সময় বাড়াল বিএসইসি
- অবসরের পর পেনশন-গ্রাচুইটি যত পাবেন, হিসাব করবেন যেভাবে
- ব্যাংকে নমিনি করলেই কি উত্তরাধিকারীদের অধিকার শেষ? জানুন আইনি ব্যাখ্যা
- মিষ্টি আপেল চিনবেন কীভাবে? কেনার সময় করুন ৫ পরীক্ষা
- ফুডপান্ডার এমডিসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- ইরান যুদ্ধে অংশ নেওয়ায় ৮ মার্কিন নাবিকের আত্মহত্যার চেষ্টা, সামনে এলো কারণ
- সর্বজনীন পেনশনে শরিয়াহ পদ্ধতি কেন, জানুন বিস্তারিত
- ৩৭ মিনিটের ভাষণে ৫টা মিথ্যা কথা বললেন ট্রাম্প
- বাংলাদেশ-পাক প্রধানমন্ত্রীর বৈঠক, লজ্জায় পড়লো ভারত
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- বারিধারার ঘটনায় নতুন মোড়, চালকের পরিচয় নিয়ে বেরিয়ে এলো নতুন তথ্য
- বিমানের বহরে আসছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বড় চুক্তি
- রাজমিস্ত্রি থেকে রিকশাচালক—তারপর ‘হ্যাকিং গুরু’!
- বাবা-দাদার নামে কোথায় কতটুক জমি আছে দেখুন মোবাইল দিয়ে
- উমামা ফাতেমা বিমানবন্দরে আটক, যা জানা গেল
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের বাজারদর একনজরে
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- মসজিদের ভেতর চেয়ার-সোফা, আয়নুল হকের সভা নিয়ে যা জানা গেল
- আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা, জানা গেল বিশেষ কারণ
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত জেনে নিন
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই










