বিনিয়োগকারীদের প্রত্যাশায় ছেদ, পতনে সপ্তাহ শেষ শেয়ারবাজারের
নিজস্ব প্রতিবেদক: টানা কয়েক দিনের ঊর্ধ্বমুখী ধারার পর সপ্তাহের শেষ কর্মদিবসে এসে কিছুটা ছন্দপতন ঘটেছে দেশের শেয়ারবাজারে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) লেনদেনের শুরুতে সূচকে ইতিবাচক প্রবণতা দেখা গেলেও দিন গড়ানোর সঙ্গে সঙ্গে সেই গতি কমে যায়। শেষ পর্যন্ত প্রধান সূচক ও টাকার অঙ্কে লেনদেন—দুটিই কমেছে। একই সঙ্গে দরপতন হয়েছে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের।
বাজারসংশ্লিষ্টদের পর্যবেক্ষণ, দিনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী অবস্থান দেখে বিনিয়োগকারীদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছিল যে, আগের দিনের ধারাবাহিকতায় আজ সূচক ও লেনদেন আরও বাড়বে। দিনের মাঝামাঝি পর্যন্ত সূচকের ওঠানামাও ছিল মোটামুটি স্বাভাবিক। তবে এরপর ঊর্ধ্বমুখী গতি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। একপর্যায়ে সূচক নিচের দিকে নামতে শুরু করে এবং লেনদেনের শেষ পর্যন্ত সেই নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকে।
বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, একদিনের এমন দর সংশোধন বা সূচকের পতনকে অস্বাভাবিক হিসেবে দেখার সুযোগ নেই। তবে আগামী দিনগুলোতেও যদি একই ধরনের নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকে, তাহলে বাজার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে হতাশা তৈরি হতে পারে।
এ অবস্থায় বাজারের স্বাভাবিক গতি বজায় রাখতে নিয়ন্ত্রক সংস্থাকে শুরু থেকেই সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি বাজারে কার্যকর নজরদারি জোরদারের মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখার ওপরও গুরুত্ব দিয়েছেন তারা। তাদের মতে, বাজারে স্বাভাবিক পরিবেশ ও আস্থা নিশ্চিত করা গেলে শেয়ারবাজারের স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হবে।
কমেছে ডিএসইর প্রধান সূচক
বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৭.৮৩ পয়েন্ট কমেছে। ফলে সূচকটি দিন শেষে ৫ হাজার ৫,৫৭৮.৩৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইর অপর দুই সূচকের মধ্যেও পতন দেখা গেছে। ডিএসইএস সূচক ৩.৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১,১১৫.৮৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১০.৫৫ পয়েন্ট কমে ২ হাজার ১১২.১৩ পয়েন্টে অবস্থান করছে।
অধিকাংশ প্রতিষ্ঠানের দর কমেছে
বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৪১টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে। বিপরীতে দর কমেছে ১৯০টির এবং ৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
অর্থাৎ, দিন শেষে ডিএসইতে দরপতনের তালিকাতেই ছিল অধিকসংখ্যক প্রতিষ্ঠান।
৮৮ কোটি টাকা কমেছে লেনদেন
সূচকের পাশাপাশি বৃহস্পতিবার ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনও কমেছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজারটিতে প্রায় ৭৫৬ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এর আগের দিন বুধবার ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৮৪৪ কোটি ৬৯ লাখ টাকা। সে হিসাবে এক দিনের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ৮৮ কোটি ৩৮ লাখ টাকা।
সিএসইতে লেনদেন কমলেও সূচক বেড়েছে
অন্যদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বৃহস্পতিবার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে ১৬ কোটি ৭২ লাখ টাকার। আগের দিন বুধবার সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ২৪ কোটি ৩৩ লাখ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে সিএসইতেও লেনদেন কমেছে।
এদিন সিএসইতে মোট ১৮৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৮৫টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ৭৪টির দর কমেছে এবং ২৮টির দর অপরিবর্তিত রয়েছে।
তবে ডিএসইর বিপরীত চিত্র দেখা গেছে সিএসইর সার্বিক সূচকে। বৃহস্পতিবার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪১.৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৯১৭.১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের দিন বুধবার সিএএসপিআই সূচক ৭৫.৬৯ পয়েন্ট বেড়েছিল।
এসএ খান/
পাঠকের মতামত:
- বিনিয়োগকারীদের প্রত্যাশায় ছেদ, পতনে সপ্তাহ শেষ শেয়ারবাজারের
- ২৪ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৪ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- তেলের দাম বাড়ায় চাপে বীমা খাত, বাড়ছে ব্যবস্থাপনা ব্যয়ের ঝুঁকি
- চীন-পাকিস্তান সীমান্ত চুক্তিতে দিশেহারা দিল্লি!
- থানার দরজা ভেঙে পালাল ১৭ কিশোর, কুমিল্লায় চাঞ্চল্য
- খেলাপি ঋণের ভারে দুর্বল এনবিএফআই, বাড়ছে তারল্য সংকট
- ‘চুড়ান্ত হলো’ হাসিনার ফেরার তারিখ!
- বাসে যে কাজ করলেই গুনতে হবে ৪৩ হাজার টাকা
- তালিকাভুক্ত কোম্পানির নারী পরিচালক নিয়োগে সময় বাড়াল বিএসইসি
- অবসরের পর পেনশন-গ্রাচুইটি যত পাবেন, হিসাব করবেন যেভাবে
- ব্যাংকে নমিনি করলেই কি উত্তরাধিকারীদের অধিকার শেষ? জানুন আইনি ব্যাখ্যা
- মিষ্টি আপেল চিনবেন কীভাবে? কেনার সময় করুন ৫ পরীক্ষা
- ফুডপান্ডার এমডিসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- ইরান যুদ্ধে অংশ নেওয়ায় ৮ মার্কিন নাবিকের আত্মহত্যার চেষ্টা, সামনে এলো কারণ
- সর্বজনীন পেনশনে শরিয়াহ পদ্ধতি কেন, জানুন বিস্তারিত
- ৩৭ মিনিটের ভাষণে ৫টা মিথ্যা কথা বললেন ট্রাম্প
- বাংলাদেশ-পাক প্রধানমন্ত্রীর বৈঠক, লজ্জায় পড়লো ভারত
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- বারিধারার ঘটনায় নতুন মোড়, চালকের পরিচয় নিয়ে বেরিয়ে এলো নতুন তথ্য
- বিমানের বহরে আসছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বড় চুক্তি
- রাজমিস্ত্রি থেকে রিকশাচালক—তারপর ‘হ্যাকিং গুরু’!
- এসএমই ও করপোরেট গ্রাহকদের জন্য এমটিবি-রানারের নতুন উদ্যোগ
- সরকারি কমিটি থেকে আওয়ামীপন্থীদের সরানোর উদ্যোগ
- আজকের সোনা-রুপার দামের তালিকা প্রকাশ (২৪ সেপ্টেম্বর)
- ৬ পরিবারের হাতে দেশের ব্যাংক খাত, সংকট কাটাতে ৩ প্রস্তাব
- আমরা নেটওয়ার্কের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- আট মাসেই তাপমাত্রায় বড় উল্লম্ফন, সামনে আরও বড় সতর্কবার্তা
- নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই, থাকছে যেসব সুবিধা
- যুক্তরাষ্ট্রকে একসঙ্গে দুই কড়া বার্তা দিল ইরান
- অনিয়ম-দুর্বল ব্যবস্থাপনায় বিপাকে আর্থিক প্রতিষ্ঠানগুলো
- আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা, জানা গেল বিশেষ কারণ
- ১১ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা
- দুই কর্মকর্তার পদোন্নতিতে ইসলামী ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনায় পরিবর্তন
- ককটেল বিস্ফোরণের ভিডিও পাঠালেই ৫ থেকে ১০ হাজার টাকা
- বাংলাদেশের অর্থনীতিতে ১০ ধরনের ঝুঁকি দেখছে এডিবি
- উমামা ফাতেমা বিমানবন্দরে আটক, যা জানা গেল
- শেয়ারবাজারের ব্যাংকে টাকা থাকলেও তুলতে পারছেন না আমানতকারীরা
- নঈম নিজাম ও ফরিদার ব্যাংকে বিশাল লেনদেন, দুদকের মামলা
- ঘুষের টাকা হাতে, সাব-রেজিস্ট্রারসহ তিনজন আটক
- ডলার ছাড়াই আমদানি-রপ্তানি, ব্যবসায়ীদের জন্য নতুন ছাড়
- সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার
- বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ডাচ-বাংলা ব্যাংকের ২ চুক্তি স্বাক্ষর
- পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর
- বড় পরিবর্তনের ইঙ্গিত, ৪ বিষয়ে জোর দিলেন সিটি ব্যাংকের এমডি
- আমদানি-রপ্তানি ও বিনিয়োগ নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম
- কলেজ নিয়ে মাউশির ‘অতীব জরুরি’ নির্দেশনা
- বাবা-দাদার নামে কোথায় কতটুক জমি আছে দেখুন মোবাইল দিয়ে
- উমামা ফাতেমা বিমানবন্দরে আটক, যা জানা গেল
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের বাজারদর একনজরে
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- মসজিদের ভেতর চেয়ার-সোফা, আয়নুল হকের সভা নিয়ে যা জানা গেল
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই
- ডেট লাইন ৩০ সেপ্টেম্বর, সুখবর পাচ্ছে বিনিয়োগকারীরা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বিনিয়োগকারীদের প্রত্যাশায় ছেদ, পতনে সপ্তাহ শেষ শেয়ারবাজারের
- ২৪ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৪ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার











