×
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

দুই কর্মকর্তার পদোন্নতিতে ইসলামী ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনায় পরিবর্তন

২০২৬ সেপ্টেম্বর ২৪ ০৮:১৮:১৮
দুই কর্মকর্তার পদোন্নতিতে ইসলামী ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনায় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর (ডিএমডি) পদে পদোন্নতি পেয়েছেন ব্যাংকটির দুই কর্মকর্তা আবু সাঈদ মো. ইদ্রিস ও মো. জাকির হোসাইন। এর আগে তারা উভয়েই ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) পদে দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এ তথ্য জানিয়েছে।

পদোন্নতি পাওয়া আবু সাঈদ মো. ইদ্রিস বর্তমানে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে এসএমই ইনভেস্টমেন্ট উইংয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৯২ সালে ব্যাংকটির প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ও শাখায় দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রিটেইল ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট উইং, রংপুর, ময়মনসিংহ এবং ঢাকা সাউথ জোনের বিভিন্ন দায়িত্ব উল্লেখযোগ্য। বিভিন্ন সময়ে তিনি একাধিক বিভাগ ও শাখার প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।

শিক্ষাজীবনে আবু সাঈদ মো. ইদ্রিস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

অন্যদিকে মো. জাকির হোসাইন বর্তমানে ইসলামী ব্যাংকের লোকাল অফিস করপোরেট শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৯৬ সালে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকটিতে যোগ দেন।

কর্মজীবনে তিনি ব্যাংকের স্পেশাল ইনভেস্টমেন্ট ডিভিশন ও সিলেট জোনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ও শাখায় দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সময়ে তিনি একাধিক বিভাগ ও শাখার প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।

মো. জাকির হোসাইন ইসলামিক ইউনিভার্সিটি, কুষ্টিয়া থেকে হিসাববিজ্ঞানে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।দীর্ঘদিনের ব্যাংকিং অভিজ্ঞতা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পর দুজনই এসইভিপি থেকে ডিএমডি পদে পদোন্নতি পেলেন।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে