×
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

২৪ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন

২০২৬ সেপ্টেম্বর ২৪ ১৪:৩৮:৫৬
২৪ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে মোট প্রায় ৫৩ কোটি ১৬ লাখ টাকার লেনদেন সম্পন্ন হয়েছে, যেখানে মোট ১০৫টি লেনদেনে ৫১ লাখ ২৩ হাজার ৩৮৮টি শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডসের, যার পরিমাণ ১৭ কোটি ৪৫ লাখ ৯৮ হাজার টাকা।

লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ, যার লেনদেনের পরিমাণ ১২ কোটি ৪১ লাখ ১৩ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ম্যারিকো বাংলাদেশ, যার ৪ কোটি ২৯ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সিটি ইন্সুরেন্স পিএলসি ৩ কোটি ৮৪ লাখ ২০ হাজার টাকা, ব্র্যাক ব্যাংক পিএলসি ২ কোটি ৯৮ লাখ ৩৭ হাজার টাকা।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে