সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় বেতন স্কেলে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণের ক্ষেত্রে ব্যক্তিগত তথ্যের সঠিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর, জন্মতারিখ কিংবা নিবন্ধিত মোবাইল নম্বরে তথ্যের অমিল থাকলে অনলাইন পে ফিক্সেশনের সময় জটিলতা তৈরি হতে পারে। ফলে নতুন বেতন নির্ধারণের আগে এসব তথ্য যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
অর্থ বিভাগের নির্দেশনা অনুযায়ী, সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের পুরো প্রক্রিয়া অনলাইনে আইবাস++ সিস্টেমের মাধ্যমে সম্পন্ন করা হবে। নন-গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে এনআইডি নম্বর ও জন্মতারিখ ব্যবহার করে সিস্টেমে প্রবেশ করতে হবে। এরপর নিবন্ধিত মোবাইল নম্বরে পাঠানো ওয়ান-টাইম পাসওয়ার্ড বা ওটিপির মাধ্যমে পরিচয় নিশ্চিত করতে হবে।
বিদেশে অবস্থানরত সরকারি কর্মচারীদের জন্যও রাখা হয়েছে বিকল্প ব্যবস্থা। তাদের ক্ষেত্রে আইবাস++-এ নিবন্ধিত ই-মেইল ঠিকানায় ওটিপি পাঠানোর ব্যবস্থা রয়েছে।
কোনো সরকারি কর্মচারীর জাতীয় পরিচয়পত্র না থাকলে পে ফিক্সেশনের আগে তাকে এনআইডির জন্য নিবন্ধন করতে হবে। একই সঙ্গে চাকরির রেকর্ডে থাকা জন্মতারিখ এবং এনআইডিতে থাকা জন্মতারিখের মধ্যে অমিল থাকলে আগে এনআইডির তথ্য সংশোধন করতে হবে।
অর্থাৎ, নতুন বেতন নির্ধারণের প্রক্রিয়া শুরু হওয়ার আগে সরকারি কর্মচারীদের নিজেদের এনআইডি নম্বর, জন্মতারিখ এবং নিবন্ধিত মোবাইল নম্বর সঠিক আছে কি না, তা যাচাই করে নেওয়া জরুরি। তথ্যের সামান্য অসঙ্গতিও অনলাইন যাচাইয়ের সময় সমস্যার কারণ হতে পারে।
গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে পে ফিক্সেশনের প্রক্রিয়া কিছুটা আলাদা। তারা আইবাস++-এর নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সিস্টেমে প্রবেশ করবেন। এরপর নির্ধারিত ছকে প্রয়োজনীয় তথ্য পূরণ করে পে ফিক্সেশনের আবেদন সম্পন্ন করতে হবে।
তথ্য পূরণ করার পর সেটি চূড়ান্তভাবে সাবমিট করার আগেই সিস্টেমে সংশ্লিষ্ট কর্মকর্তার নতুন নির্ধারণযোগ্য মূল বেতন প্রদর্শিত হবে। তথ্য সঠিকভাবে সাবমিট হলে নিবন্ধিত মোবাইল নম্বরে স্বয়ংক্রিয়ভাবে একটি এসএমএস পাঠানো হবে। এরপর সংশ্লিষ্ট তথ্য যাচাইয়ের জন্য ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার বা ডিডিওর কাছে যাবে।
ডিডিও প্রয়োজনীয় যাচাই শেষে বেতন নির্ধারণী বিবরণী সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে পাঠাবেন। সেখানে হিসাবরক্ষণ কর্মকর্তা অনলাইনে তথ্য যাচাই করে অনুমোদন দিলে সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে একটি ভেরিফিকেশন নম্বর তৈরি হবে।
নতুন অনলাইন ব্যবস্থায় পে ফিক্সেশনের পুরো প্রক্রিয়ায় আগের মতো ম্যানুয়াল স্বাক্ষরের প্রয়োজন হবে না। তবে সার্ভিস বইয়ে ভেরিফিকেশন নম্বর এবং নির্ধারিত বেতন লিপিবদ্ধ করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে স্বাক্ষর করতে হবে।গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে অডিট রেজিস্টারের মানি কলামেও নির্ধারিত বেতন এবং ভেরিফিকেশন নম্বর লিপিবদ্ধ করার বিধান রাখা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, সরকারি কর্মচারীদের নতুন বেতন দ্রুত, স্বচ্ছ এবং অভিন্ন নিয়মে নির্ধারণ করতেই অনলাইন পে ফিক্সেশন ব্যবস্থা চালু করা হচ্ছে। এতে কাগজপত্রের ব্যবহার কমানোর পাশাপাশি তথ্য যাচাই ও অনুমোদনের প্রক্রিয়াও সহজ হবে।
তবে ব্যক্তিগত তথ্যের ভুল বা একাধিক নথিতে তথ্যের অসামঞ্জস্য থাকলে যাচাইয়ের সময় সমস্যা দেখা দিতে পারে। এ ধরনের ক্ষেত্রে সংশ্লিষ্ট তথ্য সংশোধন করার পর পে ফিক্সেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হতে পারে।
নতুন বেতন নির্ধারণের আগে তাই সরকারি কর্মচারীদের নিজেদের এনআইডি, জন্মতারিখ এবং নিবন্ধিত মোবাইল নম্বরের তথ্য মিলিয়ে দেখার পরামর্শ দেওয়া হয়েছে।
অনলাইন পে ফিক্সেশনসংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা আইবাস++ লগইন পেজ, অর্থ বিভাগের ওয়েবসাইট, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের ওয়েবসাইট এবং নির্ধারিত পে ফিক্সেশন পোর্টালে পাওয়া যাবে।
মুয়াজ/
পাঠকের মতামত:
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- জিমেইলে আসছে ‘কপি কোড’, এক ক্লিকেই হবে ভেরিফিকেশন
- সন্তানকে সময় দিতে চাকরি ছাড়লে মিলতে পারে টাকা
- দুই ঘণ্টাতেই ৪৩০ কোটি টাকার লেনদেন, চাঙা শেয়ারবাজার
- ডিএসইর জরিমানা থেকে বাঁচতে বিএসইসির কাছে আবেদন
- ইসলামী ব্যাংকের নিয়োগে বড় অনিয়ম, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
- তেলের বাজারে বড় পতন, দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দাম
- এনবিআরের সাবেক চেয়ারম্যানের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ
- এবার বাংলাদেশে খুলবে মেটার অফিস!
- শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন আজ
- বাংলাদেশের অর্থনীতিতে নতুন চাপের আভাস, এডিবির প্রতিবেদনে যা বলা হলো
- এনডিটিভির সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়ে একাধিক মন্তব্য হাসিনার
- ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের সাম্রাজ্য এখন যার হাতে
- হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত
- প্রধানমন্ত্রীর হোটেলের নিকটে বোমাভর্তি স্যুটকেস নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল
- ১ কোটি ৬৪ লাখ শেয়ার উপহার হিসেবে গ্রহণের ঘোষণা
- জেএমআই সিরিঞ্জ এর অফিসের ঠিকানা পরিবর্তন
- প্রাইম ব্যাংকের শেয়ার কিনবেন দুই পরিচালক, আসছে বড় লেনদেন
- প্রত্যর্পণ চুক্তি থেকে পাসপোর্ট; হাসিনার দেশে ফেরায় যত জটিলতা
- মাদরাসা শিক্ষকের ভিডিও ভাইরাল, জানা গেল নতুন তথ্য
- দুই ফান্ডের দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা জারি
- দলীয় বহিষ্কারের পরও কেন এমপি পদ বহাল, ব্যাখ্যা দিলেন স্পিকার
- ট্রাম্পের আয়োজনে নৈশভোজে তারেক রহমান ও জুবাইদা রহমান
- পাসপোর্ট হারালে যা করতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নিয়ম
- তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস, জানুন আজকের আবহাওয়া
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের বাজারদর একনজরে
- ৫০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে মার্কেন্টাইল ব্যাংক
- পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ
- তাবলিগ শেষে থানায় ফিরে যা অঙ্গীকার করলেন দুই মাদক কারবারি
- তথ্যপ্রযুক্তি কোম্পানির ৬১ কোটি টাকার বিশাল অগ্রিম, যা বলল অডিটর
- জন্মতারিখ সংশোধনের আগে জেনে নিন ইসির নতুন নিয়ম
- ৪ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অধিদপ্তর
- মুসলিমদের নিয়ে বিজেপি নেতার মন্তব্যে নতুন বিতর্ক
- ‘এটা কি আইফোন ১৮?’—প্রশ্ন করেই নারীর ফোন নিয়ে দৌড়
- বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই
- বাবা-দাদার নামে কোথায় কতটুক জমি আছে দেখুন মোবাইল দিয়ে
- টিভি চ্যানেলগুলো কভারেজ বন্ধ করতেই ‘ট্রাম্প টিভি’ চালু
- চার প্রতিষ্ঠানকে ৮৭ হাজার টাকা জরিমানা
- ৫ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী টাকা!
- হঠাৎ কাবা শরিফের উপর ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখির আগমন
- ডিআইজিসহ ৩১ পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে বদলি
- জাতিসংঘের অনুষ্ঠানে ইউনূস, বক্তব্যের পর যা ঘটল
- ২০২৭ সালের হজযাত্রীদের খরচ কমাতে সরকারের নতুন সিদ্ধান্ত
- ১০০০ টাকার নোট বাতিল না হলে হাইকোর্টে যাওয়ার ঘোষণা
- রিমান্ড শেষে কারাগারে নজরুলের স্ত্রী, তদন্তে মিলল ‘গুরুত্বপূর্ণ তথ্য’
- বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সম্পর্কে নতুন প্রস্তাব, যা বললেন গভর্নর
- বাড়িতে ঝগড়ার পর ট্রাকে লিফট, এরপর কিশোরীর সঙ্গে যা ঘটল
- রিজভীর অভিযোগের জবাবে জামায়াতের কঠোর প্রতিক্রিয়া
- ডেট লাইন ৩০ সেপ্টেম্বর, সুখবর পাচ্ছে বিনিয়োগকারীরা
- ডিএসইর তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি পদে পরিবর্তন
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- বাবা-দাদার নামে কোথায় কতটুক জমি আছে দেখুন মোবাইল দিয়ে
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- মসজিদের ভেতর চেয়ার-সোফা, আয়নুল হকের সভা নিয়ে যা জানা গেল
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ
- এক স্বামীর দুই স্ত্রী, তাদের সংসারের গল্প শুনলে অবাক হবেন!
জাতীয় এর সর্বশেষ খবর
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- এবার বাংলাদেশে খুলবে মেটার অফিস!
- এনডিটিভির সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়ে একাধিক মন্তব্য হাসিনার
- ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের সাম্রাজ্য এখন যার হাতে
- হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত













