×
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

দুই ঘণ্টাতেই ৪৩০ কোটি টাকার লেনদেন, চাঙা শেয়ারবাজার

২০২৬ সেপ্টেম্বর ২৩ ১২:১৮:৩২
দুই ঘণ্টাতেই ৪৩০ কোটি টাকার লেনদেন, চাঙা শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘণ্টার লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারদর বেড়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৩ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৯৩ পয়েন্টে অবস্থান করছে।

একই সময়ে শরিয়াহভিত্তিক কোম্পানিগুলোর সূচক ‘ডিএসইএস’ ১০ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ‘ডিএস৩০’ সূচক ১২ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১৮ পয়েন্টে অবস্থান করছে।

দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে মোট ৪৩০ কোটি ৬৫ লাখ ১২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এ সময় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৮৫টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে ৬০টি কোম্পানির শেয়ারদর কমেছে এবং ৩৯টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে