×
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

জেএমআই সিরিঞ্জ এর অফিসের ঠিকানা পরিবর্তন

২০২৬ সেপ্টেম্বর ২৩ ০৯:৫৯:৩৩
জেএমআই সিরিঞ্জ এর অফিসের ঠিকানা পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন করেছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির পরিচালনা বোর্ড গত ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত সভায় শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। পুরনো ঠিকানা ছিল প্লট# ২৯/সি ও ২৯/ডি (২য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। নতুন ঠিকানা হবে বাড়ি# ৪৩০/১/এ (৪র্থ তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।

কোম্পানিটি আরও জানিয়েছে, রেজিস্টার্ড অফিস এবং করপোরেট ও করেসপন্ডেন্স অফিসের ঠিকানা অপরিবর্তিত থাকবে। শেয়ার অফিসের এই ঠিকানা পরিবর্তন আগামী ১ অক্টোবর, ২০২৬ থেকে কার্যকর হবে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে