পরীক্ষায় চ্যাটজিপিটিতে প্রশ্ন সার্চ করতেই ডাকসু নেতা ধরা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ চ্যাটজিপিটি ব্যবহার করে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের এক নির্বাচিত কার্যনির্বাহী সদস্যকে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীর নাম মো. ফেরদাউস। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১৮তম ব্যাচের শিক্ষার্থী।
ফেরদাউস তৎকালীন ডাকসু ও হল সংসদ নির্বাচনে শিবির-সমর্থিত প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হন। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ‘পরীক্ষা + ১’ মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এর অর্থ হলো, যে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগ প্রমাণিত হয়েছে সেটি বাতিল করার পাশাপাশি পরবর্তী একটি পরীক্ষায় অংশগ্রহণ থেকে তাকে বিরত রাখা হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১০৭ নম্বর কোর্সের রিটেক পরীক্ষা চলাকালে আনুমানিক বেলা ১১টার দিকে শৌচাগারে যাওয়ার কথা বলে পরীক্ষার হল থেকে বের হন ফেরদাউস। পরে বিভাগের করিডরে গিয়ে এক সিনিয়র শিক্ষার্থীর কাছ থেকে একটি স্মার্টফোন নেন। অভিযোগ রয়েছে, ওই স্মার্টফোন ব্যবহার করে তিনি চ্যাটজিপিটিতে পরীক্ষার প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেন।
এ সময় দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা তাকে আটক করেন। পরে জব্দ করা স্মার্টফোনের সার্চ হিস্ট্রি পরীক্ষা করা হলে পরীক্ষায় থাকা প্রশ্নগুলোই সেখানে অনুসন্ধান করা হয়েছিল বলে জানা যায়। এরপর অসদুপায়ের প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক নিয়ম অনুযায়ী তার পরীক্ষার খাতা রিপোর্টসহ পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে পাঠান।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী বিষয়টি শৃঙ্খলা পরিষদে পাঠানো হয়। গত ২০ আগস্ট অনুষ্ঠিত শৃঙ্খলা পরিষদের সুপারিশের ভিত্তিতে ৩১ আগস্ট উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ফেরদাউসের বিরুদ্ধে শাস্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ৭ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ফেরদাউসের ১০৭ নম্বর কোর্সের পরীক্ষাটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী একটি পূর্ণ শিক্ষাবর্ষ বা সেমিস্টারের পরীক্ষায় অংশ নেওয়া থেকে তাকে বিরত থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ‘পরীক্ষা + ১’ শাস্তির আওতায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
একই সিন্ডিকেট সভায় পরীক্ষায় অসদুপায় অবলম্বনসহ বিভিন্ন অপরাধের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও অধিভুক্ত প্রতিষ্ঠানের মোট ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ‘পরীক্ষা + ১’, ‘পরীক্ষা + ২’ ও ‘পরীক্ষা + ৩’—এই তিন ধরনের শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়।
মুসআব/
পাঠকের মতামত:
- পরীক্ষায় চ্যাটজিপিটিতে প্রশ্ন সার্চ করতেই ডাকসু নেতা ধরা
- তৃণমূলের নাম-প্রতীক ‘ফ্রিজ’, নির্বাচনের আগে বড় ধাক্কা মমতার
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- পিরিয়ডকালীন জরুরি প্রয়োজনে বুয়েটে ফ্রেশ অনন্যার উদ্যোগ
- জিন্নাহর পারিবারিক পরিচয় নিয়ে যা বললেন ফজলুর রহমান
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- এক প্রজ্ঞাপনে বিচার প্রশাসনে বড় ধরনের রদবদল
- বাংলাদেশের ফেলে আসা নীতি দিয়ে বিশ্ব কাঁপাচ্ছে ভারত
- স্বর্ণের সর্বশেষ দাম প্রকাশ, শুক্রবার ভরিতে কত টাকা?
- তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে মোদির পোস্ট
- জামায়াত থেকে বহিষ্কারের পর অবশেষে মুখ খুললেন এমপি নজরুল
- বাংলাদেশ ব্যাংকের সম্মানী নিয়ে বড় পরিবর্তন, নতুন পরিপত্র জারি
- আজ জুমাবার, দেখে নিন নামাজের সময়সূচি
- আজকের টাকার রেট: একযোগে কমল প্রায় সব মুদ্রার দাম
- মোদিকে ‘স্বৈরাচার’ আখ্যা দিলেন জনপ্রিয় অভিনেত্রী
- বন্ধ শিল্পের চাকা ঘোরাতে বাংলাদেশ ব্যাংকের ২০ হাজার কোটি টাকার ঘোষণা
- ৬ হাজার ৫০০ কারখানায় সংকট, সমাধানে নতুন প্রস্তাব ব্যবসায়ীদের
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- প্রতিদিন ১৫ মিনিট বই পড়লেই টাকা দেবে সরকার!
- এক লাইনে ভেঙে গেল বড় ন্যারেটিভ
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ
- ৫ হলসহ ১০ ভবনের উদ্যোগ—এক বছরে ডাকসুর যত কাজ
- অনলাইনে জামিননামা, এক ক্লিকেই কমছে বন্দিদের ভোগান্তি
- বাসে ওঠার পর সিট বাছাইয়ে ভুল করবেন না, জেনে নিন নিরাপদ অবস্থান
- বদলে যাচ্ছে আরও ৩ স্কুলের নাম
- আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব-সম্পদের তথ্য চেয়ে দুদকের চিঠি
- আইপিওতে আসতে কোম্পানিগুলোকে বিএসইসির নতুন বার্তা
- জাকির নায়েককে যে বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ
- পাটশিল্পে বড় বিনিয়োগ, চালু হলো বন্ধ চার কারখানা
- একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন ঘোষণা
- জিন্নাহকে নিয়ে ‘হেট্রেড’ নয়, ছাত্রশক্তি নেতার পোস্টে নতুন বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- ডলার বন্ডের পথে বাংলাদেশ, বিনিয়োগকারীদের নজর কাড়ার উদ্যোগ
- প্রায় ৮৯ লাখ শেয়ার হস্তান্তর
- গরম ডাল ছুড়ে স্ত্রীর মুখ ঝলসে দিলেন, পরে দিলেন তালাক
- ১৭ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৭ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচকের উত্থানে স্বস্তি, তবে সতর্ক বিনিয়োগকারীরা
- ৭৩ বছরেও পুতিনের ফিট থাকার গোপন রহস্য
- ভারত-পাকিস্তান-চীনের মধ্যে নতুন টানাপোড়েন
- ৩ মাস পর ধর্মান্তর ও বিয়ে নিয়ে আদালতে যা বললেন আয়ুশ মালিক
- গাছ কাটায় নতুন নিয়ম, অনুমোদন ছাড়া কাটলেই মামলা
- ২ কোম্পানির রোববার লেনদেন বন্ধ
- পুলিশের শীর্ষ পদে পরিবর্তন, নতুন দায়িত্ব পেলেন যারা
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- এক ঘন্টার মধ্যে যে কোম্পানির শেয়ার ক্রয়েই ব্যাপক মুনাফা
- সর্বোচ্চ দরেও বিক্রেতা সঙ্কটে ৮ প্রতিষ্ঠান
- সর্বজনীন পেনশনে আসছে ৬ নতুন সুবিধা, বদলে যাচ্ছে যেসব নিয়ম
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- দুর্বল ৫ ব্যাংকের পরিণতিতে নতুন মোড়, গ্রাহকদের আচরণে স্বস্তি
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
জাতীয় এর সর্বশেষ খবর
- পরীক্ষায় চ্যাটজিপিটিতে প্রশ্ন সার্চ করতেই ডাকসু নেতা ধরা
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- পিরিয়ডকালীন জরুরি প্রয়োজনে বুয়েটে ফ্রেশ অনন্যার উদ্যোগ
- জিন্নাহর পারিবারিক পরিচয় নিয়ে যা বললেন ফজলুর রহমান
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম













