×
ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

২০২৬-২৭ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ

২০২৬ সেপ্টেম্বর ১৮ ১০:৩৪:৩৭
২০২৬-২৭ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী এবার গুচ্ছ পদ্ধতির আওতায় ২০টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার সূচি অনুযায়ী, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ১৯ মার্চ। এর পরদিন ২০ মার্চ অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের (বাণিজ্য) এবং ‘ডি’ ইউনিটের (আর্কিটেকচার) ভর্তি পরীক্ষা।

অন্যদিকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ২৭ মার্চ। অর্থাৎ চারটি ইউনিটের পরীক্ষা মার্চ মাসেই অনুষ্ঠিত হবে।

তবে বর্তমানে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ২০টি হলেও নতুন করে আরও দুই থেকে তিনটি বিশ্ববিদ্যালয় এই ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হতে পারে বলে জানানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত ও তথ্য জানানো হবে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন কখন শুরু হবে, আবেদনের শেষ সময়, আবেদন ফি, যোগ্যতা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য এখনো বিস্তারিতভাবে জানানো হয়নি। এসব বিষয়ে পরবর্তী সময়ে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানানো হবে।

শিক্ষার্থীদের তাই ভর্তি আবেদন ও পরীক্ষাসংক্রান্ত পরবর্তী বিজ্ঞপ্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘোষণার দিকে নজর রাখতে হবে। ঘোষিত সূচি অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রথম পরীক্ষা হবে ১৯ মার্চ এবং শেষ পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ মার্চ ২০২৭।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে