পিরিয়ডকালীন জরুরি প্রয়োজনে বুয়েটে ফ্রেশ অনন্যার উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক: মাসিক স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়াতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ফেমিনিন হাইজিন ব্র্যান্ড ফ্রেশ অনন্যা এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমএমই) বিভাগের যৌথ উদ্যোগে একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বুয়েটের পুরাতন অ্যাকাডেমিক ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা অংশ নেন। কর্মসূচির অংশ হিসেবে মাসিক স্বাস্থ্যবিধি, সচেতনতা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সম্পর্কে আলোচনা করা হয়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের জাতীয় স্বাস্থ্যবিধি জরিপে বাংলাদেশে পিরিয়ডরত নারীদের মধ্যে মাত্র ২৯ শতাংশ স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করার তথ্য উঠে আসে। এ ব্যবধান কমাতে ফ্রেশ অনন্যা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপনের উদ্যোগ নিয়েছে।
এরই ধারাবাহিকতায় বুয়েটের এমএমই বিভাগে একটি ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন উদ্বোধন করা হয়। এর মাধ্যমে নারী শিক্ষার্থী ও কর্মীরা প্রয়োজনের সময় সহজে ও ব্যক্তিগত গোপনীয়তা বজায় রেখে স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে পারবেন। মোবাইল পেমেন্টের মাধ্যমে বাজারদরের তুলনায় কম মূল্যে ন্যাপকিন কেনার সুযোগও থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
ভেন্ডিং মেশিনটির উদ্বোধন করেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর ব্যারিস্টার তাসনিম মোস্তফা, বুয়েটের কেমিক্যাল অ্যান্ড মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর মো. আমিনুল ইসলাম, ঢাকা মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর মুসাররাত সুলতানা সুমি, এমএমই বিভাগের প্রধান প্রফেসর মো. মুক্তাদির বিল্লাহ এবং এমজিআইয়ের চিফ মার্কেটিং অফিসার কাজী মো. মহিউদ্দিন।
অনুষ্ঠানে ব্যারিস্টার তাসনিম মোস্তফা বলেন, পিরিয়ড স্বাস্থ্যবিধি শুধু ব্যক্তিগত অস্বস্তির বিষয় নয়; এটি স্বাস্থ্য, মর্যাদা, আত্মবিশ্বাস ও সমান সুযোগের সঙ্গে সম্পর্কিত। তিনি বলেন, পিরিয়ড একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া হওয়ায় ভুল তথ্য বা প্রয়োজনীয় পণ্যের অভাবে যেন কোনো নারীর শিক্ষা, কর্মজীবন বা দৈনন্দিন কার্যক্রম বাধাগ্রস্ত না হয়।
তিনি আরও জানান, বুয়েটের এমএমই বিভাগের সঙ্গে যৌথভাবে ভেন্ডিং মেশিন স্থাপন এ লক্ষ্য বাস্তবায়নের একটি পদক্ষেপ। ভবিষ্যতে দেশের আরও শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্যাম্পাসে এ ধরনের উদ্যোগ সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান তিনি।
ঢাকা মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর মুসাররাত সুলতানা সুমি বলেন, পিরিয়ড নিয়ে ভুল ধারণা ও সংকোচের কারণে অনেক নারী প্রয়োজনীয় তথ্য বা সময়মতো চিকিৎসকের পরামর্শ নিতে দ্বিধা করেন। তার মতে, স্বাস্থ্যসম্মতভাবে মাসিক ব্যবস্থাপনা করা এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ।
কর্মসূচিতে ‘ইঞ্জিনিয়ারিং ফর হার: টুগেদার টুওয়ার্ডস আ বেটার সোসাইটি’ শীর্ষক একটি প্যানেল আলোচনার আয়োজন করা হয়। পরে অনুষ্ঠিত উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে নারী শিক্ষার্থীরা চিকিৎসকদের কাছে মাসিক স্বাস্থ্য ও সংশ্লিষ্ট শারীরিক সমস্যা নিয়ে বিভিন্ন প্রশ্ন করার সুযোগ পান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বুয়েটের স্টুডেন্টস ওয়েলফেয়ার ডিরেক্টোরেটের পরিচালক প্রফেসর একেএম মাসুদ, তাজকিয়াতুল ইসলাম মৌ, এমএমই বিভাগের সহযোগী অধ্যাপক প্রফেসর তাকিয়াল ফখরুল এবং বিভাগের প্রভাষক নবিলা মাহজাবিন রিয়াসহ সংশ্লিষ্টরা। আয়োজনটির মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে মাসিক স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতা বাড়ানো এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী সহজলভ্য করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
মুসআব/
পাঠকের মতামত:
- পিরিয়ডকালীন জরুরি প্রয়োজনে বুয়েটে ফ্রেশ অনন্যার উদ্যোগ
- জিন্নাহর পারিবারিক পরিচয় নিয়ে যা বললেন ফজলুর রহমান
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- এক প্রজ্ঞাপনে বিচার প্রশাসনে বড় ধরনের রদবদল
- বাংলাদেশের ফেলে আসা নীতি দিয়ে বিশ্ব কাঁপাচ্ছে ভারত
- স্বর্ণের সর্বশেষ দাম প্রকাশ, শুক্রবার ভরিতে কত টাকা?
- তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে মোদির পোস্ট
- জামায়াত থেকে বহিষ্কারের পর অবশেষে মুখ খুললেন এমপি নজরুল
- বাংলাদেশ ব্যাংকের সম্মানী নিয়ে বড় পরিবর্তন, নতুন পরিপত্র জারি
- আজ জুমাবার, দেখে নিন নামাজের সময়সূচি
- আজকের টাকার রেট: একযোগে কমল প্রায় সব মুদ্রার দাম
- মোদিকে ‘স্বৈরাচার’ আখ্যা দিলেন জনপ্রিয় অভিনেত্রী
- বন্ধ শিল্পের চাকা ঘোরাতে বাংলাদেশ ব্যাংকের ২০ হাজার কোটি টাকার ঘোষণা
- ৬ হাজার ৫০০ কারখানায় সংকট, সমাধানে নতুন প্রস্তাব ব্যবসায়ীদের
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- প্রতিদিন ১৫ মিনিট বই পড়লেই টাকা দেবে সরকার!
- এক লাইনে ভেঙে গেল বড় ন্যারেটিভ
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ
- ৫ হলসহ ১০ ভবনের উদ্যোগ—এক বছরে ডাকসুর যত কাজ
- অনলাইনে জামিননামা, এক ক্লিকেই কমছে বন্দিদের ভোগান্তি
- বাসে ওঠার পর সিট বাছাইয়ে ভুল করবেন না, জেনে নিন নিরাপদ অবস্থান
- বদলে যাচ্ছে আরও ৩ স্কুলের নাম
- আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব-সম্পদের তথ্য চেয়ে দুদকের চিঠি
- আইপিওতে আসতে কোম্পানিগুলোকে বিএসইসির নতুন বার্তা
- জাকির নায়েককে যে বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ
- পাটশিল্পে বড় বিনিয়োগ, চালু হলো বন্ধ চার কারখানা
- একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন ঘোষণা
- জিন্নাহকে নিয়ে ‘হেট্রেড’ নয়, ছাত্রশক্তি নেতার পোস্টে নতুন বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- ডলার বন্ডের পথে বাংলাদেশ, বিনিয়োগকারীদের নজর কাড়ার উদ্যোগ
- প্রায় ৮৯ লাখ শেয়ার হস্তান্তর
- গরম ডাল ছুড়ে স্ত্রীর মুখ ঝলসে দিলেন, পরে দিলেন তালাক
- ১৭ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৭ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচকের উত্থানে স্বস্তি, তবে সতর্ক বিনিয়োগকারীরা
- ৭৩ বছরেও পুতিনের ফিট থাকার গোপন রহস্য
- ভারত-পাকিস্তান-চীনের মধ্যে নতুন টানাপোড়েন
- ৩ মাস পর ধর্মান্তর ও বিয়ে নিয়ে আদালতে যা বললেন আয়ুশ মালিক
- গাছ কাটায় নতুন নিয়ম, অনুমোদন ছাড়া কাটলেই মামলা
- ২ কোম্পানির রোববার লেনদেন বন্ধ
- পুলিশের শীর্ষ পদে পরিবর্তন, নতুন দায়িত্ব পেলেন যারা
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- এক ঘন্টার মধ্যে যে কোম্পানির শেয়ার ক্রয়েই ব্যাপক মুনাফা
- সর্বোচ্চ দরেও বিক্রেতা সঙ্কটে ৮ প্রতিষ্ঠান
- সর্বজনীন পেনশনে আসছে ৬ নতুন সুবিধা, বদলে যাচ্ছে যেসব নিয়ম
- বেসিক ব্যাংক ঘুরে দাঁড়ানোর পথে, এজিএমে মিলল বড় আশার খবর
- সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন, কার্যকর নতুন মূল্য
- ৯৩ ‘বাবার সন্তান’ রবিউল যেভাবে ধরা পড়ল তরুণ
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- দুর্বল ৫ ব্যাংকের পরিণতিতে নতুন মোড়, গ্রাহকদের আচরণে স্বস্তি
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
জাতীয় এর সর্বশেষ খবর
- পিরিয়ডকালীন জরুরি প্রয়োজনে বুয়েটে ফ্রেশ অনন্যার উদ্যোগ
- জিন্নাহর পারিবারিক পরিচয় নিয়ে যা বললেন ফজলুর রহমান
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- এক প্রজ্ঞাপনে বিচার প্রশাসনে বড় ধরনের রদবদল
- জামায়াত থেকে বহিষ্কারের পর অবশেষে মুখ খুললেন এমপি নজরুল













