জিন্নাহর পারিবারিক পরিচয় নিয়ে যা বললেন ফজলুর রহমান
নিজস্ব প্রতিবেদক: মুহাম্মদ আলী জিন্নাহর পারিবারিক পরিচয় ও রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক নিয়ে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। তিনি দাবি করেছেন, জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন এবং জিন্নাহর পরিবারের পূর্বপরিচয় ছিল হিন্দু।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে কিশোরগঞ্জ জেলা ছাত্র ফোরামের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় জিন্নাহর ছবি ভাঙার প্রসঙ্গ তুলে ফজলুর রহমান বলেন, মুহাম্মদ আলী জিন্নাহর বাড়ি ছিল গুজরাটে। তার ভাষ্য অনুযায়ী, গুজরাটের একটি মাছ বিক্রেতা পরিবারে জিন্নাহর জন্ম এবং তার বাবা মাছ বিক্রি করতেন। তিনি আরও দাবি করেন, মাছ বিক্রেতাদের ‘পুঞ্জা’ বলা হতো এবং জিন্নাহর বাবার প্রকৃত নাম ছিল ‘জিন্নাহ পুঞ্জা’।
ফজলুর রহমানের বক্তব্য অনুযায়ী, জিন্নাহর পারিবারিক পরিচয়ের সঙ্গে হিন্দু ঐতিহ্যেরও সম্পর্ক ছিল। তবে ঐতিহাসিক সূত্রগুলোতে জিন্নাহর বাবা জিন্নাহভাই পুঞ্জাকে একজন ব্যবসায়ী হিসেবে উল্লেখ করা হয়েছে। জীবনীমূলক সূত্রে তাকে তুলা, পশম, শস্যসহ বিভিন্ন পণ্যের ব্যবসায়ী ও রপ্তানিকারক হিসেবে বর্ণনা করা হয়েছে।
জিন্নাহর পরিবারের ধর্মীয় শিকড় নিয়েও ঐতিহাসিক আলোচনায় বলা হয়, পরিবারটি গুজরাটের খোজা সম্প্রদায়ের সঙ্গে যুক্ত ছিল এবং এই সম্প্রদায়ের একটি অংশ ঐতিহাসিকভাবে হিন্দু ধর্মীয় পটভূমি থেকে ইসলাম গ্রহণ করেছিল। তবে জিন্নাহর বাবা জিন্নাহভাই পুঞ্জাকে মুসলিম পরিবারে বেড়ে ওঠা এবং সন্তানদের কোরআন শিক্ষা দেওয়ার কথাও বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে।
অনুষ্ঠানে ফজলুর রহমান জিন্নাহর রাজনৈতিক জীবনের পরিবর্তনের বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, জিন্নাহ প্রথম দিকে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে ১৯১৩ সালে তিনি মুসলিম লীগে যোগ দেন। ১৯১৬ সালের লখনৌ চুক্তিতে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠায় জিন্নাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলেও তিনি উল্লেখ করেন।
ফজলুর রহমান আরও বলেন, ১৯২৯ সালে জিন্নাহর ঘোষিত ১৪ দফায় মুসলমানদের রাজনৈতিক প্রতিনিধিত্ব, পৃথক নির্বাচকমণ্ডলী ও প্রাদেশিক স্বায়ত্তশাসনসহ বিভিন্ন সাংবিধানিক দাবি উঠে আসে। এসব দাবির মাধ্যমে তৎকালীন ভারতীয় রাজনীতিতে মুসলমানদের রাজনৈতিক অধিকার ও প্রতিনিধিত্বের প্রশ্নটি আরও গুরুত্ব পায়।
পাকিস্তান প্রতিষ্ঠায় বাঙালি নেতাদের ভূমিকার প্রসঙ্গও বক্তব্যে তুলে ধরেন ফজলুর রহমান। তিনি বলেন, পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে বাঙালিরাও অংশ নিয়েছিল। কিন্তু পরবর্তীতে পাকিস্তানের রাষ্ট্রব্যবস্থা ও নীতির সঙ্গে অসন্তোষ তৈরি হলে বাঙালিরা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে প্রতিবাদ শুরু করে।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। উদ্বোধক ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আলফারুন নাহার রুমার সভাপতিত্বে এবং রবীন্দ্র সৃজন কলা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো. নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদাসহ অন্যরা।
মুসআব/
পাঠকের মতামত:
- জিন্নাহর পারিবারিক পরিচয় নিয়ে যা বললেন ফজলুর রহমান
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- এক প্রজ্ঞাপনে বিচার প্রশাসনে বড় ধরনের রদবদল
- বাংলাদেশের ফেলে আসা নীতি দিয়ে বিশ্ব কাঁপাচ্ছে ভারত
- স্বর্ণের সর্বশেষ দাম প্রকাশ, শুক্রবার ভরিতে কত টাকা?
- তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে মোদির পোস্ট
- জামায়াত থেকে বহিষ্কারের পর অবশেষে মুখ খুললেন এমপি নজরুল
- বাংলাদেশ ব্যাংকের সম্মানী নিয়ে বড় পরিবর্তন, নতুন পরিপত্র জারি
- আজ জুমাবার, দেখে নিন নামাজের সময়সূচি
- আজকের টাকার রেট: একযোগে কমল প্রায় সব মুদ্রার দাম
- মোদিকে ‘স্বৈরাচার’ আখ্যা দিলেন জনপ্রিয় অভিনেত্রী
- বন্ধ শিল্পের চাকা ঘোরাতে বাংলাদেশ ব্যাংকের ২০ হাজার কোটি টাকার ঘোষণা
- ৬ হাজার ৫০০ কারখানায় সংকট, সমাধানে নতুন প্রস্তাব ব্যবসায়ীদের
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- প্রতিদিন ১৫ মিনিট বই পড়লেই টাকা দেবে সরকার!
- এক লাইনে ভেঙে গেল বড় ন্যারেটিভ
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ
- ৫ হলসহ ১০ ভবনের উদ্যোগ—এক বছরে ডাকসুর যত কাজ
- অনলাইনে জামিননামা, এক ক্লিকেই কমছে বন্দিদের ভোগান্তি
- বাসে ওঠার পর সিট বাছাইয়ে ভুল করবেন না, জেনে নিন নিরাপদ অবস্থান
- বদলে যাচ্ছে আরও ৩ স্কুলের নাম
- আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব-সম্পদের তথ্য চেয়ে দুদকের চিঠি
- আইপিওতে আসতে কোম্পানিগুলোকে বিএসইসির নতুন বার্তা
- জাকির নায়েককে যে বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ
- পাটশিল্পে বড় বিনিয়োগ, চালু হলো বন্ধ চার কারখানা
- একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন ঘোষণা
- জিন্নাহকে নিয়ে ‘হেট্রেড’ নয়, ছাত্রশক্তি নেতার পোস্টে নতুন বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- ডলার বন্ডের পথে বাংলাদেশ, বিনিয়োগকারীদের নজর কাড়ার উদ্যোগ
- প্রায় ৮৯ লাখ শেয়ার হস্তান্তর
- গরম ডাল ছুড়ে স্ত্রীর মুখ ঝলসে দিলেন, পরে দিলেন তালাক
- ১৭ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৭ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচকের উত্থানে স্বস্তি, তবে সতর্ক বিনিয়োগকারীরা
- ৭৩ বছরেও পুতিনের ফিট থাকার গোপন রহস্য
- ভারত-পাকিস্তান-চীনের মধ্যে নতুন টানাপোড়েন
- ৩ মাস পর ধর্মান্তর ও বিয়ে নিয়ে আদালতে যা বললেন আয়ুশ মালিক
- গাছ কাটায় নতুন নিয়ম, অনুমোদন ছাড়া কাটলেই মামলা
- ২ কোম্পানির রোববার লেনদেন বন্ধ
- পুলিশের শীর্ষ পদে পরিবর্তন, নতুন দায়িত্ব পেলেন যারা
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- এক ঘন্টার মধ্যে যে কোম্পানির শেয়ার ক্রয়েই ব্যাপক মুনাফা
- সর্বোচ্চ দরেও বিক্রেতা সঙ্কটে ৮ প্রতিষ্ঠান
- সর্বজনীন পেনশনে আসছে ৬ নতুন সুবিধা, বদলে যাচ্ছে যেসব নিয়ম
- বেসিক ব্যাংক ঘুরে দাঁড়ানোর পথে, এজিএমে মিলল বড় আশার খবর
- সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন, কার্যকর নতুন মূল্য
- ৯৩ ‘বাবার সন্তান’ রবিউল যেভাবে ধরা পড়ল তরুণ
- গভর্নরের সাক্ষাৎ না পেলে বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- দুর্বল ৫ ব্যাংকের পরিণতিতে নতুন মোড়, গ্রাহকদের আচরণে স্বস্তি
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
জাতীয় এর সর্বশেষ খবর
- জিন্নাহর পারিবারিক পরিচয় নিয়ে যা বললেন ফজলুর রহমান
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- এক প্রজ্ঞাপনে বিচার প্রশাসনে বড় ধরনের রদবদল
- জামায়াত থেকে বহিষ্কারের পর অবশেষে মুখ খুললেন এমপি নজরুল













