×
ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

স্বর্ণের সর্বশেষ দাম প্রকাশ, শুক্রবার ভরিতে কত টাকা?

২০২৬ সেপ্টেম্বর ১৮ ০৯:৪১:২৮
স্বর্ণের সর্বশেষ দাম প্রকাশ, শুক্রবার ভরিতে কত টাকা?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সর্বশেষ নির্ধারিত দামেই শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্বর্ণ বিক্রি হচ্ছে। নতুন করে দাম সমন্বয় না হওয়ায় গত শনিবার নির্ধারিত দরই কার্যকর রয়েছে। ওইদিন ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছিল।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সর্বশেষ নির্ধারিত দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ার কারণে এই মূল্য সমন্বয় করা হয়। নতুন দাম গত শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা দরে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

এর আগে গত শুক্রবার স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের দাম ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

তারও আগে ৯ সেপ্টেম্বর ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১০৮ টাকা কমানো হয়েছিল। ওই সময় ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ছিল ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।

অর্থাৎ সর্বশেষ মূল্য সমন্বয়ের পর শুক্রবার পর্যন্ত স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে। নতুন করে দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত বাজারে সর্বশেষ ঘোষিত দরেই বিভিন্ন ক্যাটাগরির স্বর্ণ বিক্রি হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে