×
ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মুফতি আমীর হামজার বিরুদ্ধে কুষ্টিয়ায় ঝাড়ু মিছিল

২০২৬ সেপ্টেম্বর ১৫ ১৭:৫১:০৭
মুফতি আমীর হামজার বিরুদ্ধে কুষ্টিয়ায় ঝাড়ু মিছিল

নিজস্ব প্রতিবেদক: সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুষ্টিয়া শহরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড়ের শহীদ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন মহিলা দলের নেতাকর্মীরা। এ সময় তারা মুফতি আমীর হামজার বক্তব্যের প্রতিবাদ জানান এবং তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি রাজনৈতিক ও সাংগঠনিকভাবে প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।

সমাবেশে মহিলা দলের নেত্রীরা বলেন, একজন নারী জনপ্রতিনিধিকে নিয়ে কটূক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা মুফতি আমীর হামজার কথিত বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে এ ধরনের বক্তব্যের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মহিলা দলের নেতাকর্মীরা আরও বলেন, নারী জনপ্রতিনিধিদের সম্মান ও মর্যাদা রক্ষায় তারা ভবিষ্যতেও সোচ্চার থাকবেন। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিও আহ্বান জানান তারা।কর্মসূচিতে কুষ্টিয়া শহর মহিলা দলের সভানেত্রী শিল্পীসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সালমান ফারসি/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে