×
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মরিচের গুঁড়া ছুড়ে ব্যাংক কর্মীদের কাছ থেকে সাড়ে ৪ লাখ রুপি লুট

২০২৬ সেপ্টেম্বর ১৩ ১৩:১৬:০৯
মরিচের গুঁড়া ছুড়ে ব্যাংক কর্মীদের কাছ থেকে সাড়ে ৪ লাখ রুপি লুট

নিজস্ব প্রতিবেদক: ভারতের মহারাষ্ট্রের নাগপুরে ব্যাংক কর্মীদের চোখে মরিচের গুঁড়া ছুড়ে মেরে নগদ অর্থ লুটের অভিযোগে ২৮ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাতে জানা গেছে, লুট হওয়া পুরো ৪ লাখ ৫৩ হাজার রুপিই উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার যুবকের নাম সূরজ ভোজরাজ বোরকার। নাগপুরের একটি গ্রামের বাসিন্দা এই যুবক বর্তমানে বেকার বলে জানিয়েছে পুলিশ।গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নাগপুরের স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) ভান্ডে প্লট শাখায় এই ঘটনা ঘটে। পুলিশের ভাষ্যমতে, ব্যাংকের কর্মীরা এটিএম কক্ষ থেকে নগদ অর্থ নিয়ে মূল শাখায় প্রবেশ করছিলেন, তখন তাদের গোপনে অনুসরণ করছিলেন বোরকার।

পুলিশ কর্মকর্তা রমেশ খুনে জানান, ঘটনার আগে বোরকার ব্যাংকটি একাধিকবার ঘুরে দেখে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করেছিলেন এবং কর্মীরা কখন এটিএম কক্ষ থেকে টাকা নিয়ে বের হন, সেই সময়ের অপেক্ষায় ছিলেন। টাকা নিয়ে কর্মীরা বের হওয়ার পরপরই তাদের ওপর মরিচের গুঁড়া ছুড়ে দিয়ে টাকা নিয়ে পালিয়ে যান তিনি।

ঘটনার সঙ্গে সঙ্গেই এক ব্যাংককর্মী বোরকারকে ধাওয়া করেন। একই সময়ে এলাকায় টহলরত বিট মার্শাল ও গোয়েন্দা শাখার সদস্যরাও ধাওয়ায় যোগ দেন। প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে অবশেষে তাকে আটক করা হয়, এবং লুট হওয়া পুরো অর্থ উদ্ধার করা সম্ভব হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, অর্থের প্রয়োজনেই বেকার এই যুবক এই লুটের পরিকল্পনা করেছিলেন। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা তদন্তের অংশ হিসেবে খতিয়ে দেখছে পুলিশ। সাক্কারদারা থানায় বোরকারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তিনি একাই এই পরিকল্পনা করেছিলেন নাকি এর পেছনে অন্য কেউ জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে