×
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

জিপিএইচ ইস্পাতের রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত

২০২৬ সেপ্টেম্বর ১৩ ১১:১১:৪৯
জিপিএইচ ইস্পাতের রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেড রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।কোম্পানিটি ২:১ অনুপাতে রাইট শেয়ার ইস্যু করবে। অর্থাৎ বিদ্যমান প্রতি ১টি শেয়ারের বিপরীতে শেয়ারহোল্ডাররা ২টি রাইট শেয়ার কেনার সুযোগ পাবেন। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

শনিবার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে রাইট শেয়ার ইস্যুর এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন এবং ২ শতাংশক্যাশডিভিডেন্ড ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে ৯৬৭ কোটি ৭৬ লাখ টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে। সংগৃহীত অর্থ উচ্চ সুদে নেওয়া ঋণ পরিশোধে ব্যবহার করবে কোম্পানিটি।

আগামী ২৫ অক্টোবর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সভায় শেয়ারহোল্ডাররা রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করলে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে অনুমোদনের জন্য আবেদন করা হবে।

বিএসইসির অনুমোদন পাওয়ার পরই রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত কার্যকর হবে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে