কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সে বীমা দাবি ও এফডিআরে বড় ঝুঁকি
নিজস্ব প্রতিবেদক: বীমা দাবি নিষ্পত্তিতে আইন নির্ধারিত সময়সীমা না মানা এবং তিন ব্যাংকে রাখা স্থায়ী আমানত (এফডিআর) থেকে পুরো অর্থ ফেরত পাওয়ার অনিশ্চয়তা নিয়ে চাপে রয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি। একই সঙ্গে আগের শর্তে এসব এফডিআর আদায় করা নিয়েও বড় ধরনের ঝুঁকির কথা জানিয়েছেন নিরীক্ষক। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীক্ষা প্রতিবেদনে এসব বিষয় তুলে ধরা হয়েছে।
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের বকেয়া বীমা দাবিগুলো পর্যালোচনা করতে গিয়ে নির্ধারিত সময় পার হওয়ার পরও কিছু দাবি অনিষ্পন্ন থাকার বিষয়টি শনাক্ত করেছেন নিরীক্ষক। নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, বীমা আইন, ২০১০-এর ৭২ ধারা অনুযায়ী জরিপ প্রতিবেদন জমা দেওয়ার ৯০ দিনের মধ্যে বীমা দাবি নিষ্পত্তির বিধান রয়েছে। তবে নিরীক্ষায় চিহ্নিত কয়েকটি ক্ষেত্রে কোম্পানিটি ওই সময়সীমা অনুসরণ করেনি।
এদিকে বীমা দাবির বাইরে কোম্পানিটির ব্যাংকে থাকা এফডিআর নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। আর্থিক বিবরণীতে সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংকে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের রাখা এফডিআর বিনিয়োগের তথ্য রয়েছে। ব্যাংক রেজল্যুশন অর্ডিন্যান্স, ২০২৫-এর আওতায় এসব ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকে পরিণত হয়েছে।
নিরীক্ষা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এফডিআরের মেয়াদপূর্তির সময় সর্বোচ্চ ১০ লাখ টাকা উত্তোলনের সুযোগ রয়েছে। অবশিষ্ট মূলধন স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে এবং ধাপে ধাপে তা উত্তোলনের ব্যবস্থা থাকবে। একই সঙ্গে নির্দিষ্ট সময়ের জন্য আমানতকারীদের মুনাফার হার ৪ শতাংশে নেমে আসার বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে এসব বিনিয়োগের অর্থ ফেরত পাওয়ার বিষয়টি এখন স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমের পরিবর্তে একটি আইনি ও নিয়ন্ত্রিত রেজল্যুশন কাঠামোর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।
শুধু বীমা দাবি ও এফডিআর নয়, কোম্পানিটির স্থায়ী সম্পদের হিসাব সংরক্ষণ ও যাচাইয়েও একাধিক দুর্বলতা শনাক্ত করেছেন নিরীক্ষক। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স স্থায়ী সম্পদের পূর্ণাঙ্গ রেজিস্টার সংরক্ষণ করেনি। অথচ ওই রেজিস্টারে সম্পদের বিবরণ, শনাক্তকরণ নম্বর, অবস্থান, পরিমাণ, ক্রয়মূল্য, সঞ্চিত অবচয় এবং অবচয়-পরবর্তী মূল্য থাকার কথা। কিন্তু এসব প্রয়োজনীয় তথ্যসহ রেজিস্টার পাওয়া যায়নি।
এ ছাড়া ব্যবস্থাপনা কর্তৃপক্ষ স্থায়ী সম্পদের নিয়মিত শারীরিক যাচাই যথাযথভাবে সম্পন্ন ও নথিভুক্ত করেনি। এর ফলে আর্থিক বিবরণীতে প্রদর্শিত সম্পদের অস্তিত্ব, পূর্ণতা, মালিকানা এবং মূল্য নির্ভরযোগ্যভাবে যাচাই করতে পারেননি নিরীক্ষক।
কোম্পানিটির শ্রমিকের মুনাফা অংশগ্রহণ তহবিল নিয়েও নিরীক্ষায় আপত্তি তোলা হয়েছে। নিরীক্ষকের ভাষ্য অনুযায়ী, প্রযোজ্য আইন ও বিধিমালা অনুসারে প্রয়োজনীয় সঞ্চিতি হিসাবভুক্ত করা হয়নি। একই সঙ্গে আইন অনুযায়ী পৃথক তহবিল গঠন ও পরিচালনার ব্যবস্থাও করা হয়নি।
এদিকে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের প্রভিডেন্ট ও গ্র্যাচুয়েটি ফান্ড নিয়েও আপত্তি জানিয়েছেন নিরীক্ষক। তহবিল দুটি গত দুই বছর ধরে নিরীক্ষিত হয়নি। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী এসব তহবিলের বার্ষিক নিরীক্ষা বাধ্যতামূলক হলেও কোম্পানিটি তা পরিপালন করেনি।
এসউদ্দিন/
পাঠকের মতামত:
- কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সে বীমা দাবি ও এফডিআরে বড় ঝুঁকি
- বিনিয়োগকারীর অর্থ সরানোর অভিযোগ, তদন্তের নির্দেশ বিএসইসির
- কেউ জাহান্নামের ভয়ে ইবাদত করলে কবুল হবে?
- সীমান্তে একের পর এক অ্যাকশনে বাংলাদেশীরা
- শেখ হাসিনার নতুন ঘোষণায় দুই ভাগে বিভক্ত আ. লীগ
- অবশেষে ভারত নয়, বাংলাদেশই ভারতকে চালায়
- আন্তর্জাতিক পর্যায়ে দুটি গুরুত্বপূর্ণ সম্মাননা পেল বাংলাদেশ ব্যাংক
- মিস ওয়ার্ল্ডের মঞ্চে হঠাৎ মেসি!
- ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি নিয়ে বড় সিদ্ধান্ত
- প্রতিমন্ত্রীর গাড়িতে হঠাৎ ট্রাকের ধাক্কা, যা ঘটল ঘটনাস্থলে
- সাপ্তাহিক ব্লক মার্কেটে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে মিউচুয়াল ফান্ডের দাপট
- বেহেশতে যাওয়ার আশায় স্বপরিবারে ইসলাম গ্রহণ
- ২০২৭ সালের পবিত্র হজযাত্রীদের জন্য জরুরি বার্তা
- সৌদি-আমিরাতসহ ৪১ দেশে প্রবাসীদের জন্য সুখবর
- ফের লং মার্চের ঘোষণা জামায়াতের
- ভোট দিতেই হবে, না হলে ‘জাহান্নাম’: ট্রাম্প
- অনুমোদনের পরও পে স্কেলের গেজেট নেই যা জানালেন কর্মকর্তারা
- জুমার দিনের পূর্ণ ফজিলত পেতে যে আমলগুলো করবেন
- স্কুলে ভয়াবহ আগুন, হুড়োহুড়িতে নিহত ২৪ শিশু শিক্ষার্থী
- বাঁধন ইস্যুতে ২৪ ঘণ্টা পর আনিসুল হকের 'ন্যাকামি'
- বাংলাদেশে চুরি যাওয়া লেমু এখন ভারতের আম্বানির কাছে
- তেলের ওপর পানি, অসম্ভবকে সম্ভব সৌদি মরুভূমিতে
- বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইলের চুক্তি
- তেলাপোকা দিয়ে বিষ্ময়কর আবিষ্কার করলো বিজ্ঞানীরা
- ২০৩০ সালের মধ্যেই মানবজাতির বিলুপ্তি!
- অভিনয় ছেড়ে আল্লাহর পথে এসে বিনোদন জগতে আলোড়ন ফেলেছেন যারা
- একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর
- ভ্যাট নিয়ে ছোট ব্যবসায়ীদের ওপর এনবিআরের নতুন পরিকল্পনা
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনা ও রুপার বাজারদর একনজরে
- আজকের আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- আজকের নামাজের সময়সূচি (১১ সেপ্টেম্বর)
- বিও হিসাব নিয়ে অভিযোগ, ব্যবস্থা নিতে বিএসইসিকে মন্ত্রণালয়ের নির্দেশ
- দুঃসংবাদ: যুক্তরাষ্ট্রে কর্মী ভিসায় বড় পরিবর্তনের প্রস্তাব
- ২০৩০ বিশ্বকাপের ফাইনাল হবে যেখানে
- বাড়ছে হাম, ২৪ ঘণ্টায় আরও ৭ প্রাণহানি
- পাস হলো এসআরবি বিল ২০২৬, বিলুপ্ত র্যাব
- এমপিদের নম্বর থেকেই আসছে টাকা চাওয়ার মেসেজ, নেপথ্যে যারা !
- পরমাণু শক্তি নিয়ে বাংলাদেশে আসছে আমেরিকা, নেপথ্যে বড় খেলা!
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
- ফেসবুকে গালাগাল বন্ধে আসছে আইন, বড় বার্তা তথ্যমন্ত্রীর
- রুমিন ফারহানাকে কড়া জবাব দিলেন মানসুরা আলম
- আনন্দবাজার তো আনন্দ নিয়া ব্যস্ত থাকে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- সুদের হার কমলেও ঋণে অনীহা ব্যবসায়ীদের, নেপথ্যে কী?
- বিএনপি'র সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর ভিন্ন সুর
- পুলিশে বড় রদবদল, ৭ কর্মকর্তা পেলেন নতুন দায়িত্ব
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- শিশুদের রুকিয়া করার সঠিক নিয়ম ও প্রয়োগ পদ্ধতি
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের দর একনজরে
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- নিজের গাড়ি নেই, লংমার্চে প্রাডো নিয়ে যা বললেন নাসীরুদ্দীন
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
- কারসাজির খেলায় অস্বাভাবিক দর, তদন্তের খবরে বড় পতন
- ২৩ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সে বীমা দাবি ও এফডিআরে বড় ঝুঁকি
- বিনিয়োগকারীর অর্থ সরানোর অভিযোগ, তদন্তের নির্দেশ বিএসইসির
- সাপ্তাহিক ব্লক মার্কেটে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি




.jpg&w=50&h=35)








