×
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

জেলেই মোবাইল ব্যবহার করছিলেন সাবেক এমপি, ফোনে মিলল পর্ন ভিডিও

২০২৬ সেপ্টেম্বর ১৩ ০৭:০৯:০০
জেলেই মোবাইল ব্যবহার করছিলেন সাবেক এমপি, ফোনে মিলল পর্ন ভিডিও

নিজস্ব প্রতিবেদক : ভারতের কর্নাটকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য প্রজ্বল রেভান্নার কাছ থেকে জব্দ করা মোবাইল ফোনে কয়েক ডজন পর্ন ভিডিও পাওয়া গেছে বলে ফরেনসিক পরীক্ষায় তথ্য মিলেছে। কারাগারে তার কাছ থেকে মোবাইল ফোন, পেনড্রাইভসহ কয়েকটি সামগ্রী জব্দ করার পর সেগুলো পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে শনিবার (১২ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১১ আগস্ট বেঙ্গালুরুর পরাপ্পানা আগ্রাহারা কেন্দ্রীয় কারাগারে আকস্মিক তল্লাশি চালায় ক্রাইম ব্রাঞ্চ। এ সময় কারাগারের উচ্চনিরাপত্তার ব্যারাকে মোবাইল ফোন ব্যবহাররত অবস্থায় প্রজ্বল রেভান্নাকে আটক করা হয়।তার কাছ থেকে একটি মোবাইল ফোনের পাশাপাশি চার্জার, একটি পেনড্রাইভ ও একটি নোটবুক জব্দ করা হয়।

পরে জব্দ করা মোবাইল ফোন ও পেনড্রাইভ ফরেনসিক বিশ্লেষণের জন্য পাঠানো হয়। পরীক্ষার প্রতিবেদনে মোবাইল ফোনে একাধিক পর্ন ভিডিও এবং পেনড্রাইভে বিভিন্ন ওয়েব সিরিজের ভিডিও থাকার তথ্য পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কারাগারে নিষিদ্ধ মোবাইল ফোন ব্যবহারের ঘটনায় একজন কারা কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

কারাগারের ভেতরে বন্দিদের ব্যক্তিগত মোবাইল ফোন, সিম কার্ডসহ বিভিন্ন ইলেকট্রনিক যোগাযোগের ডিভাইস ব্যবহার নিষিদ্ধ। বন্দিদের যোগাযোগের জন্য নজরদারির আওতায় থাকা ল্যান্ডলাইন, পাবলিক কল অফিস (পিসিও) এবং নির্দিষ্ট ভিডিও কলিং ব্যবস্থার অনুমতি রয়েছে।

প্রজ্বল রেভান্না ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি এবং সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এইচ ডি কুমারস্বামীর ভাতিজা।ধর্ষণ এবং এক নারীর যৌন নির্যাতনের ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার মামলায় গত বছর তাকে দোষী সাব্যস্ত করা হয়। পরে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

মামলার অভিযোগকারী ৪৮ বছর বয়সী ওই নারী হাসান জেলার হোলেনারাসিপুরায় রেভান্না পরিবারের একটি খামারবাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। তার অভিযোগ ছিল, ২০২১ সাল থেকে প্রজ্বল তাকে একাধিকবার ধর্ষণ করেন এবং এসব ঘটনার ভিডিও ধারণ করে রাখেন। বিষয়টি প্রকাশ করলে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

কারাগারের উচ্চনিরাপত্তার এলাকায় একজন দণ্ডপ্রাপ্ত বন্দির হাতে নিষিদ্ধ মোবাইল ফোন পৌঁছানোয় কারাগারের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

বিশেষ করে প্রভাবশালী বা ‘ভিআইপি’ বন্দিরা কারাগারের ভেতরে বিশেষ সুবিধা পান কি না, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। তবে এসব সুবিধা দেওয়ার অভিযোগের সত্যতা নির্ধারণে চলমান তদন্তের ফলাফলের দিকে নজর রয়েছে সংশ্লিষ্টদের।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে