×
ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

হৃদয়বিদারক ঘটনা, ছাগল নিয়ে যা বললেন আসিফ নজরুল

২০২৬ সেপ্টেম্বর ১২ ০৭:১৯:২১
হৃদয়বিদারক ঘটনা, ছাগল নিয়ে যা বললেন আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক : সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল জানিয়েছেন, তার ছোট মেয়ের পোষা ছাগল চুরি হওয়ার ঘটনাটি তার জীবনের অন্যতম হৃদয়বিদারক ঘটনা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে অতিথি হিসেবে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

উপস্থাপক খালেদ মুহিউদ্দীনের প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, ছাগলটি রাজনৈতিক প্রতিশোধের উদ্দেশ্যে চুরি করা হয়েছিল—এমন প্রচার থাকলেও তার জানা মতে, ঘটনাটি মূলত মজা করার উদ্দেশ্যেই ঘটানো হয়েছিল। তবে একটি শিশুর পোষা প্রাণী চুরি করে সেটিকে জবাই করে খেয়ে ফেলার ঘটনা তিনি অত্যন্ত নির্মম ও অমানবিক বলে উল্লেখ করেন।

মেয়ের সঙ্গে ছাগলটির ঘনিষ্ঠ সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি। আসিফ নজরুল জানান, হেয়ার রোডের সরকারি বাসভবনে একা থাকার সময় সাড়ে ৯ বছর বয়সী ছোট মেয়েটির সঙ্গী হিসেবে ছাগলটি কিনে দেওয়া হয়েছিল। ছাগলটি প্রতিদিন মেয়েটির স্কুল থেকে ফেরার অপেক্ষায় থাকত এবং সে ফিরে এলে তার সঙ্গে খেলত।

এমনকি মেয়েটি নিজের ফোনের ওয়ালপেপারে মায়ের ছবির পরিবর্তে ছাগলটিকে জড়িয়ে ধরে থাকা একটি ছবি ব্যবহার করত বলেও জানান তিনি।

ছাগলটি চুরি হওয়ার পর মেয়েটি মারাত্মকভাবে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। আসিফ নজরুলের ভাষ্য অনুযায়ী, কাঁদতে কাঁদতে সে বমি করে এবং টানা প্রায় দেড় দিন কিছু না খেয়ে অসুস্থ হয়ে পড়ে।

ছাগলটিকে জবাই করে খেয়ে ফেলার বিষয়টি এখনো মেয়েকে জানানো হয়নি বলেও জানান তিনি। তার মেয়েকে বলা হয়েছে, দরজা খোলা থাকায় ছাগলটি পালিয়ে গেছে। সত্যটি জানালে শিশুটি আরও বেশি মানসিকভাবে ভেঙে পড়তে পারে—এমন আশঙ্কা থেকেই তাকে বিষয়টি বলা হয়নি।

ছাগলটি কাটার ঘটনা বর্ণনা করতে গিয়ে আসিফ নজরুল বলেন, প্রথমে ভোঁতা বঁটি দিয়ে কাটার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। পরে কারওয়ান বাজার থেকে ধারালো বঁটি এনে ছাগলটি কাটা হয় বলে তিনি দাবি করেন। ঘটনাটিকে তিনি অত্যন্ত নিষ্ঠুর ও ‘পিশাচসুলভ’ আচরণ হিসেবে বর্ণনা করেন।

ছাত্রনেতাদের রাজনৈতিক শত্রুতা বা প্রতিবাদের অংশ হিসেবে ছাগলটি চুরি করা হয়েছিল—এমন ধারণারও প্রতিবাদ করেন আসিফ নজরুল। তিনি বলেন, ছাত্র অধিকার পরিষদের নাহিদ, আসিফ মাহমুদ, আখতার হোসেন ও সারজিস আলমের সঙ্গে তার শেষ দিন পর্যন্ত ঘনিষ্ঠ ও হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল।

তার দাবি, সরকার গঠনের পর নাহিদরা তাদের প্রথম একটি কর্মসূচিতেও তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং পরবর্তী সময়েও তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় ছিল।

আসিফ নজরুল বলেন, বাইরে থেকে এসে বা পুরো বিষয়টি না জেনে কেউ কেউ ঘটনাটিকে রাজনৈতিক প্রতিশোধ হিসেবে প্রচার করছেন। তবে তার বক্তব্য অনুযায়ী, ঘটনাটি মূলত মজা করার উদ্দেশ্যেই ঘটানো হয়েছিল এবং এর সঙ্গে কোনো রাজনৈতিক যোগসূত্র ছিল না।

উল্লেখ্য, ২০২৪ সালের শেষ দিকে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে হেয়ার রোডের সরকারি বাংলো থেকে আসিফ নজরুলের ছোট মেয়ের পোষা ছাগলটি নিখোঁজ হওয়ার ঘটনা

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে